শুঁটকি ভুনা
- শুঁটকি মাছ- ১০০ গ্রাম (ছুরি শুঁটকি বা লইট্টা শুঁটকি)
- রসুনকুচি- ২ টেবিল চামচ
- পেঁয়াজকুচি- ১/৪ কাপ
- টমেটোকুচি - ১/৪ কাপ
- কাঁচামরিচ - ৩-৪ টা
- লাল মরিচ গুঁড়া - ১/২ চা চামচ
- হলুদ গুঁড়া- ১/৪ চা চামচ
- জিরা গুঁড়া- ১/৪ চা চামচ
- ধনিয়া গুঁড়া- ১/৪ চা চামচ
- তেল- ৪ টেবিল চামচ
- লবন- ১/২ চা চামচ বা স্বাদমত
- ধনেপাতাকুচি - ১ টেবিল চামচ
প্রণালীঃ
- শুঁটকি মাছ ৩-৪ মিনিট টেলে নিয়ে পানিতে ৩-৪ মিনিট সিদ্ধ করে নিন।
- ছাঁকনি দিয়ে পানি ছেঁকে ফেলে মাছগুলো হাত দিয়ে ভেঙ্গে দিন। চাইলে বড় কাঁটা নিয়ে ফেলতে পারেন।
- এবার প্যানে তেল গরম করে রসুনকুচি দিয়ে কিছুক্ষন ভাজুন। তারপর পেঁয়াজকুচি দিয়ে ভাজতে থাকুন।
- পেঁয়াজ নরম হয়ে আসলে টমেটোকুচি, আস্ত কাঁচামরিচ, লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া ও লবন দিয়ে তেল উঠে আসা পর্যন্ত কষাতে থাকুন।
- কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষন নাড়ুন। তারপর অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে দিন।
- ৫ মিনিট পর ঢাকনা খুলে কিছুক্ষন নাড়ুন। পানি শুকিয়ে আসলে ধনেপাতা কুচি ছড়িয়ে চুলা বন্ধ করে দিন।
- সাদা ভাত বা খিছুড়ির সাথে পরিবেশন করুন শুঁটকি ভুনা।
ফিশ ফিঙ্গার
উপকরনঃ
- মাছের ফিলে - ৫০০ গ্রাম
- হলুদ গুঁড়া- ১/৪ চা চামচ
- লাল মরিচ গুঁড়া - ১/২ চা চামচ
- জিরা গুঁড়া - ১/২ চা চামচ
- ধনিয়া গুঁড়া - ১/২ চা চামচ
- আদা- রসুন পাউডার - ১ চা চামচ (পাউডার এর পরিবর্তে বাটাও ব্যবহার করতে পারেন)
- গরম মসলা পাউডার - ১/২ চা চামচ
- লেবুর রস - ১/২ লেবুর রস
- লবন - ১ চা চামচ
- বেসন- ৩ টেবিল চামচ
- পাউরুটির গুঁড়া / ব্রেড ক্রাম্বস - 3 টেবিল চামচ
- তেল - ডুবো তেলে ভাজার জন্য
পদ্ধতিঃ
- মাছের ফিলে ভালকরে ধুয়ে পানি শুকিয়ে নিন। তারপর ফিলেগুলো লম্বালম্বি করে কেটে নিন।
- লেবুর রস ও বাকি সব উপকরন (বেসন, পাউরুটির গুঁড়া ও তেল ছাড়া) দিয়ে মাছের টুকরোগুলো ভালকরে মাখিয়ে ১৫-৩০ মিনিট ম্যারিনেট করে রাখুন।
- এবার একটি পাত্রে বেসন ও পাউড়ুটির গুঁড়া মিশিয়ে নিন। তারপর মাছে টুকরাগুলো বেসনের মিশ্রনে গড়িয়ে পাত্রে রাখুন (মিশ্রনে এমনভাবে গড়িয়ে নিন যেন মাছের সবদিকে বেসনের মিশ্রন ভালভাবে লাগে)।
- প্যানে মাঝারি আঁচে তেল গরম করে মাছের টুকরাগুলো সুন্দর বাদামি রঙ করে ভেজে তুলুন।
- সব মাছ ভাজা হয়ে গেলে গরম গরম কেচাপ বা সস দিয়ে পরিবেশন করুন।
পালং-পুটি
- পালং শাক- ৫০০ গ্রাম
- পুটিমাছ- ৩০০ গ্রাম
- কাঁচামরিচ - ৮/৯ টুকরা
- রসুনকুচি- ১ কোয়া
- পেঁয়াজকুচি- ১/৪ কাপ
- তেল- ৪ টেবিল চামচ
- হলুদ গুঁড়া- ১ চা চামচ
- লাল মরিচ গুঁড়া- ১/২ চা চামচ
- লবণ- ১/৪ চা চামচ বা স্বাদমত

পদ্ধতিঃ
- পালং শাক ধুয়ে কেটে নিন। মাছগুলো ভাল করে ধুয়ে হলুদ, মরিচ ও লবণ দিয়ে মাখিয়ে রাখুন।
- একটি প্যানে শাক, কাঁচামরিচ, অর্ধেক রসুনকুচি ও অর্ধেক পেঁয়াজকুচি নিন এবং ঢাকনা দিয়ে মাঝারি আঁচে চুলায় দিন। মাঝে মঝে নেড়ে দিন। শাক কিছুটা নরম হওয়া পর্যন্ত রান্না করে একটি প্লেটে উঠিয়ে রাখুন।
- এবার প্যানে ২ টেবিল চামচ তেল গরম করে তাতে মাখানো মাছগুলো দিয়ে দিন এবং এক মিনিট করে উভয় পাশ ভাজুন। মাছ ভাজা হয়ে গেলে প্লেটে তুলে রাখুন।
- প্যানে বাকি তেলটুকু দিয়ে রসুনকুচি দিন এবং ১৫ সেকেন্ডমত ভাজুন। তারপর পেয়াজকুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত ভেজে নিন।
- পেঁয়াজ ভাজা হয়ে গেলে ভাজা মাছ ও শাক দিয়ে সাবধানে মিশিয়ে নিন। এবার অল্প পানি দিয়ে প্যানটি ঢেকে দিয়ে ৩-৪ মিনিটমত রান্না করুন।
- রান্না হয়ে গেলে গরম ভাতের সাথে পরিবেশন করুন পালং-পুটি।
ইলিশ পোলাও
উপকরনঃ
- ইলিশ মাছ -৬-৭ টুকরো
- বাসমতি চাল- ২ কাপ
- পেঁয়াজ কুচি– ১ কাপ
- পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ
- আদা বাটা- ১ চা চামচ
- শুকনো/লাল মরিচের গুঁড়া- ১ চা চামচ
- জিরার গুঁড়া- ১/২ চা চামচ
- এলাচ- ৫-৬টি
- তেজপাতা- ৩ টি
- দারুচিনি- ৩টুকরা
- আস্ত কাঁচা মরিচ- ৫-৬ টি
- মটরশুটি- ১/২ কাপ
- টক দই- ২ টেবিল চামচ
- লেবুর রস- ১ টেবিল চামচ
- তেল- ১/২ কাপ
- ঘি- ১ টেবিল চামচ
- লবন- ২ চা চামচ অথবা স্বাধমত
প্রনালীঃ
- মাছ কেটে ভাল করে ধুয়ে নিন। মাছে পেঁয়াজ বাটা, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, টক দই,লেবুর রস আর ১চা-চামচ লবন দিয়ে ভাল করে মেখে ৩০ মিনিট রেখে দিন।
- এবার চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন।
- একটি গভীর পাত্রে তেল গরম দিন। তেল গরম হয়ে গেলে এলাচ, তেজপাতা আর দারচিনি দিয়ে একটু ভেজে পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। পেঁয়াজ হাল্কা বাদামি হয়ে গেলে মাখানো মাছগুলা দিন এবং হাল্কা মাঝারি আঁচে ১০মিনিট রান্না করুন(৫ মিনিট পর সাবধানে মাছ উলটে দিতে পারেন।)।
- এরপর পাত্র থেকে শুধু মাছের টুকরোগুলো একটি প্লেটে উঠিয়ে নিন। এবার মসলাতে মটরশুঁটি দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে চাল আর ১ চা চামচ লবন দিন এবং ২-৩মিনিট মত ভাজুন। মাছের মিস্রনটি যে বাটিতে ছিল তাতে ৪ কাপ গরম পানি নিন। এই বাটি ধোয়া পানি চালে মিশিয়ে ঢেকে দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। ভাত পুরাপুরি হওয়ার আগেই (প্রায় ৯০ভাগ হলে) নামিয়ে নিন।
- এবার ২/৩ অংশ ভাত আলাদা একটি পাত্রে সরিয়ে নিন। তারপর ভাতের উপর মাছগুলো এক স্স্তরে সাজিয়ে দিন, কাঁচা মরিচ দিন এবং উপরে বাকি ভাতগুলা দিয়ে দিন। উপরে ঘি ছড়িয়ে দিয়ে পাত্রটি ঢেকে দিন এবং অল্প আঁচে ২০ মিনিট মত রাখুন।
- পরিবেশনের আগে সাবধানে মিশিয়ে নিন এবং পরিবেশন করুন দারুন স্বাদের ইলিশ পোলাও।
চিংড়ির শাশ্লিক
উপকরণঃ
- চিংড়ি(মাঝারি আকারের)- ২০- ২৫ টা
- ক্যাপ্সিকাম- ১ (১ ইঞ্চি আকারে কিউব করে কাটা)
- পেঁয়াজ- ১ (১ ইঞ্চি আকারে কিউব করে কাটা)
- টমেটো- ২ (১ ইঞ্চি আকারে কিউব করে কাটা)
- লাল মরিচের গুঁড়া- ১/২ চা চামচ
- হলুদের গুঁড়া - ১/২ চা চামচ
- জিরার গুঁড়া- ১/৪ চা চামচ
- রসুন বাটা - ১/২ চা চামচ
- আদা বাটা - ১/২ চা চামচ
- সয়া সস - ১ টেবিল চামচ
- টক দই- ২ টেবিল চামচ
- লবন ১/২ চা চামচ বা স্বাদমত
- তেল - ব্রাশ করার জন্য
- চিংড়িগুলো ভাল করে বেছে ধুয়ে নিন এবং পানি ঝরিয়ে রাখুন।
- সব সব্জিগুলো ধুয়ে কেটে নিন।
- এবার চিংড়িগুলো ও সব্জিগুলো একটি বাটিতে নিয়ে তেল ছাড়া সব উপকরন দিয়ে মাখিয়ে ১০ মিনিট মেরিনেট করে রাখুন।
- বাঁশের বা লোহার শিকে একটা চিংড়ি, একটা ক্যাপ্সিকাম, একটা টমেটো এবং একটা পেঁয়াজ, এভাবে করে গেঁথে নিন আপনার পছন্দনীয় আকারে।
- এবার একটি বেকিং ট্রেতে তেল ব্রাশ করে শিকগুলো পাশে পাশে করে সাজিয়ে দিন। তারপর শিকগুলোর উপরে আবার একটু তেল ব্রাশ করে নিন।
- ৩৫০ ডিগ্রী ফারেনহাইট বা ১৭৫ ডিগ্রী সে এ ওভেন প্রিহিট করে নিন। এবার বেকিং ট্রে টি ওভেনে ঢুকিয়ে ২০-২৫ মিনিট মত বেক করুন। ৮-১০ মিনিট পরে শিকগুলো উল্টিয়ে দিন।
- শাশ্লিক হাল্কা বাদামি রঙ ও একটু পোড়া পোড়া হলে ওভেন থেকে বের করে গরম গরম পরিবেশন করুন যে কোনো সস বা রাইতা দিয়ে।
কাঁচকি মাছের তরকারী
- কাঁচকি মাছ - ৩০০ গ্রাম
- পেয়াজ (কাটা) - ১ কাপ
- রসুন - ৩-৪ কোয়া
- টমেটো - ১ টা মাঝারি আকারের
- কাচামরিচ - ২-৩ টা (ঐচ্ছিক)
- ধনে পাতা (কাটা) - ১/৪ কাপ (ঐচ্ছিক)
- হলুদ গুড়া - ১/২ চা চামচ
- লালমরিচ গুড়া - ১ চা চামচ বা স্বাদ অনুযায়ী
- জিরা গুড়া - ১/২ চা চামচ
- লবন - ১ চা চামচ
- তেল - ৪ টেবিল চামচ
- পানি - ১/২ কাপ
- মাছ পরিস্কার করে ধুয়ে নিন।তারপর ১/৪ চা চামচ হলুদ গুড়া ও ১/৪ চা চামচ লবন যোগ করে আস্তে আস্তে মিশন আর একপাশে রাখুন।
- এখন পেয়াজ, রসুন, টমেটো আর ধনে পাতা কেটে নিন।
- একটি কড়াইতে মাঝারি তাপে তেল গরম করুন।
- তেল গরম হলে এতে কাটা রসুন দিয়ে ৫ সেকেন্ড ভাজুন, তারপর পেয়াজ দিয়ে নাড়ুন।
- পেয়াজ নরম হয়ে আসলে একটু পানি যোগ করুন। তারপর এতে বাকি হলুদের গুড়া, লালমরিচ গুড়া, জিরা গুড়া ও লবন দিয়ে নাড়ুন।
- যখন তেল মশলা থেকে আলাদা হয়ে আসবে, তখন মাছ দিয়ে দিন আর কড়াইতে চড়িয়ে দিন।৩-৪ মিনিট পর নাড়ুন এবং আরো ৪ মিনিট অপেক্ষা করুন।
- এখন টমেটো, কাচামরিচ ও পানি যোগ করে সিদ্ধ করুন। তারপর ঢাকনা দিয়ে অল্প আঁচে ২০ মিনিট রাখুন।
- এরপর ধনে পাতা দিয়ে চুলা বন্ধ করে দিন। কড়াইতে ঢাকনা দিয়ে ৩-৪ মিনিট অপেক্ষা করুন।
- এখন আপনার কাচকি মাছ প্রস্তুত।গরম ভাতের সাথে পরিবেশন করুন।
আস্ত তেলাপিয়া ভাজা
উপকরণঃ
- আস্ত তেলাপিয়া- ১ টি ( আনুমানিক ৩৫০-৪০০ গ্রাম)
- পেঁয়াজ কুঁচি- ১ কাপ
- কাঁচা মরিচ- ৩-৪ টি
- লাল মরিচের গুঁড়া- ১ চা চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী
- হলুদের গুঁড়া- ১/২ চা চামচ
- আদা বাটা- ১ টেবিল চামচ
- লেবুর রস- ১ টেবিল চামচ
- অয়েস্টার সস- ১ টেবিল চামচ
- ময়দা- ৩ টেবিল চামচ
- লবন- ১ চা চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী
- তেল-ডুবো তেলে ভাজার জন্য
পদ্ধতিঃ
- মাছ ভাল করে পরিষ্কার করে ধুয়ে নিন। মাছের দুই পাশেই হালকা করে ছুরি দিয়ে চিরে দিন।
- একটি বাটিতে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা বাটা, লেবুর রস, অয়েস্টার সস এবং লবন নিয়ে ভাল করে মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং পেস্টটি ভাল করে মাছে মাখিয়ে ১ ঘণ্টা রেখে দিন।
- প্যানে তেল গরম করুন। মাছটি ময়দায় গড়িয়ে তেলে ছাড়ুন। হালকা আঁচে উভয় পাশ বাদামি করে ভেজে তুলুন।
- প্যানের অবশিষ্ট তেলে পেঁয়াজ এবং মরিচ কুঁচি দিয়ে হালকা বাদামি করে ভেজে তুলুন এবং মাছের উপরে ছড়িয়ে দিন।
লটিয়া শুঁটকির তরকারী
উপকরণ :
- লইট্টা শুটকি-৫০ গ্রাম
- আলু- ২টি মাঝারি(কিউব করে কাটা)
- শিম-৫০ গ্রাম (২ ইঞ্চি করে কাটা)
- টমেটো – ১টি (চার ভাগ করা)
- পেঁয়াজ বাটা- ৪চা-চামচ
- রসুন বাটা-২ চা-চামচ
- আদা বাটা-২চা-চামচ
- জিরা গুঁড়া-১ চা-চামচ
- হলুদ গুঁড়া-১ চা-চামচ
- শুকনো/লাল মরিচের গুঁড়া- ৩ চা-চামচ অথবা স্বাধমত
- লবন- ১ চা-চামচ অথবা স্বাধমত
- তেল- ১/৪ কাপ
- ধনে পাতা কুচি –২চা-চামচ (ইচ্ছে হলে দিতে পারেন)
- শুটকি মাছগুলো ছোট(১ ইঞ্চি) করে টুকরা করে কেটে হাল্কা গরম পানিতে ১০মিনিট ভিজিয়ে রাখুন। এরপর ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। আলু , শিম, টমেটো কেটে নিন।
- এবার চুলায় মাঝারি আঁচে তেল গরম দিন। তেল গরম হয়ে গেলে সব বাটা এবং গুড়া মশলা দিয়ে ভাল করে কষান। মশলা তেল ছেড়ে দিলে তাতে আলু আর শিম দিয়ে ভাল করে মেশান।
- এখন মাছের টুকরোগুলো দিয়ে সাবধানে মেশান যেন মাছ না ভাঙ্গে। প্রয়োজন মনে করলে অল্প পানি মেশান যাতে মশলা পুড়ে না যায়।
- মাঝারি আঁচি ১০মিনিট রান্না করুন। মাঝে মাঝে সাবধানে নাড়াচাড়া করুন যেন মাছ ভেঙ্গে না যায়।
- এরপর ২ কাপ পানি দিয়ে ঢেকে দিন এবং ১০ মিনিট মত রান্না করুন । এরপর ঢাকনা খুলে টমেটো দিয়ে আবার ঢেকে দিয়ে ৫ মিনিট রান্না করুন। এরপর আলু সেদ্ধ হয়েছে কিনা দেখুন। সিদ্ধ না হলে আরো কিছুক্ষন চুলায় রাখুন। রান্না হয়ে গেলে ধনে পাতে কুচি ছড়িয়ে নামিয়ে নিন।
- গরম ভাতের সাথে পরিবেশন করুন।
রসুন-মটরশুটিতে কই মাছ
উপকরণঃ
- কই মাছ- ৫ টি ( আনুমানিক ৬০০ গ্রাম)
- পেঁয়াজ কুঁচি- ১/২ কাপ
- পেঁয়াজ বাটা- ৩ টেবিল চামচ
- হলুদ গুঁড়া - ১ চা চামচ
- লাল মরিচের গুঁড়া - ১/২ চা চামচ
- জিরার গুঁড়া - ১/২ চা চামচ
- রসুনের কোয়া - ১৫-১৬ টি
- রসুন বাটা - ১ চা চামচ
- কাঁচা মরিচ - ৬-৭ টি মাঝখান থেকে চিরে দেয়া অথবা আপনার স্বাদ অনুযায়ী
- মটরশুঁটি - ১/২ কাপ
- তেল - আনুমানিক ১/২ কাপ
- লবন- দেড় চা চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী
পদ্ধতিঃ
- মাছ পরিষ্কার করে ধুয়ে নিন। মাছে ১/২ চা চামচ হলুদ গুঁড়া, ১/২ চা চামচ লাল মরিচের গুঁড়া এবং ১ চা চামচ লবন ভাল করে মাখিয়ে ১০ মিনিট রেখে দিন।
- প্যানে ৪ টেবিল চামচ তেল গরম করে মাছ গুলো ভাল করে ভেজে তুলে রাখুন।
- পাত্রে বাকি তেল গরম করে পেঁয়াজ কুঁচি দিয়ে নরম হওয়া পর্যন্ত নাড়ুন। এরপর বাকি সব মশলা, কাঁচা মরিচ, রসুনের কোয়া এবং লবন দিয়ে হালকা কষিয়ে নিন। এরপর মটরশুঁটি দিয়ে আরও কিছুক্ষন নেড়ে ১ কাপ পানি দিন। পানি ফুটে উঠলে মাছ দিয়ে ঢেকে দিন। ঝোল ঘন হওয়া পর্যন্ত রান্না করুন।
শুঁটকি দিয়ে কচু
উপকরনঃ
- শুঁটকী মাছ - ৬০- ৭০ গ্রাম ( আপনি যেকোনো শুঁটকি দিতে পারেন। এখানে লইটটা শুঁটকি দেয়া হয়েছে)
- কচু - ২৫০ গ্রাম
- পেঁয়াজ বাটা- ৫ চা চামচ
- রসুন বাটা- ২ চা চামচ
- আদা বাটা- ২ চা চামচ
- হলুদের গুঁড়া- ১ চা চামচ
- জিরার গুঁড়া- ১ চা চামচ
- কাঁচা মরিচ- ১০-১২ টি অথবা আপনার স্বাদ অনুযায়ী ( মাঝখান থেকে চিরে দিন)
- তেল- আনুমানিক ১/২ কাপ
- লবন- ১ চা চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী
পদ্ধতিঃ
- শুঁটকি মাছ ১ ইঞ্চি লম্বা করে কেটে গরম পানিতে ১০ মিনিট এর মত ভিজিয়ে রাখুন। এরপর ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। কচুর খোসা ভাল করে ফেলে ধুয়ে নিন। ছোট টুকরা করে কেটে নিন।
- পাত্রে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া এবং কাঁচা মরিচ দিয়ে ভাল করে কষিয়ে নিন। যখন মশলা থেকে তেল আলাদা হয়ে যাবে তখন কচু দিয়ে ভাল করে নাড়ুন। এরপর শুঁটকি দিয়ে সাবধানে নাড়ুন যাতে শুঁটকি ভেঙে না যায়। ১০ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন। এরপর ২ কাপ উষ্ণ গরম পানি দিয়ে ফুটিয়ে তুলুন।
- পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে ১৫-২০ মিনিট অথবা কচু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। সাদা ভাতের সাথে পরিবেশন করুন।
ইলিশের ঝোল
উপকরণ:
- ইলিশ মাছ - ৬ টুকরা (প্রায় ২০০ গ্রাম)
- বেগুন (চারকোনা করে কাটা)- ৭-৮ টুকরা (প্রায় ৫০ গ্রাম)
- টমেটো - ১ টা (মাঝারি)
- পেয়াজ বাটা - ১/৪ কাপ
- রসুন বাটা - ১ চা চামচ
- কাচামরিচ বাটা - ২ টেবিল চামচ অথবা স্বাদ অনুযায়ী
- হলুদ গুড়া - ১ চা চামচ
- জিরা গুড়া - ১ চা চামচ
- লবন - ১ চা চামচ
- ধনেপাতা (কাটা)- ১ টেবিল চামচ (ঐচ্ছিক)
- তেল - ১/৪ কাপ
- মাছ ধুয়ে একটি পাত্রে রাখুন।
- একটি প্যানএ তেল গরম করুন। তেল গরম হলে এতে সব মশলা (পেয়াজ বাটা, রসুন বাটা, মরিচ বাটা, হলুদ, জিরা ও লবন) দিয়ে দিন এবং ভালোভাবে নাড়ুন।
- যখন তেল থেকে মশলা আলাদা হয়ে আসবে, তখন এতে বেগুন দিয়ে দিন।
- নরম না হওয়া পর্যন্ত বেগুন নাড়তে থাকুন। এরপর এতে মাছের টুকরা যোগ করুন আর মশলার সাথে মিশিয়ে দিন যাতে করে সব মাছের টুকরায় মশলার আবরণ পরে। এভাবে ৩-৪ মিনিট রাখুন, তারপর এক কাপ পানি দিয়ে সিদ্ধ করুন।
- এখন পান-এ ঢাকনা দিন এবং প্রায় ১৫-২০ রান্না করুন। তারপর সাবধানে মাছগুলো উল্টিয়ে দিন আর এতে টমেটো যোগ করুন। সবশেষে এতে ধনেপাতা ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিন।
- মাছ রান্না হয়ে গেলে চুলা বন্ধ করে দিন এবং ভাতের সাথে মজা করে খান!
ছোট চিংড়ি ভাজি (Small Shrimp Fry)
উপকরণ :
- ছোট চিংড়ি - ৩০০ গ্রাম
- পেয়াঁজ কুচি- ১ কাপ
- হলুদ গুঁড়া - ১/২ চা চামচ
- লাল মরিসের গুঁড়া -১/২ চা চামচ
- কাঁচা মরিচ- ৫-৬ টা (মাজখানে চিরে নিন)
- তেল - ১/২ কাপ
- লবন -১ চা চামচ বা স্বাদমত
প্রণালী :
- চিংড়িগুলো ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আধা চা চামচ লবন দিয়ে চিংড়িগুলো মাখিয়ে রাখুন।
- এবার একটি পাত্রে অর্ধেক (১/৪ কাপ) তেল গরম করে তাতে চিংড়িগুলো ৫-৭ মিনিট হালকা আঁচে ভেজে তুলুন। ভাজা চিংড়িগুলো একটি পাত্রে উঠিয়ে নিন।
- বাকি তেল টুকু প্যানে দিয়ে গরম করুন। তেল গরম হয়ে গেলে তাতে পেয়াঁজ কুচি, কাকা মরিচ কুচি ও বাকি লবটুকু দিয়ে ভাজুন। পেয়াঁজ নরম হয়ে আসলে ভাজা চিংড়িগুলো দিন এবং আরো ৩-৪ মিনিট ভাজুন।
- ভাজা হয়ে গেলে পাত্রে উঠিয়ে নিন এবং পরিবেশন করুন।
মাছ রসুনের ভর্তা
পরিমান-৪-৫ জন
উপকরণ:
উপকরণ:
- তেলাপিয়া ফিলে -২ টুকরা মাঝারি (আপনি অন্য কোন মাছের ফিলে বা কাঁটা ছাড়া মাছ ব্যবহার করতে পারেন)
- রসুনের কোয়া-১২-১৫ টি(কুচি করা)
- পেঁয়াজ-আধা কাপ(কুচি করা)
- কাঁচা মরিচ-৫-৬ টুকরা অথবা আপনার স্বাদ অনুযায়ী(আস্ত শুকনা মরিচ ভেজে গুড়া করেও ব্যবহার করতে পারেন)
- হলুদ গুঁড়া-১/২ চা চামচ
- মরিচের গুড়া-১/২ চা চামচ
- ধনে পাতা-২ টেবিল চামচ(অপ্সনাল)
- সরিষার তেল- আনুমানিক ৩ তেবিল চামচ
- লবন-১ চা চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী
পদ্ধতি:
- মাছের ফিলেতে হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া,১/২ চা চামচ লবণ ভাল করে মাখিয়ে ১০ মিনিট রেখে দিন।
- প্যান এ তেল গরম করুন। মাছের মাখিয়ে রাখা ফিলে দিন এবং উভয় পাশ বাদামি রঙ হওয়া পর্যন্ত ভাজুন। প্যান থেকে মাছ নামিয়ে অন্য একটি পাত্রে রাখুন।
- প্যানের মধ্যে অবশিষ্ট তেলে কাটা পেঁয়াজ, রসুন, ১/২ চা চামচ লবণ এবং কাঁচা মরিচ কুচি দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ এবং রসুন নরম হয়ে এলে ভাজা মাছ দিয়ে দিন এবং নাড়তে থাকুন। মাছগুলোকে ভেঙে দিন।৩-৪ মিনিট ভাজুন। প্যান থেকে নামিয়ে পাত্রে রাখুন। ধনে পাতা কুচি দিয়ে হাত দিয়ে ভাল করে মাখিয়ে নিন। পরিবেশনের জন্য ছোট ছোট বল তৈরি করে পরিবেশন করতে পারেন।
ধন্যবাদ :
ইসরাত জাহান (দিশা)
(Columbia, SC, USA)
আনারস ইলিশ
উপকরনঃ
- ইলিশ মাছ- ১ টা (প্রায় ৯০০ গ্রাম)
- পাকা আনারস - ১/২ (প্রায় ৫০০ গ্রাম)
- পেঁয়াজকুচি - ২ টা মাঝারি আকারের
- কাঁচামরিচকুচি- ৭-৮ টা (মাঝখানে চিরে নিন)
- হলুদ গুঁড়া - ১ চা চামচ + ১ চা চামচ
- জিরা গুঁড়া - ১ চা চামচ
- রসুন বাটা - ১ টেবিল চামচ
- লেবুর রস - ২ টেবিল চামচ
- সরিষা বাটা- ৩/৪ চা চামচ
- চিনি - ১ চা চমচ (ইচ্ছা)
- তেল - ১ কাপ
- লবণ - ২ চা চামচ
পদ্ধতিঃ
- মাছ কেটে ভাল করে ধুয়ে নিন। ১ চা চামচ হলুদ, ১ চা চামচ লবণ ও লেবুর রস দিয়ে মাছ মাখিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন।
- আনারস গ্রেট করে নিন।
- প্যানে ১/২ কাপ তেল গরম করে মাছগুলো হাল্কা ভেজে তুলুন।
- বাকি তেল গরম করে পেঁয়াজকুচি নরম হওয়া পর্যন্ত ভাজুন। তারপর রসুন বাটা, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ ও কাঁচামরিচ দিয়ে ভালকরে কষান। কষানো হলে গ্রেট করা আনারস দিয়ে নেড়ে দিন এবং ১ কাপ মত পানি দিন। পানি ফুটে উঠলে মাছগুলো দিয়ে সাবধানে নেড়ে ঢাকনা দিয়ে দিন। পানি শুকিয়ে ঝোল ঘন হয়ে উঠা পর্যন্ত রান্না করুন।
- ঝোল ঘন হয়ে আসলে সরিষা বাটা ও চিনি দিয়ে নেড়ে দিন। আরও ২-৩ মিনিট মত রান্না করে চুলা বন্ধ করে দিন।
- গরম ভাত বা খিচুড়ির সাথে পরিবেশন করুন আনারস ইলিশ।
ফলি মাছের দোপেঁয়াজা
উপকরণ ঃ
- ফলি মাছ -৬টি মাঝারি আকারের (আনুমানিক ৬০০ গ্রাম)
- টমেটো -মাঝারি আকারের ২ টি ( প্রতিটি ৪-৬ টুকরো করে রাখুন)
- পেঁয়াজকুচি - ২ কাপ
- হলুদ গুঁড়া- ১ চা চামচ + ১চা চামচ
- লাল মরিচ গুঁড়া ১ চা চামচ + ১চা চামচ
- জিরা গুঁড়া-১ চা চামচ
- রসুন বাটা -১ এবং ১/২ চা চামচ
- তেল -১/২ কাপ
- লবণ - ১ চা চামচ + ৩/৪ চা চামচ বা আপনার স্বাদ অনুযায়ী
- মাছ ধুয়ে অর্ধেক করে কেটে নিন। তাতে ১ চা চামচ হলুদ, ১ চা চামচ লাল মরিচের গুড়া এবং লবন দিয়ে মাখিয়ে রাখুন।
- প্যানে ৪ চা চামচমত তেল গরম করে মাছগুলো উভয় পিঠ বাদামী করে ভেজে উঠিয়ে নিন।
- বাকি তেল প্যানে দিয়ে পেঁয়াজ নরম করে ভেজে নিন। তারপর মাছ ছাড়া বাকি উপকরণগুলো দিয়ে ২-৩ মিনিট নাড়ুন।
- এবার ১/২ কাপ পানি প্যানে দিয়ে ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলা দিয়ে দিন এবং সাবধানে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিন।
- মাছের ঝোল ঘন হয়ে আসলে চুলা বন্ধ করে দিন এবং গরম গরম পরিবেশন করুন।
ইলিশ মাছে কচুর লতি
উপকরনঃ
- কচুর লতি - ৫০০ গ্রাম
- ইলিশ মাছ - ৪ টুকরা
- জিরা গুঁড়া - ১/২ চা চামচ
- ধনিয়া গুঁড়া - ১/২ চা চামচ
- হলুদ গুঁড়া - ১ চা চামচ
- পেঁয়াজ - ১ টা মাঝারি আকারের
- কাঁচামরিচ - ৭-৮ টা
- লবণ - ১ চা চামচ বা স্বাদমত
- তেল- ৬ টেবিল চামচ
- লতি ছিলে ধুয়ে নিন এবং ৩ ইঞ্চিমত আকারে কেটে রাখুন।
- একটি পাত্রে ১ লিটার মত পানি ফুটিয়ে তাতে লতিগুলো দিয়ে দিন এবং ২-৩ মিনিট ফুটিয়ে পানি ঝরিয়ে রাখুন।
- পেঁয়াজ ও কাঁচামরিচ একসাথে বেটে নিন।
- মাছ ধুয়ে ১/২ চা চামচ হলুদ ও ১/৪ চা চামচ লবণ দিয়ে মাখিয়ে নিন। প্যানে ২ টেবিল চামচ মত তেল গরম করে মাছগুলো হাল্কা ভেজে তুলুন।
- বাকি তেল প্যানে গরম করে সব মসলা দিয়ে দিন। মসলা একটু কষিয়ে তাতে লতিগুলো দিন এবং নেড়ে দিন। এবার ১/২ কাপ পানি দিয়ে ঢেকে দিন এবং পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুন।
- তারপর আরও ১ কাপ মত পানি দিয়ে ফুটিয়ে তুলুন। ফুটে উঠলে মাছগুলো দিয়ে সাবধানে নেড়ে ঢাকনা দিয়ে দিন। ঝোল ঘন হয়ে তেল উপরে উঠে আসলে চুলা বন্ধ করে দিন।
- গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।
লটিয়া মাছের তরকারী
উপকরণ:
- লটিয়া মাছ -৩০০ গ্রাম
- পেয়াজ -মাঝারি ১টি (কুচানো)
- টমেটো -মাঝারি ১টি (কুচানো)
- রসুন বাটা -১ চা চামচ
- কাঁচা মরিচ বাটা -২ চা চামচ বা আপনের স্বাদ অনুযায়ী (বাটা মরিচ দিতে না চাইলে আপনি কাঁচা মরিচ চিরে দিতে পারেন )
- হলুদের গুড়া-১/২চা চামচ
- জিরার গুড়া -১/২চা চামচ
- লবন-১/২চা চামচ
- ধনিয়া পাতা (কুচানো )-১চা চামচ(optional)
- তেল-৩ চা চামচ
- আপনার পছন্দমত মাছ কেটে ভালোভাবে ধুয়ে নিন।
- প্যানে তেল গরম করে তাতে পেয়াজ কুঁচি এবং অর্ধেক টমেটো কুঁচি দিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে রসুন বাটা,কাঁচা মরিচ বাটা,হলুদের গুড়া,জিরার গুড়া ও লবন দিয়ে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত তেল ভেসে না উঠে ।
- এখন মসলার মধ্যে মাছ দিয়ে সাবধানে নাড়ুন। তারপর অর্ধেক কাপ পানি দিয়ে ঢেকে ৬-৭ মিনিট রান্না করে মাছগুলো সাবধানে উল্টে দিয়ে (যদি তরকারি খুব শুকনা হয়ে যায় তবে তাতে অল্প পানি মেশাতে পারেন ) তাতে বাকি টমেটো ও ধনিয়া পাতা দিয়ে ঢেকে দিয়ে আবার ১০-১২ মিনিট রান্না করুন।
- তারপর চুলা থেকে নামিয়ে সাদা ভাতের সাথে পরিবেশন করুন।
তেলাপিয়ার দোপেঁয়াজা
উপকরনঃ
- তেলাপিয়া মাছ- ২ টা মাঝারি আকারের (চাইলে মাছের ফিলে ব্যবহার করতে পারেন।)
- পেঁয়াজকুচি - ১/২ কাপ
- টমেটো - ২ টা (১ টা কুচি করে নিন এবং ১ টা স্লাইস করে নিন )
- রসুন বাটা- ১ চা চামচ
- হলুদ গুঁড়া- ১ চা চামচ
- জিরা গুঁড়া - ১/২ চা চামচ
- লাল মরিচ গুঁড়া - ১ চা চামচ বা পছন্দমত
- কাঁচা মরিচ- ২ টা (ইচ্ছা)
- চিলি গারলিক সস- ১ টেবিল চামচ (ইচ্ছা)
- লবণ- ১ চা চামচ
- তেল - ১/৪ কাপ
- ধনিয়া পাতাকুচি- ১ টেবিল চামচ (ইচ্ছা)
পদ্ধতিঃ
- মাছ পরিষ্কার করে ধুয়ে নিন। তারপর ১/২ চা চামচ হলুদ ও ১/২ চা চামচ লবণ দিয়ে মাখিয়ে রাখুন।
- প্যানে ২ টেবিল চামচ তেল গরম করে তাতে মাছগুলো উভয়পাশ হাল্কা বাদামী করে ভেজে তুলুন।
- তারপর বাকি তেল গরম করে পেঁয়াজকুচি ও টমেটোকুচি দিয়ে ভাজুন। পেঁয়াজ নরম হয়ে আসলে রসুন বাটা, লাল মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, বাকি হলুদ গুঁড়া, লবণ ও কাঁচা মরিচ দিয়ে নাড়ুন। মসলা থেকে তেল আলাদা হয়ে আসলে ভাজা মাছ দিয়ে সাবধানে নেড়ে দিন।
- এবার ১/২ কাপ মত পানি দিন। টমেটো স্লাইসগুলো উপরে দিয়ে ঢাকনা দিয়ে দিন এবং ৭-৮ মিনিট মত রান্না করুন।
- তারপর ধনিয়াপাতা কুচিগুলো উপরে ছড়িয়ে দিয়ে ১ মিনিটমত অপেক্ষা করে চুলা বন্ধ করে দিন।
- মাছের দোপেঁয়াজা গরম ভাতের সাথে পরিবেশন করুন।
মুড়ো ঘণ্ট
উপকরণ :
- রুই মাছের মাথা - বড় ১ টি
- মুগ ডাল - ১ কাপ
- পোলাও চাল- ১/২ কাপ
- পেঁয়াজ - ১ টি মাঝারি (কুচানো)
- পেঁয়াজ (বাটা )- ৩ টেবিল চামচ
- রসুন বাটা - ২ টেবিল চামচ
- আদা বাটা - ২ টেবিল চামচ
- হলুদের গুড়া - ১ চা চামচ
- লাল মরিচের গুড়া - ১ চা চামচ বা আপনার স্বাদ মত
- জিরার গুড়া - ১ চা চামচ
- ধনিয়া গুড়া - ১ চা চামচ
- শুকনা লাল মরিচ - ৩ টি (optional)
- রসুন - ৫/৬টি কোয়া (কুচানো)
- আস্ত জিরা- ১/২ চা চামচ
- তেজপাতা- ৩ টি
- ধনেপাতাকুচি- ২ টেবিল চামচ
- তেল-১/৪ কাপ + ১ টেবিল চা চামচ
- লবন- আনুমানিক ৩ চা চামচ বা আপনার স্বাদ মত
- মাছের মাথা ধুয়ে নিন।
- প্যান এ মুগ ডাল ১ মিনিট ভেজে ধুয়ে নিয়ে ৩ কাপ পানি দিয়ে চাল ও ডাল ৩০-৬০ মিনিট ভিজিয়ে রাখুন
- একটি প্যান এ তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি না হওয়া পর্যন্ত ভাজুন। সামান্য পানির মধ্যে সব বাটা ও গুড়া উপকরণ মিশিয়ে তেলের মধ্যে দিয়ে নাড়ুন পানি না শুকানো পর্যন্ত।তেল ভেসে উঠলে মাছের মাথা দিয়ে অল্প আঁচে ভাজুন ।নাড়ার সময় মাছের মাথা ছোট টুকরার মতো করে ভেঙে দিন ।
- প্যান থেকে মাছের মাথা একটি প্লেটে নামিয়ে রাখুন ।
- ভেজানো ডাল ও চাল প্যানে থাকা বাকি মশলার মধ্যে দিয়ে নেড়ে পানি দিয়ে ঢেকে দিন ও ডাল সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন । (প্রয়োজনে গরম পানি দিতে পারেন )
- তারপর ভাজা মাছের মাথা প্যান এ দিয়ে ঢেকে দিয়ে আরো ৫ মিনিট রান্না করুন।
- আর একটি পাত্রে ১ টেবিল চামচ তেল গরম করে তাতে আস্ত লাল মরিচ, জিরা, রসুন কুঁচি ও তেজপাতা দিয়ে নাড়তে থাকুন রসুন বাদামী না হওয়া পর্যন্ত। তারপর গরম তেল ভাজা মসলাগুলো সহ রান্না হওয়া ডালের উপর ঢেলে দিয়ে আরো ৫ মিনিট রান্না করুন। শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলুন।
- গরম সাদা ভাত, রুটি বা নান এর সাথে উপভোগ করুন মুড়ো ঘন্ট।

+-+Copy.jpg)





























