সরষে বেগুন

উপকরনঃ 

  • বেগুন - ১ টা মাঝারি আকারের (প্রায় ২০০ গ্রাম)
  • লাল মরিচ গুঁড়া - ১/২ চা চামচ
  • হলুদ গুঁড়া - ১/২ চা চামচ
  • সাদা সরিষা বাটা - ২ টেবিল চামচ
  • কাঁচা মরিচ বাটা- ১ চা চামচ 
  • নারিকেল কুচানো - ১ টেবিল চামচ
  • কালিজিরা - ১/২ চা চামচ
  • লবন- ১ চা চামচ
  • তেল - ১/২ কাপ

প্রণালীঃ

  • বেগুন ধুয়ে ১/২ ইঞ্চি আকারের স্লাইস করে নিন।
  • বেগুনের টুকরাগুলো বাটিতে নিয়ে লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ও ১/২ চা চামচ লবন দিয়ে ভাল করে মাখিয়ে ১০ মিনিট রেখে দিন।
  • প্যানে তেল গরম করে বেগুনের স্লাইসগুলো উভয় পাশে হালকা বাদামি করে ভেজে টিস্যুতে উঠিয়ে নিন অতিরিক্ত তেল শুষে নেওয়ার জন্য (টুকরাগুলো খুব বেশি যেন নরম হয়ে না যায় লক্ষ্য রাখতে হবে)।
  • এবার প্যানে বাকি তেল গরম করে তাতে কালিজিরা দিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করে সরিষা বাটা, কাঁচা মরিচ বাটা, কুচানো নারিকেল ও ১/২ চা চামচ লবন দিয়ে কষিয়ে নিন।
  • মসলা থেকে তেল আলাদা হয়ে আসলে ১/৪ কাপ মত পানি দিয়ে ভাল করে মসলার সাথে মেশান।
  • এবার সাবধানে ভাজা বেগুনগুলো মসলাতে দিয়ে ঢাকা দিয়ে ৩-৪ মিনিট রান্না করুন।
  • ঝোল ঘন হয়ে আসলে বেগুনগুলো পরিবেশন পাত্রে তুলে নিন। উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে পোলাও বা খিচুড়ির সাথে পরিবেশন করুন সরষে বেগুন।

সরষে ইলিশ

উপকরণঃ
  • ইলিশ মাছ- ৬ টুকরা
  • কাল সরিষা - ১ টেবিল চামচ
  • সাদা সরিষা - ১ টেবিল চামচ
  • পেঁয়াজকুচি- ১ কাপ
  • কাঁচা মরিচ বাটা- ১ টেবিল চামচ বা স্বাদমত
  • আস্ত কাঁচা মরিচ- ৩ টা
  • রসুন বাটা- ১/২ চা চামচ
  • আদা বাটা- ১/২ চা চামচ
  • হলুদ গুঁড়া- ১/২ চা চামচ
  • জিরা গুঁড়া- ১/২ চা চামচ
  • লবন - ১ চা চামচ বা স্বাদমত
  • সরিষার তেল/ সাদা তেল - ১/৩ কাপ
  • ধনেপাতাকচি- ১ টেবিল চামচ
প্রণালীঃ
  • মাছ ভাল করে ধুয়ে রাখুন।
  • সাদা ও কাল সরিষা ১ টেবিল চামচ মত পানি দিয়ে ভাল করে বেটে নিন।
  • মাছ একস্তরে সাজানো যাবে এমন একটা পাত্রে তেল গরম করুন। তেল গরম হয়ে গেলে পেঁয়াজকুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন।
  • তাপরপর আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, লবন ও অল্প একটু পানি দিয়ে ভাল করে কষান।
  • মসলা থেকে তেল আলাদা হয়ে আসলে সরিষা বাটা দিয়ে ২০ সেকেন্ড মত কষান। সরিষা দিয়ে বেশিক্ষন কষালে তেতো হয়ে যেতে পারে।
  • তারপর মাছ দিয়ে সাবধানে নেড়ে মসলার সাথে মেশান। এবার ১/২ কাপ মত পানি দিয়ে ভাল করে ঢাকনা দিয়ে দিন যেন ভাপ যেতে না পারে। ৬-৭ মিনিট পর মাছগুলো উল্টিয়ে আবার ঢাকা দিন এবং আরও ৬-৭ মিনিট অপেক্ষা করুন।
  • ঢাকনা খুলে ধনেপাতাকুচি ছড়িয়ে দিয়ে আবার ঢাকা দিন। ২-৩ মিনিট পর চুলা বন্ধ করে দিন। চুলা বন্ধ করার ১৫ মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করুন সরষে ইলিশ।

- Copyright © টক ঝাল মিষ্টি - Powered by Blogger - Thanks to Johanes Djogan -