কলার পাউরুটি
উপকরনঃ
- পাকা কলা- ২-৩ টা
- ডিম- ২ টা
- দুধ - ১/৪ কাপ
- বাটার- ১/২ কাপ (গলিয়ে ঠান্ডা করে রাখুন)
- ময়দা - ১ ও ৩/৪ কাপ
- চিনি - ৩/৪ কাপ
- বেকিং পাউডার- ১ চা চামচ
- বেকিং সোডা - ১/৪ চা চামচ
- লবন - ১/৪ চা চামচ
- দারচিনি গুঁড়া - ১/২ চা চামচ- ১/২ চা চামচ (ইচ্ছা)
- বাদাম (পিকান/ ওয়ালনাট/ কাজুবাদাম/ পেস্তাবাদাম) - ১ কাপ (ইচ্ছা)
পদ্ধতিঃ
- পাউরুটির প্যান বা কাপ কেকের প্যানে হাল্কা তেল বা বাটার ব্রাশ করে তাতে পারচমেন্ট পেপার দিয়ে একপাশে রাখুন।
- বাদাম হাল্কা করে ভেজে নিন এবং ঠান্ডা করে গুঁড়া করে নিন (মিহি করে গুঁড়া করতে হবে না)।
- একটি বড় বাটিতে বাদাম, ময়দা, চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা, দারচিনি গুঁড়া নিয়ে মিশিয়ে নিন।
- অন্য একটি বাটিতে ডিম ফেটিয়ে নিন। পাকা কলা ভর্তা করে ফেটানো ডিমের সাথে মিশান। তারপর দুধ আর ঠান্ডা করে রাখা বাটার দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
- এবার ময়দার মিশ্রনের মাঝে ডিমের মিশ্রণটি ঢেলে দিন এবং সব উপকরন ভালকরে মিশে যাওয়া পর্যন্ত একটি কাঁটাচামচ দিয়ে মিশান।
- তারপর মিশ্রণটি তৈরি করে রাখা প্যানে ঢেলে দিন। (কাপ কেকের প্যানে দিলে কাপগুলো অর্ধেক পর্যন্ত ভরাট করুন, কারন বেক করার পর তা ফুলে উঠবে।)
- ওভেন ৩৫০ ডিগ্রী ফারেনহাইট বা ১৭০ ডিগ্রী সেলসিয়াসে প্রিহিট করে নিন। বেকিং প্যানটি ওভেনের মাঝের তাকে রেখে ৫০-৫৫ মিনিট বা পাউরুটি সোনালী বাদামী রঙ হওয়া পর্যন্ত বেক করুন (পাউরুটি যেন বেশি বেক হয়ে না যায় সেজন্য ৩০-৩৫ মিনিট পর থেকে চেক করা শুরু করুন। একটা টুথপিক পাউরুটির ভেতরে ঢুকিয়ে বের করে আনুন। যদি তার গায়ে কিছু লেগে না থাকে তাহলে বুঝতে হবে পাউরুটি হয়ে গেছে। তখন ওভেন বন্ধ করে দিন।)।
- বেক হয়ে গেলে পাউরুটি ওভেন থেকে বের করে ঠান্ডা করে পরিবেশন করুন।
ফ্রেঞ্চ টোস্ট
ঝাল টোস্টঃ
উপকরনঃ
উপকরনঃ
- ডিম- ২
- পাউরুটি -৪ টুকরা
- পেঁয়াজকুচি - ২ টেবিল চামচ
- কাঁচামরিচকুচি - ১ টেবিল চামচ
- দুধ - ১ টেবিল চামচ (ইচ্ছা)
- লবন - ১/২ চা চামচ
- চিনি - ১/৪ চা চামচ
- তেল- ৪ টেবিল চামচ
পদ্ধতিঃ
- তেল ছাড়া সব উপকরন বাটিতে নিয়ে ভালকরে বিট করুন।
- এবার একটি প্যানে ১ টেবিল চামচ তেল গরম করুন। একটি পাউরুটি বিট করা ডিমে ডুবান এবং কিছু পেঁয়াজকুচি ও কাঁচামরিচকুচি ডিম থেকে পাউরুটির উপর ছড়িয়ে দিন। তারপর সাবধানে তা গরম তেলে দিন। ৩০-৪০ সেকেন্ড বা সুন্দর বাদামী রঙ আসা পর্যন্ত ভাজুন। তারপর অপর পাশ উল্টিয়ে বাদামী রঙ আসা পর্যন্ত ভাজুন।
- ভাজা হয়ে গেলে কিচান টিস্যুতে উঠিয়ে নিন। একইভাবে বাকি পাউরুটিগুলো ভাজুন।
- সব ভাজা হয়ে গেলে গরম গরম কেচাপ দিয়ে পরিবেশন করুন।
উপকরনঃ
- ডিম- ২
- পাউরুটি -৪ টুকরা
- চিনি - ৩ টেবিল চামচ
- দুধ - ১ টেবিল চামচ (ইচ্ছা)
- লবন - ১/৮ চা চামচ
- তেল- ৪ টেবিল চামচ
- তেল ছাড়া সব উপকরন বাটিতে নিয়ে ভালকরে বিট করুন।
- এবার একটি প্যানে ১ টেবিল চামচ তেল গরম করুন। একটি পাউরুটি বিট করা ডিমে ডুবান এবং সাবধানে তা গরম তেলে দিন। ৩০-৪০ সেকেন্ড বা সুন্দর বাদামী রঙ আসা পর্যন্ত ভাজুন। তারপর অপর পাশ উল্টিয়ে বাদামী রঙ আসা পর্যন্ত ভাজুন।
- ভাজা হয়ে গেলে কিচান টিস্যুতে উঠিয়ে নিন। একইভাবে বাকি পাউরুটিগুলো ভাজুন।
- সব ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।
শাহী টুকরা (Shahi Tukra)
- পাউরুটি - ২ টুকরা
- দুধ - ৪ কাপ
- কনডেন্স মিল্ক - ১/২ কাপ
- এলাচ গুড়া - ১/৪ চা চামচ
- ডিম - ১
- চিনি - ১ টেবিল চামচ
- লবন - ১/৪ চা চামচ
- তেল - ৪ টেবিল চামচ
- Oil - 4 Tbs
- বাদাম (কাটা) - ১/৪ কাপ
- একটি পাত্রে ১ টেবিল চামচদুধ আলাদা করে রেখে বাকি দুধ একটি প্যানএ নিন। এতে এলাচ গুড়া যোগ করে সিদ্ধ করুন এবং প্রায় এক কাপে নিয়ে আসুন। সিদ্ধ করার সময় ক্রমাগত নাড়তে থাকুন, অথবা দুধ পুড়ে যেতে পারে।
- এরপর কনডেন্স মিল্ক যোগ করে আবার সিদ্ধ করুন।
- এখন পাউরুটির টুকরাগুলু একটি প্যান বা টোস্টার-এ হালকা বাদামী রং করে টোস্ট করুন। টুকরাগুলুকে ৪ টি চতুষ্কোণ টুকরায় অথবা ২ টি ত্রিভুজাকার টুকরায় কাটুন।
- এখন আলাদা করে রাখা দুধে ডিমটি যোগ করে ফেটিয়ে নিন। এর সাথে চিনি আর লবন ভালকরে মিশান।

- একটি পাত্রে তেল নিয়ে মাঝারি তাপে গরম করুন। তেল গরম হলে একটি পাউরুটির টুকরা ডিমের মিশনে হালকা করে চুবিয়ে তেলে দিন এবং দুই পাশ বাদামি রং না আশা পর্যন্ত ভাজুন। ভাজা হলে এটি তুলে একটি পেপার টাওয়েলে রাখুন। একইভাবে বাকি টুকরাগুলু ভেজে নিন।
- সব ভাজা পাউরুটি একটি থালায় নিয়ে একসারিতে সাজান। তারপর সিদ্ধ করা দুধের অর্ধেক এর উপর ঢেলে দিয়ে ঢাকনা দিন এবং ১০ মিনিট অপেক্ষা করুন।


- এখন বাকি অর্ধেক দুধ পাউরুটির উপর ছড়িয়ে দিন এবং বাদাম ছিটিয়ে সাজান।
- আপনার শাহী টুকরা পরিবেশনের জন্য প্রস্তুত।
পাউরুটির পাকোড়া
উপকরণ:
- পাউরুটি- ৬ টি/ টুকরা
- বেসন-৩/৪ কাপ
- লাল/শুকনা মরিচের গুঁড়া-১/৪ চা-চামচ
- হলুদ গুঁড়া-১/৪ চা-চামচ
- গরমমশলা গুঁড়া-১/৪ চা-চামচ
- লবন-১/৪ চা-চামচ অথবা স্বাধমত
- পানি-৩/৪ কাপ
- আলু-২টি মাঝারি (সেদ্ধ করে ছিলে নিন
- লাল/শুকনা মরিচের গুঁড়া-১/২ চা-চামচ
- জিরার গুঁড়া-১/৪ চা-চামচ
- ধনিয়া গুঁড়া-১/২ চা-চামচ
- লবন-১/২ চা-চামচ অথবা স্বাধমত
প্রণালী :
- একটি পাত্রে বেসন, লাল/শুকনা মরিচের গুঁড়া,হলুদ গুঁড়া ,গরমমশলার গুঁড়া ও লবন দিয়ে ভাল করে মিশিয়ে নিন। তারপর পানি দিয়ে বেসনের মিশ্রন তৈরি করুন (মিশ্রণটি খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না)। এবার মিশ্রণটি ঢেকে ১৫-২০ মিনিট রেখে দিন।
- সেদ্ধ আলু ভাল করে চটকে নিন। জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া,লাল/শুকনা মরিচের গুঁড়া(লাল/শুকনা মরিচের বদলে কাঁচামরিচ ব্যবহার করা যেতে পারে) এবং লবন দিয়ে ভালকরে মিশিয়ে একপাশে রাখুন।
- পাউরুটির পাশের ধারটুকু কেটে নিন। এবার দুই টুকরো পাউরুটি একসাথে নিয়ে পছন্দমত আকারে কেটে নিন।
- কাটা এক টুকরো পাউরুটির উপর আলুর অল্প মিশ্রন দিযে উপরে অন্য টুকরাটি দিন।তারপর দু-হাতের মুঠোয় নিয়ে হালকা চাপ দিন। এভাবে বাকি টুকরাগুলো তৈরি করুন।
- এবার একটি কড়াইয়ে তেল গরম দিন। তৈ্রি পাউরুটির পাকোড়াগুলো বেসনের মিশ্রনে ডুবিয়ে তেলে সোনালি করে ভেজে নিলেই তৈ্রি হয়ে যাবে পাউরুটির পাকোড়া।
- গরম গরম পাকোড়া কেচাপ দিয়ে পরিবেশন করুন।
তেলের পিঠা
উপকরণঃ
- চালের গুঁড়া - ১ কাপ
- আটা- ১/২ কাপ
- খেজুরের গুড় অথবা ব্রাউন সুগার - ৩/৪ কাপ অথবা আপনার স্বাদ অনুযায়ী
- লবন - ১/৪ চা চামচ
- তেল- ডুবো তেলে ভাজার জন্য
পদ্ধতিঃ
- একটি বাটিতে চালের গুঁড়া এবং আটা নিয়ে ভাল করে মিশিয়ে নিন। এবার গুড় দিয়ে ভাল করে মাখুন। অল্প পরিমানে উষ্ণ গরম পানি দিয়ে কেক মিশ্রণ এর মত মিশ্রণ তৈরি করুন। (মিশ্রণ টি ঘন হবে ) মিশ্রণ টি ৩০ মিনিট এর মত ঢেকে রেখে দিন।
- পাত্রে তেল গরম করুন। তেল পর্যাপ্ত গরম হয়েছে কিনা বুঝতে হলে এক ফোটা পিঠার মিশ্রণ তেলে ছাড়ুন। যদি সেটা কয়েক সেকেন্ড এর মধ্যে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে তেল পর্যাপ্ত গরম হয়েছে। .
- একটি বড় গোল চামচ নিয়ে মিশ্রণটি নেড়ে এক চামচ পরিমান মিশ্রণ তেলে ছাড়ুন। কয়েক সেকেন্ড এর মধ্যে পিঠাটি ফুলে উঠবে। ফুলে উঠলে পিঠাটি উল্টে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে তেল থেকে তুলে ফেলুন।
- পেপার টাওএল এ রেখে অতিরিক্ত তেল শোষণ করিয়ে নিন।
**গুড় যদি লিকুইড না হয় তাহলে গ্রেট করে অল্প গরম পানিতে ভাল করে গুলে নিন।
ব্রেড রোল
উপকরনঃ
- ব্রেড স্লাইস - ৬ টি (বড় সাইজের)
- ডিম - ২টি
- পেঁয়াজকুচি – ১টি
- কাঁচা মরিচকুচি – ৩টি
- ধনিয়াপাতাকুচি – ১ টেবিল চামচ
- লবন – ১/৪ চা চামচ
- তেল – ১/২ চা চামচ
- তেল - ভাজার জন্য
- বাটিতে ডিম নিয়ে এক চিমটি লবন দিন এবং ভালো ভাবে বীট করে এক পাশে রেখে দিন ।
- একটি প্যানে ১ টেবিল চামচ তেল গরম করুন। তেল গরম হলে এতে পেঁয়াজ দিন এবং নরম না হওয়া পর্যন্ত ভাজুন। এখন কাঁচামরিচকুচি দিয়ে কয়েক সেকেন্ড মিশ্রণটি নাড়ুন। তারপর বীট করা ডিম দিয়ে ৩-৪ মিনিট একটানা নাড়ুন। ডিম ঝুরি হয়ে আসলে ধনিয়াপাতাকুচি দিয়ে চুলা বন্ধ করে দিন। (আপনি রোলের জন্য আপনার পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন। যদি আপনার কাছে গাজর, বাঁধাকপি, মটরশুটির মতো সবজি থাকে বা কোন মাংসের কিমা থাকে তাহলে আপনি তা রোলের পুরের জন্য ব্যবহার করতে পারেন।)
- ব্রেডের বাইরের বাদামী স্তরটি কেটে নিন। একটি বাটিতে পানি নিয়ে ব্রেডটি পানির মাঝে ডোবান।এরপর ভিজানো ব্রেডটি দুই হাত দিয়ে পানি থেকে তুলে নিন এবং চাপ দিয়ে অতিরিক্ত পানি বের করে একটি প্লেটে রাখুন। (আপনি যদি আপনার রোলে ব্রেড ফ্লেভার পছন্দ না করেন তাহলে, আপনি পানির পরিবর্তে দুধ ব্যবহার করতে পারেন।)
- এবার ব্রেডের এক কোনায় একটি লাইনে পুর রাখুন এবং রোল আকৃতিতে ঘুরিয়ে ভাঁজ করুন। একই প্রক্রিয়ায় বাকি রোলগুলো তৈরি করে নিন।
- একটি প্যানে মাঝারি তাপে তেল করুন। তেল গরম হলে তাতে ব্রেড রোল দিয়ে আস্তে আস্তে গাঢ় বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। ভাজা হয়ে গেলে রোল তেল থেকে তুলে নিন এবং অতিরিক্ত তেল শোষণের জন্য একটি কিচেন টাওয়াল বা টিস্যুর উপর রাখুন।
- সব রোল ভাজা হয়ে গেলে গরম গরম টমেটো কেচাপ বা অন্য যে কোন ধরনের সসের সঙ্গে পরিবেশন করুন।









