সাদা খিচুড়ি

উপকরনঃ

  • চিনিগুঁড়া চাল / বাসমতি চাল- ১ কাপ
  • মুগ ডাল- ১/৪ কাপ
  • মসুর ডাল- ১/৪ কাপ
  • গাজর (কিউব করে কাটা)- ১/৪ কাপ
  • মটরশুঁটি- ১/৪ কাপ
  • পেঁয়াজকুচি- ১/৪ কাপ
  • আদাবাটা- ১ টেবিল চামচ
  • কাঁচামরিচ - ২/৩ টা
  • তেজপাতা - ২ টা
  • দারচিনি - ২ টা
  • এলাচ- ২ টা
  • লবন ১ চা চামচ বা স্বাদমত
  • তেল- ১/৪ কাপ
  • ঘি- ১ টেবিল চামচ
  • সিদ্ধ গরম পানি- ৩ কাপ

প্রণালীঃ

  • মুগ ডাল হাল্কা ভেজে নিন। চাল, ভাজা মুগ ডাল, মসুর ডাল একসাথে ধুয়ে ২০ মিনিটমত ভিজিয়ে রাখুন। তারপর পানি ঝরিয়ে একপাশে রাখুন।
  • বড় পাত্রে তেল গরম করে পেঁয়াজ হাল্কা বাদামি করে ভেজে নিন। তারপর কিউব করে রাখা গাজর ও মটরশুঁটি দিয়ে আরও কিছুক্ষন ভাজুন।
  • এবার তেজপাতা, এলাচ, দারচিনি ও আদাবাটা দিয়ে ১ মিনিটমত ভাজুন। তারপর চাল-ডাল দিয়ে ৩-৪ মিনিট বা সুন্দর ভাজা গন্ধ বের হওয়া পর্যন্ত ভাজুন। ভাজা হয়ে গেলে সিদ্ধ গরম পানি দিন। লবন, কাঁচামরিচ ও ঘি দিয়ে মাঝারি আঁচে ৪-৫ মিনিট রাখুন।
  • তারপর পাত্রে ঢাকনা দিয়ে ২০-২৫ মিনিট কম আঁচে রান্না করুন।রান্না হয়ে গেলে চুলা বন্ধ করে দিন এবং ১০ মিনিট পর ঢাকনা খুলুন।
  • খিচুড়ি সারভিং ডিসে নিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন কাবাব বা চাটনিদিয়ে।

চিংড়ি খিচুড়ি



উপকরণ :
  • চিংড়ি (মাঝারি আকারের)- ১/২ পাউন্ড
  • বাসমতি চাল - ১ কাপ
  • মসুর ডাল - ১/২ কাপ 
  • মুগ ডাল - ১/২ কাপ 
  • টমেটোকুচি - ১টি বড় আকারের
  • পেঁয়াজকুচি - ১ টি মাঝারি আকারের
  • কাঁচা মরিচ - ৪-৫ টি 
  • লাল মরিচের গুঁড়া - ১/২ চা চামচ 
  • হলুদ গুঁড়া - ১ চা চামচ 
  • এলাচ - ৫-৬ টি
  • দারচিনি - ৪ টি 
  • তেজপাতা - ৪ টি 
  • আদা বাটা - ১ টেবিল চামচ 
  • রসুন বাটা - ১ টেবিল চামচ 
  • তেল - অনিমানিক ৪ টেবিল চামচ 
  • লবন - ১ চা চামচ বা স্বাদমত 
পদ্ধতি :
  • চাল ও ডাল একসাথে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিন।
  • প্যান এ তেল গরম করে তাতে এলাচ ,দারচিনি ও তেজপাতা দিন। তারপর তাতে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ নরম না হওয়া পর্যন্ত ভাজুন। পেঁয়াজ ভাজা হলে তাতে চিংড়ি দিয়ে আরো ১ মিনিট এর মত ভাজুন। এবার চাল ও ডাল ছাড়া বাকি সব উপকরণ প্যানে দিয়ে প্রায় ৩-৪ মিনিট  বা মসলা তেল থেকে আলাদা হওয়া পর্যন্ত ভাজুন।
  •  তারপর চাল ও ডাল দিয়ে সব উপকরণের সাথে মিশিয়ে আরো ৩-৪ মিনিট নাড়ুন।
  • এখন ৪ কাপ গরম পানি দিয়ে পাত্রটি ঢেকে দিন ও মাঝারি আঁচে রান্না করুন। খিচুড়ি প্রায় হয়ে এলে আঁচ একদম কমিয়ে দিন। (প্রয়োজনে সামান্য গরম পানি দিন ) খিচুড়ি পুরাপুরি হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। 
  • সালাদ দিয়ে গরম গরম খিচুড়ি পরিবেশন।

মাটন খিঁচুড়ি

উপকরনঃ

মাংসের জন্যঃ
  • খাসির মাংস - ১ কেজি
  • আদা বাটা - ২ টেবিল চামচ 
  • রসুন বাটা - ১ টেবিল চামচ 
  • টক দই - ৩ টেবিল চামচ
  • জিরা গুঁড়া - ১ চা চামচ
  • গরম মসলা গুঁড়া - ১ চা চামচ 
  • লাল মরিচ গুঁড়া - ১ চা চামচ
  • হলুদ গুঁড়া - ১/২ চা চামচ
  • পেঁয়াজকুচি - ১/২ কাপ
  • তেল - আনুমানিক ১/২ কাপ
  • লবন - ১ চা চামচ বা স্বাদমত
খিঁচুড়ির জন্যঃ
  • বাসমতি বা পোলাও এর চাল - ২ কাপ
  • মসুর ডাল - ১/২ কাপ
  • মুগ ডাল - ১/২ কাপ (হালকা ভেজে নিতে পারেন)
  • পেঁয়াজকুচি- ১/৪ কাপ
  • আস্ত কাঁচামরিচ - ৩ টা 
  • হলুদ গুঁড়া - ১ চা চামচ
  • আদা বাটা - ১ টেবিল চামচ
  • রসুন বাটা - ১ টেবিল চামচ
  • এলাচ - ৬ টা
  • দারচিনি - ৪ টা
  • তেজপাতা - ৪ টা
  • তেল - ১/৪ কাপ
  • লবন - ২ চা চামচ বা স্বাদমত 
  • গরম পানি - আনুমানিক ৫ কাপ


প্রণালীঃ

মাংসের জন্যঃ 
  • পেঁয়াজকুচি আর তেল ছাড়া মাংসের বাকি সব উপকরন মাংসের সাথে মাখিয়ে ২ ঘন্টা মেরিনেট করে রাখুন। 
  • পাত্রে তেল গরম করে পেঁয়াজ বাদামি করে ভাজুন। ভাজা হলে তাতে মাখিয়ে রাখা মাংস দিয়ে কষিয়ে নিন। 
  • পাত্রে ঢাকনা দিয়ে কম আঁচে দুই ঘন্টা বা মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। প্রয়োজন হলে অল্প গরম পানি দিন।
খিঁচুড়ির জন্যঃ
  • চাল ও ডাল একসাথে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। 
  • পাত্রে তেল গরম করে তাতে আস্ত গরম মসলার ফোঁড়ন দিয়ে পেঁয়াজকুচি দিয়ে নাড়তে থাকুন। 
  • পেঁয়াজকুচি নরম হলে তাতে আদা বাটা ও রসুন বাটা দিয়ে অল্প ভাজুন। তারপর চাল ও ডাল দিয়ে আবার কিছুক্ষন ভাজুন। এসময় লবন, হলুদ গুঁড়া ও কাঁচামরিচ দিয়ে দিন। 
  • ২-৩ মিনিট ভাজার পরে গরম পানি দিয়ে দিন। পানি সিদ্ধ হয়ে আসলে ঢাকনা দিয়ে কম আঁচে ১৫- ১৬ মিনিট রান্না করুন। (খিঁচুড়ি ৮০% পর্যন্ত রান্না হবে)
মিশানোঃ 
  • একটি বড় পাত্র বা ওভেন এ দেয়া যাবে এমন ট্রে নিয়ে নিচে অল্প ঘি লাগিয়ে নিন। এবার একস্তর খিঁচুড়ি দিয়ে তার উপর মাংসের একটা স্তর দিন। এভাবে স্তরে স্তরে খিঁচুড়ি ও মাংস দিয়ে শেষে খিচুড়ি দিন। সবশেষে খিঁচুড়ির উপর আবার একটু ঘি দিন। 
  • তারপর ভালভাবে ঢাকনা দিয়ে অল্প আঁচে ১ ঘন্টা মত দমে রাখুন। ওভেন এ দিতে চাইলে ওভেন ২০০ ডিগ্রি ফারেনহাইটে প্রিহিট করে নিন। প্রিহিট হয়ে গেলে ওভেন ওয়ার্ম এ দিয়ে ঢেকে দেওয়া ট্রেটি দিয়ে ১ ঘন্টা মত রাখুন। 

- Copyright © টক ঝাল মিষ্টি - Powered by Blogger - Thanks to Johanes Djogan -