শুঁটকি ভুনা


উপকরনঃ

  • শুঁটকি মাছ- ১০০ গ্রাম (ছুরি শুঁটকি বা লইট্টা শুঁটকি)
  • রসুনকুচি- ২ টেবিল চামচ
  • পেঁয়াজকুচি- ১/৪ কাপ
  • টমেটোকুচি - ১/৪ কাপ
  • কাঁচামরিচ - ৩-৪ টা
  • লাল মরিচ গুঁড়া - ১/২ চা চামচ
  • হলুদ গুঁড়া- ১/৪ চা চামচ 
  • জিরা গুঁড়া- ১/৪ চা চামচ
  • ধনিয়া গুঁড়া- ১/৪ চা চামচ
  • তেল- ৪ টেবিল চামচ
  • লবন- ১/২ চা চামচ বা স্বাদমত 
  • ধনেপাতাকুচি - ১ টেবিল চামচ 

প্রণালীঃ 

  • শুঁটকি মাছ ৩-৪ মিনিট টেলে নিয়ে পানিতে ৩-৪ মিনিট সিদ্ধ করে নিন। 
  • ছাঁকনি দিয়ে পানি ছেঁকে ফেলে মাছগুলো হাত দিয়ে ভেঙ্গে দিন। চাইলে বড় কাঁটা নিয়ে ফেলতে পারেন।
  • এবার প্যানে তেল গরম করে রসুনকুচি দিয়ে কিছুক্ষন ভাজুন। তারপর পেঁয়াজকুচি দিয়ে ভাজতে থাকুন।
  • পেঁয়াজ নরম হয়ে আসলে টমেটোকুচি, আস্ত কাঁচামরিচ, লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া ও লবন দিয়ে তেল উঠে আসা পর্যন্ত কষাতে থাকুন।
  • কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষন নাড়ুন। তারপর অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে দিন।
  • ৫ মিনিট পর ঢাকনা খুলে কিছুক্ষন নাড়ুন। পানি শুকিয়ে আসলে ধনেপাতা কুচি ছড়িয়ে চুলা বন্ধ করে দিন।
  • সাদা ভাত বা খিছুড়ির সাথে পরিবেশন করুন শুঁটকি ভুনা।

লটিয়া শুঁটকির তরকারী

উপকরণ :
  • লইট্টা শুটকি-৫০ গ্রাম
  • আলু- ২টি মাঝারি(কিউব করে কাটা)
  • শিম-৫০ গ্রাম (২ ইঞ্চি  করে কাটা)
  • টমেটো – ১টি (চার ভাগ করা)
  • পেঁয়াজ বাটা- ৪চা-চামচ
  • রসুন বাটা-২ চা-চামচ
  • আদা বাটা-২চা-চামচ
  • জিরা গুঁড়া-১ চা-চামচ
  • হলুদ গুঁড়া-১ চা-চামচ
  • শুকনো/লাল মরিচের গুঁড়া- ৩ চা-চামচ অথবা স্বাধমত
  • লবন- ১ চা-চামচ অথবা স্বাধমত
  • তেল- ১/৪ কাপ
  • ধনে পাতা কুচি –২চা-চামচ (ইচ্ছে হলে দিতে পারেন)
প্রনালি:
  1. শুটকি মাছগুলো ছোট(১ ইঞ্চি) করে টুকরা করে কেটে হাল্কা গরম পানিতে ১০মিনিট ভিজিয়ে রাখুন। এরপর ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। আলু , শিম, টমেটো কেটে নিন।
  2. এবার চুলায় মাঝারি আঁচে তেল গরম দিন। তেল গরম হয়ে গেলে  সব বাটা এবং গুড়া মশলা দিয়ে ভাল করে কষান। মশলা তেল ছেড়ে দিলে তাতে আলু আর শিম দিয়ে ভাল করে মেশান।
  3. এখন মাছের টুকরোগুলো দিয়ে সাবধানে মেশান যেন মাছ না ভাঙ্গে। প্রয়োজন মনে করলে অল্প পানি মেশান যাতে মশলা পুড়ে না যায়।
  4. মাঝারি আঁচি ১০মিনিট রান্না করুন। মাঝে মাঝে সাবধানে নাড়াচাড়া করুন যেন মাছ ভেঙ্গে না যায়।
  5. এরপর ২ কাপ পানি দিয়ে ঢেকে দিন এবং ১০ মিনিট মত রান্না করুন । এরপর ঢাকনা খুলে টমেটো দিয়ে আবার ঢেকে দিয়ে ৫ মিনিট রান্না করুন। এরপর আলু সেদ্ধ হয়েছে কিনা দেখুন। সিদ্ধ না হলে আরো কিছুক্ষন চুলায় রাখুন। রান্না হয়ে গেলে ধনে পাতে কুচি ছড়িয়ে নামিয়ে নিন।
  6. গরম ভাতের সাথে পরিবেশন করুন।

শুঁটকি দিয়ে কচু

উপকরনঃ
  • শুঁটকী মাছ - ৬০- ৭০ গ্রাম ( আপনি যেকোনো শুঁটকি দিতে পারেন। এখানে লইটটা শুঁটকি দেয়া হয়েছে) 
  • কচু - ২৫০ গ্রাম
  • পেঁয়াজ বাটা- ৫ চা চামচ
  • রসুন বাটা- ২ চা চামচ
  • আদা বাটা- ২ চা চামচ
  • হলুদের গুঁড়া- ১ চা চামচ
  • জিরার গুঁড়া- ১ চা চামচ
  • কাঁচা মরিচ- ১০-১২ টি অথবা আপনার স্বাদ অনুযায়ী ( মাঝখান থেকে চিরে দিন) 
  • তেল- আনুমানিক ১/২ কাপ
  • লবন- ১ চা চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী
পদ্ধতিঃ
  • শুঁটকি মাছ ১ ইঞ্চি লম্বা করে কেটে গরম পানিতে ১০ মিনিট এর মত ভিজিয়ে রাখুন। এরপর ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। কচুর খোসা ভাল করে ফেলে ধুয়ে নিন। ছোট টুকরা করে কেটে নিন।
  • পাত্রে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া এবং কাঁচা মরিচ দিয়ে ভাল করে কষিয়ে নিন। যখন মশলা থেকে তেল আলাদা হয়ে যাবে তখন কচু দিয়ে ভাল করে নাড়ুন। এরপর শুঁটকি দিয়ে সাবধানে নাড়ুন যাতে শুঁটকি ভেঙে না যায়। ১০ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন। এরপর ২ কাপ উষ্ণ গরম পানি দিয়ে ফুটিয়ে তুলুন। 
  • পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে ১৫-২০ মিনিট অথবা কচু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। সাদা ভাতের সাথে পরিবেশন করুন। 

- Copyright © টক ঝাল মিষ্টি - Powered by Blogger - Thanks to Johanes Djogan -