মুরগীর রোষ্ট


উপকরণ :
  • রোস্টের মুরগি- ১ টি ( ৬০০ গ্রাম)
  •  পেয়াজ- দেড় কাপ (কুঁচি  করা)
  • পেয়াজ বাটা -১ চা চামচ 
  • টক দই - ৩ চা চামচ 
  • আদা  বাটা-১  চা চামচ
  • রসুন বাটা-১  চা চামচ
  • জিরার গুড়া- ১  চা চামচ
  • ধনিয়া গুড়া -১  চা চামচ
  • জয়ত্রী গুড়া -১/২ চা চামচ এর কম  
  • এলাচ - ৪-৫ টি 
  • দারচিনি -৩ টি 
  • কাঁচা মরিচ -৬ টি 
  • চিনি -১  চা চামচ
  • লবন- ১ চা চামচ বা আপনার স্বাদ অনুযায়ী 
  • তেল -দেড় কাপ 

পদ্ধতিঃ
  • মুরগী ৪ টুকরা করে কেটে ধুয়ে নিয়ে তাতে সব গুঁড়া এবং বাটা উপকরন,লবন এবং  টক দই দিয়ে মাখিয়ে ১ ঘণ্টা রেখে দিন।
  • পাত্রে ১ কাপ তেল গরম করে  মুরগি হাল্কা করে ভেজে তুলে রাখুন।
  • ১/২ কাপ তেল গরম করে তাতে কাটা পেয়াজ, দারচিনি, এলাচ দিয়ে বাদামি না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন এরপর বাকি বাটা মশলা দিয়ে কষিয়ে নিন। তারপর ভাজা  চিকেন দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ পর্যন্ত তেল ভেসে না উঠে। 
  • এক কাপ পানি দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। ৫ মিনিট পর চিনি ও কাঁচা মরিচ দিয়ে রান্না করতে থাকুন ঝোল ঘন হওয়া পর্যন্ত ।
  • চুলা থেকে নামিয়ে পোলাও এর সাথে পরিবেশন করুন ।.

সহজ মুরগীর তরকারি

উপকরনঃ
  • চামড়া ছাড়া মুরগির মাংস- ২ পাউন্ড (মাঝারি টুকরা করে কাটা)
  • আলু (কিউব করে কাটা)- ২টি মাঝারি
  • টমেটোকুচি- ১ টি বড় আকারের
  • পেঁয়াজকুচি- ২ টা মাঝারি আকারের
  • হলুদ গুঁড়া- ১ চা চামচ
  • লাল মরিচ গুঁড়া- ১ ও ১/২ চা চামচ
  • জিরা গুঁড়া -১ চা চামচ 
  • ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
  • আদা বাটা- ২ টেবিল চামচ
  • রসুন বাটা -২ টেবিল চামচ
  • তেজপাতা- ২ টা
  • এলাচ- ৪ টা
  • দারচিনি - ২ টা ছোট আকারের
  • তেল- ১/২ কাপ 
  • লবন- ২ চা চামচ বা স্বাদমত
  • ধনেপাতাকুচি - ২ টেবিল চামচ
পদ্ধতি:
  • মুরগির মাংস কেটে, ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
  • একটি প্যান এ তেল গরম করে আলুগুলো হালকা বাদামী করে ভেজে উঠিয়ে রাখুন।
  • তারপর আস্ত গরম মসলাগুলো তেলে কিছুক্ষন ভেজে পেঁয়াজকুচি দিন এবং নরম হওয়া পর্যন্ত ভাজুন।
  • এবার টমেটোকুচি ও হাল্কা লবন দিয়ে কষান। 
  • টমেটো নরম হয়ে আসলে ধনেপাতাকুচি বাদে বাকি মসলাগুলো একে একে দিন এবং তেল আলাদা হওয়া পর্যন্ত কষান। প্রয়োজনে অল্প পানি দিন। 
  • তারপর মুরগীর মাংস ও ভাজা আলু দিয়ে ৫ মিনিটমত মাঝারি আঁচে ভাজুন। ভাজা হয়ে গেলে ২ কাপ পানি দিয়ে ঢেকে দিন এবং মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।
  • রান্না হয়ে গেলে ধনেপাতাকুচি ছড়িয়ে ৫ মিনিটমত অপেক্ষা করে চুলা বন্ধ করে দিন। 
  • তৈরি হয়ে গেলে মুরগির মাংসের তরকারি।

- Copyright © টক ঝাল মিষ্টি - Powered by Blogger - Thanks to Johanes Djogan -