খাসির মাংসের দোপেঁয়াজা
উপকরণঃ
- খাসির মাংস - ৫০০ গ্রাম
- পেঁয়াজকুচি - ৫০০ গ্রাম
- মরিচ গুঁড়া - ১ চা চামচ
- লাল মরিচ গুঁড়া - ১ চা চামচ
- হলুদ গুঁড়া - ৩/৪ চা চামচ
- জিরা গুঁড়া - ১ চা চামচ
- ধনিয়া গুঁড়া - ১ চা চামচ
- এলাচ - ৫ টুকরা
- দারচিনি - ২ টুকরা
- তেজপাতা - ২ টুকরা
- আদা বাটা - ১ চা চামচ
- রসুন বাটা - ১ চা চামচ
- ঘি - ১/২ কাপ
- টক দই- ১ ১/২ কাপ (ভাল করে বিট করে নিন।)
- ধনিয়া পাতাকুচি - ১/২ কাপ
- লবন- ১ চা চামচ
- খাসির মাংস ছোট করে কেটে, ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
- মাঝারি আঁচে পাত্রে ঘি গরম করে অর্ধেক পেঁয়াজকুচি দিন এবং বাদামি করে ভেজে পাত্র থেকে তুলে রাখুন।
- এবার বাকি পেঁয়াজকুচি ঘিতে দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন। তারপর এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড ভাজুন।
- খাসির মাংস ও বাকি সব মসলা (টক দই ও ধনিয়া পাতা ছাড়া) ঘিতে দিয়ে ভালকরে নাড়ুন জেন সব মসলা মাংসের সাথে মিশে। এবার ঢাকনা দিয়ে পাত্রটি ঢেকে দিন এবং পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করুন।
- এবার বিট করে রাখা টকদই দিয়ে ভালকরে নেড়ে দিন এবং ঢাকনা দিয়ে কম আঁচে মাংস সিদ্ধ হয়ে পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করুন (দরকার হলে অল্প গরম পানি যোগ করুন।)।
- তুলে রাখা পেঁয়াজ বেরেস্তাটুকু মাংসের উপরে দিয়ে আরও ২-৩ মিনিট চুলায় রাখুন।
- এবার ধনিয়াপাতাকুচি উপরে ছড়িয়ে দিয়ে চুলা বন্ধ করে দিন।
- খাসির মাংসের দোপেঁয়াজা গরম গরম পোলাউ বা খিচুড়ির সাথে পরিবেশন করুন।
মাটন খিঁচুড়ি
উপকরনঃ
মাংসের জন্যঃ
- খাসির মাংস - ১ কেজি
- আদা বাটা - ২ টেবিল চামচ
- রসুন বাটা - ১ টেবিল চামচ
- টক দই - ৩ টেবিল চামচ
- জিরা গুঁড়া - ১ চা চামচ
- গরম মসলা গুঁড়া - ১ চা চামচ
- লাল মরিচ গুঁড়া - ১ চা চামচ
- হলুদ গুঁড়া - ১/২ চা চামচ
- পেঁয়াজকুচি - ১/২ কাপ
- তেল - আনুমানিক ১/২ কাপ
- লবন - ১ চা চামচ বা স্বাদমত
খিঁচুড়ির জন্যঃ
- বাসমতি বা পোলাও এর চাল - ২ কাপ
- মসুর ডাল - ১/২ কাপ
- মুগ ডাল - ১/২ কাপ (হালকা ভেজে নিতে পারেন)
- পেঁয়াজকুচি- ১/৪ কাপ
- আস্ত কাঁচামরিচ - ৩ টা
- হলুদ গুঁড়া - ১ চা চামচ
- আদা বাটা - ১ টেবিল চামচ
- রসুন বাটা - ১ টেবিল চামচ
- এলাচ - ৬ টা
- দারচিনি - ৪ টা
- তেজপাতা - ৪ টা
- তেল - ১/৪ কাপ
- লবন - ২ চা চামচ বা স্বাদমত
- গরম পানি - আনুমানিক ৫ কাপ
প্রণালীঃ
মাংসের জন্যঃ- পেঁয়াজকুচি আর তেল ছাড়া মাংসের বাকি সব উপকরন মাংসের সাথে মাখিয়ে ২ ঘন্টা মেরিনেট করে রাখুন।
- পাত্রে তেল গরম করে পেঁয়াজ বাদামি করে ভাজুন। ভাজা হলে তাতে মাখিয়ে রাখা মাংস দিয়ে কষিয়ে নিন।
- পাত্রে ঢাকনা দিয়ে কম আঁচে দুই ঘন্টা বা মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। প্রয়োজন হলে অল্প গরম পানি দিন।
খিঁচুড়ির জন্যঃ
- চাল ও ডাল একসাথে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
- পাত্রে তেল গরম করে তাতে আস্ত গরম মসলার ফোঁড়ন দিয়ে পেঁয়াজকুচি দিয়ে নাড়তে থাকুন।
- পেঁয়াজকুচি নরম হলে তাতে আদা বাটা ও রসুন বাটা দিয়ে অল্প ভাজুন। তারপর চাল ও ডাল দিয়ে আবার কিছুক্ষন ভাজুন। এসময় লবন, হলুদ গুঁড়া ও কাঁচামরিচ দিয়ে দিন।
- ২-৩ মিনিট ভাজার পরে গরম পানি দিয়ে দিন। পানি সিদ্ধ হয়ে আসলে ঢাকনা দিয়ে কম আঁচে ১৫- ১৬ মিনিট রান্না করুন। (খিঁচুড়ি ৮০% পর্যন্ত রান্না হবে)
মিশানোঃ
- একটি বড় পাত্র বা ওভেন এ দেয়া যাবে এমন ট্রে নিয়ে নিচে অল্প ঘি লাগিয়ে নিন। এবার একস্তর খিঁচুড়ি দিয়ে তার উপর মাংসের একটা স্তর দিন। এভাবে স্তরে স্তরে খিঁচুড়ি ও মাংস দিয়ে শেষে খিচুড়ি দিন। সবশেষে খিঁচুড়ির উপর আবার একটু ঘি দিন।
- তারপর ভালভাবে ঢাকনা দিয়ে অল্প আঁচে ১ ঘন্টা মত দমে রাখুন। ওভেন এ দিতে চাইলে ওভেন ২০০ ডিগ্রি ফারেনহাইটে প্রিহিট করে নিন। প্রিহিট হয়ে গেলে ওভেন ওয়ার্ম এ দিয়ে ঢেকে দেওয়া ট্রেটি দিয়ে ১ ঘন্টা মত রাখুন।




