চিংড়ি খিচুড়ি



উপকরণ :
  • চিংড়ি (মাঝারি আকারের)- ১/২ পাউন্ড
  • বাসমতি চাল - ১ কাপ
  • মসুর ডাল - ১/২ কাপ 
  • মুগ ডাল - ১/২ কাপ 
  • টমেটোকুচি - ১টি বড় আকারের
  • পেঁয়াজকুচি - ১ টি মাঝারি আকারের
  • কাঁচা মরিচ - ৪-৫ টি 
  • লাল মরিচের গুঁড়া - ১/২ চা চামচ 
  • হলুদ গুঁড়া - ১ চা চামচ 
  • এলাচ - ৫-৬ টি
  • দারচিনি - ৪ টি 
  • তেজপাতা - ৪ টি 
  • আদা বাটা - ১ টেবিল চামচ 
  • রসুন বাটা - ১ টেবিল চামচ 
  • তেল - অনিমানিক ৪ টেবিল চামচ 
  • লবন - ১ চা চামচ বা স্বাদমত 
পদ্ধতি :
  • চাল ও ডাল একসাথে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিন।
  • প্যান এ তেল গরম করে তাতে এলাচ ,দারচিনি ও তেজপাতা দিন। তারপর তাতে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ নরম না হওয়া পর্যন্ত ভাজুন। পেঁয়াজ ভাজা হলে তাতে চিংড়ি দিয়ে আরো ১ মিনিট এর মত ভাজুন। এবার চাল ও ডাল ছাড়া বাকি সব উপকরণ প্যানে দিয়ে প্রায় ৩-৪ মিনিট  বা মসলা তেল থেকে আলাদা হওয়া পর্যন্ত ভাজুন।
  •  তারপর চাল ও ডাল দিয়ে সব উপকরণের সাথে মিশিয়ে আরো ৩-৪ মিনিট নাড়ুন।
  • এখন ৪ কাপ গরম পানি দিয়ে পাত্রটি ঢেকে দিন ও মাঝারি আঁচে রান্না করুন। খিচুড়ি প্রায় হয়ে এলে আঁচ একদম কমিয়ে দিন। (প্রয়োজনে সামান্য গরম পানি দিন ) খিচুড়ি পুরাপুরি হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। 
  • সালাদ দিয়ে গরম গরম খিচুড়ি পরিবেশন।

চিংড়ির শাশ্লিক

উপকরণঃ
  • চিংড়ি(মাঝারি আকারের)- ২০- ২৫ টা
  • ক্যাপ্সিকাম- ১ (১ ইঞ্চি আকারে কিউব করে কাটা)
  • পেঁয়াজ- ১ (১ ইঞ্চি আকারে কিউব করে কাটা)
  • টমেটো- ২ (১ ইঞ্চি আকারে কিউব করে কাটা)
  • লাল মরিচের গুঁড়া- ১/২ চা চামচ
  • হলুদের গুঁড়া - ১/২ চা চামচ
  • জিরার গুঁড়া- ১/৪ চা চামচ
  • রসুন বাটা - ১/২ চা চামচ
  • আদা বাটা - ১/২ চা চামচ
  • সয়া সস - ১ টেবিল চামচ
  • টক দই- ২ টেবিল চামচ
  • লবন ১/২ চা চামচ বা স্বাদমত 
  • তেল - ব্রাশ করার জন্য
প্রনালীঃ
  • চিংড়িগুলো ভাল করে বেছে ধুয়ে নিন এবং পানি ঝরিয়ে রাখুন।
  • সব সব্জিগুলো ধুয়ে কেটে নিন।
  • এবার চিংড়িগুলো ও সব্জিগুলো একটি বাটিতে নিয়ে তেল ছাড়া সব উপকরন দিয়ে মাখিয়ে ১০ মিনিট মেরিনেট করে রাখুন।
  • বাঁশের বা লোহার শিকে একটা চিংড়ি, একটা ক্যাপ্সিকাম, একটা টমেটো এবং একটা পেঁয়াজ, এভাবে করে গেঁথে নিন আপনার পছন্দনীয় আকারে।
  • এবার একটি বেকিং ট্রেতে তেল ব্রাশ করে শিকগুলো পাশে পাশে করে সাজিয়ে দিন। তারপর শিকগুলোর উপরে আবার একটু তেল ব্রাশ করে নিন।
  • ৩৫০ ডিগ্রী ফারেনহাইট বা ১৭৫ ডিগ্রী সে এ ওভেন প্রিহিট করে নিন। এবার বেকিং ট্রে টি ওভেনে ঢুকিয়ে ২০-২৫ মিনিট মত বেক করুন। ৮-১০ মিনিট পরে শিকগুলো উল্টিয়ে দিন।
  • শাশ্লিক হাল্কা বাদামি রঙ ও একটু পোড়া পোড়া হলে ওভেন থেকে বের করে গরম গরম পরিবেশন করুন যে কোনো সস বা রাইতা দিয়ে।

লাউ চিংড়ি

উপকরণঃ
  • লাউ - ৫০০ গ্রাম
  • চিংড়ি - ২০০ গ্রাম
  • পেঁয়াজ বাটা - ৬ চা চামচ ( আপনি পেঁয়াজ বাটার পরিবর্তে ১/২ কাপ পেঁয়াজ কুঁচিও দিতে পারেন)
  • রসুন বাটা- ২ চা চামচ
  • জিরার গুঁড়া- ৩/৪ চা চামচ
  • হলুদের গুঁড়া- ১ চা চামচ
  • কাঁচা মরিচ বাটা- ১ চা চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী ( মরিচ বাটার পরিবর্তে আপনি আস্ত কাঁচা মরিচ চিরেও দিতে পারেন)
  • লবন - ১ চা চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী
  • তেল - ১/৪ কাপ
  • ধনিয়া পাতা কুঁচি- ২ টেবিল চামচ (না হলেও চলবে) 
পদ্ধতিঃ 
  • লাউএর খোসা ফেলে ধুয়ে আনুমানিক ১/২ ইঞ্চি পাতলা করে কেটে নিন। চিংড়ি  পরিষ্কার করে ধুয়ে রাখুন।





  • পাত্রে তেল দিয়ে মাঝারি আঁচে গরম করুন। তেলে সমস্ত গুঁড়া মশলা,বাটা মশলা এবং লবন দিয়ে ভাল করে কষিয়ে নিন। যখন মশলা থেকে তেল আলাদা হয়ে যাবে তখন লাউ এবং চিংড়ি মাছ দিয়ে ভাল করে নাড়ুন।  ১০ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন। এরপর দেড় কাপ উষ্ণ গরম পানি দিয়ে ফুটিয়ে তুলুন এবং ঢেকে দিন।
  • অল্প আঁচে ১৫- ২০ মিনিট অথবা লাউ সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।






  • এখন তরকারীর উপরে ধনিয়া পাতা কুঁচি ছিটিয়ে আরও মিনিট দুএক রান্না করে নামিয়ে ফেলুন। সাদা ভাতের সাথে পরিবেশন করুন। 

ছোট চিংড়ি ভাজি (Small Shrimp Fry)

উপকরণ :
  • ছোট চিংড়ি - ৩০০ গ্রাম 
  • পেয়াঁজ কুচি- ১ কাপ 
  • হলুদ গুঁড়া - ১/২ চা চামচ 
  • লাল মরিসের গুঁড়া -১/২ চা চামচ 
  • কাঁচা মরিচ- ৫-৬ টা (মাজখানে চিরে নিন)
  • তেল - ১/২ কাপ 
  • লবন -১ চা চামচ বা স্বাদমত 
প্রণালী :
  • চিংড়িগুলো ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আধা চা চামচ লবন দিয়ে চিংড়িগুলো মাখিয়ে রাখুন।
  • এবার একটি পাত্রে অর্ধেক (১/৪ কাপ) তেল গরম করে তাতে চিংড়িগুলো ৫-৭ মিনিট হালকা আঁচে ভেজে তুলুন। ভাজা চিংড়িগুলো একটি পাত্রে উঠিয়ে নিন।
  • বাকি তেল টুকু প্যানে দিয়ে গরম করুন। তেল গরম হয়ে গেলে তাতে পেয়াঁজ কুচি, কাকা মরিচ কুচি ও বাকি লবটুকু দিয়ে ভাজুন। পেয়াঁজ নরম হয়ে আসলে ভাজা চিংড়িগুলো দিন এবং আরো ৩-৪ মিনিট ভাজুন।
  • ভাজা হয়ে গেলে পাত্রে উঠিয়ে নিন এবং পরিবেশন করুন।

আলু,করল্লা ও চিংড়ি মিশানো ভাজি

উপকরণঃ
  • করল্লা - ২ টি মাঝারি সাইজের ( পাতলা কুঁচি করে কাটা )
  • আলু- ১ টি মাঝারি সাইজের (কুঁচি করে কাটা )
  • চিংড়ি - ১০-১২ টি মাঝারি সাইজের 
  • পেঁয়াজ কুঁচি - ১/৪ কাপ 
  • কাঁচা মরিচ - ৫-৬ টি অথবা আপনার স্বাদ অনুযায়ী ( মাঝখান থেকে চিরে দিন )
  • হলুদের গুঁড়া - ১/২ চা চামচ
  • তেল - আনুমানিক ৬ টেবিল চামচ
  • লবন- ১ চা চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী
পদ্ধতিঃ 
  • চিংড়ি পরিষ্কার করে ধুয়ে রাখুন। 
  • করল্লা কুঁচিতে অল্প লবন মেখে ৫ মিনিট এর মত রেখে ধুয়ে ফেলুন। এটা তিতা কম করতে সাহায্য করবে।
  • প্যানে তেল গরম করে পেঁয়াজ, মরিচ দিয়ে পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজুন। এবার চিংড়ি দিয়ে আরও কিছুক্ষন ভাজুন। 
  • এবার আলু কুঁচি, করল্লা, হলুদ গুঁড়া, লবন দিয়ে ভাল করে নাড়ুন।
  • মাঝারি আঁচে আলু এবং করল্লা সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজুন। 
  • সাদা ভাতের সাথে পরিবেশন করুন। 

চিংড়ি ভর্তা

উপকরণ :

  • মাজারি আকারের চিংড়ি - ১৫-২০ টা 
  • পেয়াঁজ কুচি- ৩ টেবিল চামচ 
  • কাঁচা মরিচ কুচি - ২-৩টা  বা স্বাদ অনুযায়ী 
  • হলুদের গুঁড়া - ১/৪ চা চামচ
  • লাল মরিচের গুঁড়া - ১/৪ চা চামচ
  • সরিষার তেল - ২ টেবিল চামচ 
  • লবন-১/২ চা চামচ বা স্বাদ অনুযায়ী
  • ধনিয়া পাতা কুচি- ১ টেবিল চামচ 

পদ্ধতি :

  • চিংড়ির বেছে নিয়ে ভালভাবে ধুয়ে নিন এবং পানি ঝরিয়ে ফেলুন। তারপর চিংড়ির সাথে লবন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া মাখিয়ে একপাশে রাখুন।
  • মাঝারি আঁচে প্যানে তেল গরম করে তাতে পেয়াঁজ কুচি, কাঁচা মরিচ কুচি দিয়ে ভাজুন। পেয়াঁজ নরম হয়ে আসলে একটি পাত্রে উঠিয়ে নিন। তারপর চিংড়িগুলো প্যানে দিয়ে মাঝারি আঁচে ৩-৪ মিনিট ভাজুন।
  • চিংড়ি ভাজা হয়ে গেলে সব উপকরণ একসাথে পাটায় দিয়ে বেটে নিন (খুব মিহি করে বাটার প্রয়োজন নেই।)। আপনি চাইলে চপারেও চপ করতে পারেন।
  •  চিংড়ি ভর্তা গরম সাদা ভাত বা খিচুড়ির সাথে পরিবেশন করুন।

চিংড়ি বড়া

উপকরণ :
  • ছোট আকারের চিংড়ি - ২০০ গ্রাম 
  • মসুরের ডাল -১/২ কাপ 
  • চালের গুড়া -১ চা চামচ
  • পেঁয়াজকুচি -মাজারি সাইজের ১ টি 
  • কাঁচা মরিচ - ২ টি 
  • হলুদের গুড়া -১/৪ চা চামচ 
  • জিরার গুড়া- ১/৪ চা চামচ
  • আদা বাটা -১/২ চা চামচ  
  • রসুন বাটা -১/২ চা চামচ
  • বেকিং পাউডার  -১/৪ চা চামচ 
  • ধনেপাতাকুচি -২টেবিল চামচ
  • লবণ -১/২ চা চামচ 
  • তেল -ভাজার জন্য 
পদ্ধতি :
  • ডাল  ধুয়ে কুসুম গরম পানিতে ২-৩ ঘণ্টা  ভিজিয়ে রাখুন। পরে পানি ফেলে ব্লেন্ড করে নিন। খুব মিহি করে ব্লেন্ড করবেন না। ব্লেন্ড করা ডাল আলাদা পাত্রে রাখুন ।
  • চিংড়ি গুলো পরিস্কার করে ধুয়ে  নিন । চিংড়ি ও কাঁচা মরিচ একসাথে ব্লেন্ডারে  দিয়ে ব্লেন্ড করুন। (প্রয়োজনে অল্প পানি মেশান)
  • পাত্রে বাটা চিংড়ি ও ডাল নিয়ে তেল ছাড়া বাকি সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মেশান।
  •  ফ্রাইপ্যান এ তেল গরম করুন। এক চা চামচের সমান মিশ্রণ নিয়ে গোল করে  ফ্রাইপ্যানে দিয়ে  মাঝারি আঁচে ভাজুন  যতক্ষণ পর্যন্ত  দুইপাশ বাদামী না হয়।
  • ভাজা হয়ে গেলে বড়াগুলো ফ্রাইপ্যান থেকে নামিয়ে কিচেন টিস্যুর উপরে রাখুন যেন অতিরিক্ত তেল না থাকে।
  • গরম গরম পরিবেশন করুন চিংড়ি বড়া। 

- Copyright © টক ঝাল মিষ্টি - Powered by Blogger - Thanks to Johanes Djogan -