সাবুদানার বড়া

উপকরন:
  • সাবুদানা- ১/২ কাপ
  • আলু- ১ মাঝারি সাইজের
  • কাঁচামরিচ কুচি - ২ টেবিল চামচ
  • পেঁয়াজ কুচি- ১/২ কাপ
  • ধনিয়াপাতা কুচি - ২ টেবিল চামচ(ইচ্ছা)
  • আদা বাটা-১ চা চামচ
  • রসূন বাটা- ১ চা চামচ
  • চালের গুঁড়া- ৩ টেবিল চামচ
  • জিরার গুঁড়া - ১/২ চা চামচ
  • গরম মশলার গুঁড়া - ১/২ চা চামচ
  • চাট মশলার গুঁড়া - ১/২ চা চামচ(ইচ্ছা)
  • লেবুর রস- ২ চা চামচ
  • লবণ- ২ চা চামচ বা স্বাদমত
  • তেল- ডুবু তেলে ভাজার জন্য
প্রণালী :
  1. সাবুদানা পানিতে ২-৩ ঘন্টা ভিজিয়ে রাখুন। 
  2. আলু সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিন।

  3. এবার সাবুদানার পানি ঝরিয়ে আলুর সাথে মেশান।
  4. তেল ছাড়া সব উপকরণ দিয়ে ভাল করে মেশান।
  5. মেশান হলে ছোট ছোট বল মত বানিয়ে একটু চেপে দিন। এভাবে সব চপ বানান।
  6. পাত্রে তেল গরম করুন। তেল গরম হলে ৩-৪ টা  চপ তেলে ছেড়ে উভয় পাশ হালকা বাদামী করে ভেজে তুলুন (ভাজার সময় তাড়াহুড়া করবেন না, তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে।)
  7. ভাজা হয়ে গেলে কিচেন টিস্যুতে তুলে নিন। এভাবে বাকি চপগুলো ভেজে  নিন।
  8. গরম গরম চাটনি বা সস দিয়ে পরিবেশন করুন।

বেগুনি (Eggplant Fry with Besan coating)

Ingredients:
  1. বেগুন- ২০০ গ্রাম (লম্বা বেগুন হলে ভালো হয় )
  2. বেসন-১/২ কাপ 
  3. চালের গুঁড়া- ২ চা চামচ 
  4. হলুদ গুঁড়া- ১/২ চা চামচ 
  5. লাল মরিচের গুঁড়া -১/২ চা চামচ
  6. জিরা গুঁড়া- ১/২ চা চামচ 
  7. বেকিং পাউডার -৩/৪ চা চামচ 
  8. লবন-১/২ চা চামচ 
  9. কুসুম গরম পানি-আনুমানিক ৪-৫ টেবিল চামচ
  10. তেল - ডুবু তেলে ভাজার জন্য 
Procedure:
  1. একটি বাটিতে বেসন, চালের গুঁড়া, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, বেকিং পাউডার ও লবন নিন এবং ভালভাবে মিশিয়ে নিন। এবার অল্প অল্প পানি দিয়ে মিশাতে থাকুন যেন মসৃন একটি মিশ্রন তৈরী হয়। মিশ্রনটি ঢেকে দিয়ে ৩০-৪০ মিনিট রেখে দিন।
  2. বেগুনটি ভালভাবে ধুয়ে পাতলা করে কেটে নিন এবং একটু লবন দিয়ে মাখিয়ে রাখুন।
  3. এবার একটি কড়াইয়ে তেল গরম করুন। তেল গরম হয়ে উঠলে একট বেগুনের টুকরা নিয়ে উভয় পাশ বেসনের মিশ্রনে গড়িয়ে তেলে ছাড়ুন। এভাবে আরো কিছু টুকরা তেলে দিয়ে উভয় পাশ হালকা বাদামী করে ভেজে নিন। ভাজা বেগুনি একটি টিস্যু পেপার এ তুলে নিন যেন অতিরিক্ত তেল শুষে নেয়। বাকি টুকরাগুলোও এভাবে ভেজে তুলুন।
  4. ভাজা হয়ে গেলে গরম গরম কেচাপ বা চাটনি  দিয়ে পরিবেশন করুন।

পাউরুটির পাকোড়া


উপকরণ:
  • পাউরুটি- ৬ টি/ টুকরা
বেসনের মিস্রনের জন্য:
  • বেসন-৩/৪ কাপ
  • লাল/শুকনা মরিচের গুঁড়া-১/৪ চা-চামচ
  • হলুদ গুঁড়া-১/৪ চা-চামচ
  • গরমমশলা গুঁড়া-১/৪ চা-চামচ
  • লবন-১/৪ চা-চামচ অথবা স্বাধমত
  • পানি-৩/৪ কাপ
আলুর মিস্রনের জন্য:
  • আলু-২টি মাঝারি (সেদ্ধ করে ছিলে নিন
  • লাল/শুকনা মরিচের গুঁড়া-১/২ চা-চামচ
  • জিরার গুঁড়া-১/৪ চা-চামচ
  • ধনিয়া গুঁড়া-১/২ চা-চামচ
  • লবন-১/২ চা-চামচ অথবা স্বাধমত
** তেল-ভাজার জন্যে

প্রণালী :
  • একটি পাত্রে বেসন, লাল/শুকনা মরিচের গুঁড়া,হলুদ গুঁড়া ,গরমমশলার গুঁড়া ও লবন দিয়ে ভাল করে মিশিয়ে নিন। তারপর পানি দিয়ে বেসনের মিশ্রন তৈরি করুন (মিশ্রণটি খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না)। এবার মিশ্রণটি ঢেকে ১৫-২০ মিনিট রেখে দিন।

  • সেদ্ধ আলু ভাল করে চটকে নিন। জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া,লাল/শুকনা মরিচের গুঁড়া(লাল/শুকনা মরিচের বদলে কাঁচামরিচ ব্যবহার করা যেতে পারে) এবং লবন দিয়ে ভালকরে মিশিয়ে একপাশে রাখুন।
  • পাউরুটির পাশের ধারটুকু কেটে নিন। এবার দুই টুকরো পাউরুটি একসাথে নিয়ে পছন্দমত আকারে কেটে নিন।

  • কাটা এক টুকরো পাউরুটির উপর আলুর অল্প মিশ্রন দিযে উপরে অন্য টুকরাটি দিন।তারপর দু-হাতের মুঠোয় নিয়ে হালকা চাপ দিন। এভাবে বাকি টুকরাগুলো তৈরি করুন।

  • এবার একটি কড়াইয়ে তেল গরম দিন। তৈ্রি পাউরুটির পাকোড়াগুলো বেসনের মিশ্রনে ডুবিয়ে তেলে সোনালি করে ভেজে নিলেই তৈ্রি হয়ে যাবে পাউরুটির পাকোড়া।
  • গরম গরম পাকোড়া কেচাপ দিয়ে পরিবেশন করুন।

টরটিলা দিয়ে সবজি সমুচা

উপকরনঃ
  • মেক্সিকান মাঝারি সাইজের টরটিলা -৬-৮ টি  
  • বাঁধাকপি কুঁচি - ৩ কাপ
  • গ্রেট করা গাজর- ২ কাপ
  • সবজি ( বরবটি, মটরশুঁটি, কর্ণ ) - ১ কাপ ( আপনি আপনার পছন্দ মত যেকোনো সবজি দিতে পারেন)
  • পেঁয়াজ কুঁচি - ১ টি মাঝারি 
  • লাল মরিচের গুঁড়া- ১ চা চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী
  • হলুদের গুঁড়া - ১/২ চা চামচ
  • জিরার গুঁড়া - ১ চা চামচ
  • আদা বাটা - ১ চা চামচ
  • রসুন বাটা - ১ চা চামচ
  • স্বাদ লবন -১/২ চা চামচ
  • লবন- ১ চা চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী
  • তেল- ৫ টেবিল চামচ + ডুবো তেলে ভাজার জন্য
** সমুচার কোনা আটকানোর জন্য ২ টেবিল চামচ ময়দা ৪-৫ টেবিল চামচ পানির সাথে গুলে নিন।


পদ্ধতিঃ
  • পাত্রে ৫ টেবিল চামচ তেল গরম করে পেঁয়াজ কুঁচি নরম না হওয়া পর্যন্ত ভাজুন। এরপর সব সবজি, গুঁড়া এবং বাটা মশলা এবং লবন দিয়ে ভাল ভাবে নেড়ে ঢেকে দিন।
  • অল্প আঁচে সবজি  সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। সব্জির পানি শুকিয়ে গেলে ভালভাবে নেড়ে স্বাদ লবন দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নামিয়ে ফেলুন।
  • একটি টরটিলা নিয়ে মাইক্রো ওভেন এ ১০ সেকেন্ড গরম করুন। মাঝখান থেকে কাটুন এবং অর্ধেক অংশের এক কোনা ভাজ করুন। আঙ্গুলের সাহায্যে টরটিলার কোণায় ময়দার গোলা লাগিয়ে পুনরায় ভাজ করে একটি কোণ তৈরি করুন। (নিচের ছবি দেখুন) রান্না করা সবজি কোনের ভিতরে দিয়ে পুনরায় ময়দার গোলা দিয়ে কোনের মুখটি বন্ধ করে দিন। অল্প ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন যাতে বেশি শুকিয়ে না যায়।
  • প্যানে তেল গরম করে উভয় পাশ বাদামি করে ভেজে তুলুন। পেপার টাওএল এর উপরে রেখে অতিরিক্ত তেল শোষণ করিয়ে নিন।
  • কেচাপ দিয়ে গরম গরম পরিবেশন করুন।

ঝাল পাকোড়া

উপকরনঃ
  • ময়দা - ১/২ কাপ
  • Egg- 1ডিম - ১ টা
  • পেঁয়াজকুচি- ১/৪ কাপ
  • কাঁচামরিচকুচি-১ টা বা পছন্দমত
  • আদাকুচি- ১ চা চামচ
  • রান্না করা মাংসের কিমা- ২ টেবিল চামচ (ইচ্ছা)
  • ধনিয়াপাতাকুচি- ১ টেবিলচামচ (ইচ্ছা)
  • বেকিং পাউডার - ১/২ চা চামচ
  • লবণ - ১/২ চা চামচ অথবা স্বাদমত
  • কুসুম গরম পানি - আনুমানিক ১/৪ কাপ মত
  • তেল - ডুবো তেলে ভাজার জন্য
প্রণালীঃ
  • একটি প্যানে ১/২ টেবিল চামচ তেল গরম করে বিট করা ডিমটি দিন এবং ঝুরি করে ভেজে একটি বাটিতে নিন।
  • ডিমের সাথে তেল ও পানি ছাড়া বাকি সব উপকরন নিয়ে মিশান। তারপর আস্তে আস্তে পানি দিয়ে মিশাতে থাকুন। (মিশ্রণটির ঘনত্ব খুব বেশি পাতলা বা ঘন হবে না।)
  • এবার কড়াইয়ে মাঝারি আঁচে তেল গরম করুন। তেল গরম হয়ে গেলে মিশ্রণটি থেকে হাত বা চামচ দিয়ে ছোট ছোট বল আকারে ৪-৫ টা পাকোড়া তেলে ছাড়ুন। পাকোড়াগুলো ফুলে উঠলে উল্টিয়ে দিন এবং উভয় পাশ হাল্কা বাদামী করে ভাজুন।
  • পাকোড়া ভাজা হয়ে গেলে টিস্যু বা পেপার টাওয়েলে তুলে নিন। এভাবে সব পাকোড়া ভেজে গরম পরিবেশন করুন সস বা কেচাপ দিয়ে। 

কিমা পরাটা


উপকরণঃ
পুরের জন্যঃ
  • গরুর মাংস / খাসির মাংসের কিমা - ২৫০ গ্রাম
  • পেঁয়াজকুচি - মাঝারি আকারের ১টি
  • লাল মরিচ গুঁড়া – ১/২ চা চামচ
  • হলুদ গুঁড়া – ১/২ চা চামচ
  • জিরা গুঁড়া – ১/২ চা চামচ
  • গরম মসলা গুঁড়া – ১/২ চা চামচ
  • আদা বাটা -১/২ চা চামচ
  • রসুন বাটা – ১/২ চা চামচ
  • ধনে পাতাকুচি – ২ চা চামচ (ঐচ্ছিক)
  • তেল – ১ টেবিল চামচ
  • লবন – ১/২ চা চামচ অথবা স্বাদ অনুযায়ী
পরটার জন্যঃ
  • ময়দা - ১ কাপ
  • তেল – ২ টেবিল চামচ
  • লবন – ১/৪ চা চামচ
  • কুসুম গরম পানি
ভাজার জন্যঃ
  • তেল বা ঘি – ১ টেবিল চামচ
পদ্ধতিঃ
  • একটি প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজকুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন। তারপর এতে মাংসের কিমা ছাড়া পুরের সব উপকরনগুলো দিয়ে এক মিনিটমত ভাজুন। এরপর মাংসের কিমা  দিয়ে আরও এক মিনিটমত ভাজুন। এবার তাতে ১/২ কাপ পানি দিন এবং কিমা সিদ্ধ হয়ে শুকিয়ে আসা পর্যন্ত রান্না করুন।
  • কিমা রান্না হয়ে গেলে প্যান থেকে নিয়ে একটি কিচেন টাওয়াল বা টিস্যুর উপর রাখুন অতিরিক্ত তেল শোষণের জন্য।
  • একটি বাটিতে ময়দা ও লবণ নিয়ে মেশান। এরপর তেল দিয়ে ভালো ভাবে ময়দার সাথে মেশান।এবার ধীরে ধীরে কুসুম গরম পানি দিয়ে ময়দা ভালভাবে মেখে নরম খামির তৈরি করুন।
  • খামির তৈরি হয়ে গেলে তা মাঝারি সাইজের বলে ভাগ করুন। এবার একটি বল নিয়ে তা চাপ দিয়ে চ্যাপ্টা গোলাকার করুন (খেয়াল রাখবেন যেন বলের পাশ অপেক্ষা মাঝখানটা কিছুটা মোটা থাকে)।
  • মাঝখানের পুরু জায়গায় বলের চেয়ে কিছুটা কম  পরিমাণ কিমার পুর নিন এবং সাবধানে চারপাশটা এমনভাবে মুড়ে নিন যেন কিমা খামিরের ভিতর পুরোপুরি বন্ধ হয়ে যায়।
  • এবার কিমা ভর্তি খামিরের বলটি রুটি বেলার পিঁঁড়িতে নিয়ে বেলন দিয়ে পুরু করে রুটি বেলে নিন (বেলার সুবিধার জন্য শুকনো ময়দা ছিটিয়ে দিতে পারেন রুটির উপর)। (রুটি তৈরির সময় খামিরে কোন বুদবুদ থাকলে কাঁটাচামচ দিয়ে  চাপ দিয়ে বাতাস বের করে দিন।)
  • একইভাবে বাকি রুটিগুলো তৈরি করে নিন।
  • এখন ফ্রাইং প্যান গরম  করে ৩০ সেকেন্ডের জন্য পরোটার একপাশ সেঁকে নিন, তারপর অপর দিকে উল্টে দিয়ে আবার ৩০ সেকেন্ডের জন্য সেঁকুন । এরপর প্যানে তেল গরম করে পরোটার উভয় পাশ হাল্কা বাদামী করে ভেজে নিন। 
  • ভাজা হয়ে গেলে পেপার টাওইয়েল বা টিস্যুতে উঠিয়ে নিন এবং গরম গরম কিমা পরটা কেচাপ বা ধনে পাতার চাটনির সাথে পরিবেশন করুন।

সবজি পাকোড়া

উপকরণ :
  • বাধাকপি (ভালোভাবে কুচানো)- ১ কাপ 
  • গাজর ( গ্রেট  করা )- ১ কাপ 
  • পেঁয়াজ ( কুচি করা ) - ১/২ কাপ 
  • কাঁচা মরিচ ( কুচি করা ) - ১ টেবিল চামচ 
  • ধনিয়া পাতা ( কুচি করা ) - ১ টেবিল চামচ
  • ডিম - ১ টি ( ফেটানো )
  • ময়দা - ১/২ কাপ 
  • আজিনমতো / টেস্টিং সল্ট -১/৪ চা চামচ 
  • বেকিং পাউডার - ১/২ চা চামচ
  • লবন - ১/২ চা চামচ বা আপনার স্বাদ মত 
  • তেল-ডুবো তেলে ভাজার জন্য 
পদ্ধতি :
  • সব সবজি একটি পাত্রে রেখে তাতে পেঁয়াজ কুচি ,কাঁচা মরিচ ,ধনিয়া পাতা ও লবন দিয়ে ভালোভাবে সবজির সাথে  মাখিয়ে নিন। 
  • এখন তাতে ধীরে ধীরে  ময়দা মেশান। ফেটানো ডিম , আজিনমতো ও বেকিং পাউডার সবজির মিশ্রণের সাথে ভালোভাবে মাখিয়ে নিন। যদি মিশ্রণটি পাতলা হয়ে যায় তাহলে অল্প করে ময়দা দিন ও মিশ্রণটি  বল এর মত করুন।


  • একটি প্যানে মাঝারি আঁচে তেল গরম হয়ে এলে তৈরী মিশ্রন থেকে অল্প করে হাতে নিয়ে গোল করে প্যান  এ  দিয়ে ভাজুন। একই সাথে আরো কয় একটা দিয়ে পাকোড়ার দুই পাস ভালোভাবে বাদামী করে ভাজুন।  (খুব দ্রুত ভাজার চেষ্টা করবেন না তাহলে পাকোড়ার ভিতর কাচা থেকে যাবে ).
  • পাকোড়া ভাজা হয়ে গেলে প্যান থেকে নামিয়ে কিচেন টিসুর উপর রাখুন যেন অতিরিক্ত তেল  না থাকে। বাকি পাকোড়া গুলা একইভাবে ভাজুন।   
  • কেচাপ এর  সাথে গরম গরম পরিবেশন করুন। 

সবজি নুডলস

উপকরণঃ
  • নুডলস - ২০০ গ্রাম 
  • ফুলকপি - ১/২ কাপ (ছোট করে কাটা )
  • বাঁধাকপি -১/২ কাপ (ভালভাবে কুচানো )
  • মটরশুটি -১/২ কাপ 
  • গাজর -১/২ কাপ ( ভালভাবে কুচানো বা গ্রেট করা )
  • বরবটি -১/২ কাপ ( ছোট করে কাটা )
  • পেঁয়াজ -১ টি মাঝারি (ভালভাবে কুচানো )
  • কাঁচা মরিচ - ৩-৪ টি ( কুচানো )
  • সয়া সস - ১ চা চামচ 
  • হট  সস বা টমেটো সস - ১ চা চামচ 
  • চিলি সস - ১ চা চামচ  (ঐচ্ছিক)
  • তেল -৩ টেবিল চামচ 
  • লবন - ২ ও ১/২ চা চামচ বা আপনের স্বাদ  মত 
  • ডিম -২ টি সিদ্ধ করা (সাজানোর জন্য )
পদ্ধতিঃ
  • প্যানে ১ লিটার পানি গরম হয়ে এলে তাতে ২ চা চামচ লবন দিয়ে নেড়ে নুডলস দিয়ে সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। 
  • প্যান থেকে নুডলস নামিয়ে পানি ঝরিয়ে রাখুন। (আপনি চাইলে কিচেন সীজার  দিয়ে নুডলস কেটে নিন )
  • আর  একটি প্যান এ  সব সবজি ২-৩ মিনিট ধরে সিদ্ধ করে তাতে ১/২ চা চামচ লবন মিশিয়ে নেড়ে পানি ঝরিয়ে নিন। 
  • Heat oil in a large pan in medium heat. Add chopped onion and stir. When onion b
  • একটি বড় পাত্রে মাঝারি আঁচে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে নাড়ুন ,পেঁয়াজ নরম হয়ে এলে সবজি দিয়ে ৫ মিনিট  ভাজুন। তারপর নুডলস দিয়ে আরো ৩ মিনিট ধরে নাড়ুন।    
  • তারপর নুডলস এর  মধ্যে  সব সস দিয়ে হালকা আঁচে  নাড়ুন ও অল্প আঁচে ২ মিনিট রাখুন। 
  • সিদ্ধ করা ডিমের খোসা ছাড়িয়ে ছোট করে কেটে নুডলস এর  উপর দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। 

- Copyright © টক ঝাল মিষ্টি - Powered by Blogger - Thanks to Johanes Djogan -