নিরামিষ (Niramish)

উপকরনঃ
  • মিষ্টি কুমড়া - ২৫০ গ্রাম (মাঝারি টুকরা করে কাটা )
  • বরবটি - ২ কাপ (১ ইঞ্চি লম্বা করে কাটা )
  • ফুলকপি - ২ কাপ (মাঝারি টুকরা করে কাটা )
  • আলু - ২ টি মাঝারি (মাঝারি টুকরা করে কাটা )
  • গাজর - ২ টি (পাতলা চাক চাক করে কাটা )
  • বেগুন - ২০০ গ্রাম (মাঝারি টুকরা করে কাটা )
  • রসুনের কোয়া - ১০- ১২ টি কুঁচি করে কাটা
  • কাঁচা মরিচ- ৬-৮ টি অথবা আপনার স্বাদ অনুযায়ী
  • লাল মরিচের গুঁড়া - ১/২ চা চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী
  • জিরার গুঁড়া - ১ চা চামচ
  • হলুদ গুঁড়া- ১ চা চামচ
  • আদা বাটা- ২ টেবিল চামচ
  • রসুন বাটা- ১ টেবিল চামচ
  • তেজপাতা- ৩-৪ টি 
  • পাঁচফোড়ন- ১ চা চামচ
  • তেল - আনুমানিক ২/৩ কাপ
  • লবন - ২ চা চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী
পদ্ধতিঃ
  • প্রতিটি সবজি কেটে ধুয়ে আলাদা আলাদা করে রাখুন। একটির সঙ্গে আরেকটি মেশান যাবে না।
  • প্যানে ২ টেবিল চামচ তেল গরম করুন। মিষ্টি কুমড়া তেলে দিয়ে ১ চিমটি হলুদ গুঁড়া এবং ১ চিমটি লবন দিয়ে ভেজে তুলুন। এভাবে প্রতিটি সবজি আলাদা আলাদা ভাবে ভেজে তুলুন।
  • সবজি ভাজা হয়ে গেলে একটি বড় পাত্রে ৩ টেবিল চামচ তেল গরম করে তেজপাতা দিয়ে অল্প ভেজে বাকি সব মশলা, কাঁচা মরিচ ও লবন দিয়ে হালকা কষিয়ে নিন। ভেজে রাখা সব সবজি একে একে দিয়ে ভাল করে নাড়ুন যাতে মশলার সাথে সুন্দর ভাবে মিশে যায়। অল্প পানি দিয়ে ঢেকে দিন।সবজি সিদ্ধ হয়ে পানি কমে ঝোল ঘন হওয়া পর্যন্ত রান্না করুন। 
  • অন্য একটি পাত্রে ২ টেবিল চামচ তেল গরম করে পাঁচফোড়ন দিয়ে অল্প কিছুক্ষন নাড়ুন। এরপর রসুন কুঁচি দিয়ে বাদামি হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। এটি এখন সব্জির মধ্যে দিয়ে হালকা নেড়ে নামিয়ে ফেলুন।
  • সাদা ভাত, রুটি অথবা লুচির সাথে পরিবেশন করুন। 

বেগুনি (Eggplant Fry with Besan coating)

Ingredients:
  1. বেগুন- ২০০ গ্রাম (লম্বা বেগুন হলে ভালো হয় )
  2. বেসন-১/২ কাপ 
  3. চালের গুঁড়া- ২ চা চামচ 
  4. হলুদ গুঁড়া- ১/২ চা চামচ 
  5. লাল মরিচের গুঁড়া -১/২ চা চামচ
  6. জিরা গুঁড়া- ১/২ চা চামচ 
  7. বেকিং পাউডার -৩/৪ চা চামচ 
  8. লবন-১/২ চা চামচ 
  9. কুসুম গরম পানি-আনুমানিক ৪-৫ টেবিল চামচ
  10. তেল - ডুবু তেলে ভাজার জন্য 
Procedure:
  1. একটি বাটিতে বেসন, চালের গুঁড়া, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, বেকিং পাউডার ও লবন নিন এবং ভালভাবে মিশিয়ে নিন। এবার অল্প অল্প পানি দিয়ে মিশাতে থাকুন যেন মসৃন একটি মিশ্রন তৈরী হয়। মিশ্রনটি ঢেকে দিয়ে ৩০-৪০ মিনিট রেখে দিন।
  2. বেগুনটি ভালভাবে ধুয়ে পাতলা করে কেটে নিন এবং একটু লবন দিয়ে মাখিয়ে রাখুন।
  3. এবার একটি কড়াইয়ে তেল গরম করুন। তেল গরম হয়ে উঠলে একট বেগুনের টুকরা নিয়ে উভয় পাশ বেসনের মিশ্রনে গড়িয়ে তেলে ছাড়ুন। এভাবে আরো কিছু টুকরা তেলে দিয়ে উভয় পাশ হালকা বাদামী করে ভেজে নিন। ভাজা বেগুনি একটি টিস্যু পেপার এ তুলে নিন যেন অতিরিক্ত তেল শুষে নেয়। বাকি টুকরাগুলোও এভাবে ভেজে তুলুন।
  4. ভাজা হয়ে গেলে গরম গরম কেচাপ বা চাটনি  দিয়ে পরিবেশন করুন।

বিস্কুট (Biscuit)


উপকরনঃ
  • ময়দা - আড়াই কাপ
  • জমান বাটার - ১/২ কাপ ( ছোট টুকরা করে কেটে নিন )
  • দুধ - ৩/৪ কাপ
  • চিনি - ১ টেবিল চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী
  • বেকিং পাউডার - আড়াই চা চামচ
  • ডিম- ১ টি
  • লবন- ১ চা চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী
  • ব্রাশ করার জন্য - ১ টি ফেটান ডিম + ১ টেবিল চামচ দুধ
পদ্ধতিঃ
  • একটি বাটিতে ৩/৪ কাপ দুধের সাথে ডিম দিয়ে ভাল করে ফেটিয়ে রাখুন। 
  • ময়দা, বেকিং পাউডার, লবন এবং চিনি বড় একটি বাটিতে নিয়ে ভাল করে মিশিয়ে নিন। এখন এর মধ্যে বাটার দিয়ে হাত দিয়ে ভাল করে মেখে দানা দানা করে নিন। এখন এর মধ্যে দুধ এবং ডিমের মিশ্রণ দিয়ে ভাল করে ময়ান দিয়ে ডো তৈরি করুন।
  • একটি শুকনো জায়গায় কিছু ময়দা ছিটিয়ে ডো টি  আবারো ভাল করে ময়ান দিয়ে মসৃণ করে নিন।  
  • ডো থেকে ছোট ছোট টুকরা নিয়ে হাত দিয়ে গোল গোল শেপ করে বেকিং ট্রে'র উপরে রাখুন অথবা কুকি কাটার দিয়ে আপনার পছন্দ মত শেপ করুন।
  • ১ টেবিল চামচ দুধের সাথে ফেটান ডিমটি ভাল করে মিশিয়ে বিস্কুট এর উপরে ভাল করে ব্রাশ করে দিন। 

  • ৪০০ ডিগ্রী ফারেনহাইট এ ওভেন প্রিহিট করুন। বেকিং ট্রে টি ওভেন এ দিয়ে ১০- ১৫ মিনিট অথবা উপরের অংশ বাদামি হয়ে ওঠা পর্যন্ত বেক করুন। একটি টুথ পিক দিয়ে চেক করুন। যদি টুথপিক টি পরিষ্কার বের হয়ে আসে তাহলে বুঝতে হবে বিস্কুট হয়ে গেছে। 

শিক কাবাব (Seekh Kabab)

উপকরণ :
  • হাড়ছাড়া গরুর মাংস - ১ কেজি (পাতলা করে কাটা )
  • লাল মরিচের গুঁড়া - ১ চা চামচ অথবা স্বাদমত 
  • জিরার গুঁড়া - ১ চা চামচ 
  • ধনিয়া গুঁড়া - ১ চা চামচ 
  • গরম মশলার গুঁড়া - ১ চা চামচ 
  • আদা বাটা- ২ চা চামচ 
  • বেসন- ৩ টেবিল চামচ 
  • টক দই  - ২ টেবিল চামচ (একটি পাতলা কাপড়ে নিয়ে পানি ঝরিয়ে নিলে ভালো ) 
  • লেবুর রস-২ টেবিল চামচ 
  • শিক কাবাব মশলা - ২ টেবিল চামচ (ইচ্ছা )
  • তেল- ৪ টেবিল চামচ  + অল্প একটু ব্রাশ করার 
  • লবন ১ চা চামচ বা স্বাদমত 
প্রণালী :
  • মাংসের টুকরাগুলো ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। 
  • একটি পাত্রে পানি ঝরানো মাংসগুলো নিয়ে একে একে সব উপকরণ দিন এবং ভালোভাবে মিশিয়ে নিন। এবার পাত্রটি ঢেকে মেরিনেট করার জন্য সারারাত রেখে দিন।
  • একটি বেকিং ট্রেতে তেল ব্রাশ করে নিন।
  • আপনি যদি বাঁশের শিকে কাবাব বানাতে চান, তাহলে শিকগুলো পানিতে ৩-৪ মিনিট ভিজিয়ে রাখুন।
  • মাখিয়ে রাখা মাংসগুলো ঘন করে শিকে গেঁথে ট্রেতে রাখুন এবং মাংসের উপরে আবার একটু তেল ব্রাশ করে দিন।
  • ওভেন ৪২৫ ডিগ্রী ফারেনহাইট  বা ২২০ ডিগ্রী সেলসিয়াস এ প্রিহিট করে নিন। প্রিহিট হয়ে গেলে বেকিং ট্রে টি মাঝের তাকে দিয়ে ১৫-২০ মিনিট বেক করুন। তারপর অপর পাশে উল্টিয়ে দিয়ে আরো ১৫-২০ মিনিট বেক করুন।
  • একটু পোড়া ভাব আনতে চাইলে  ওভেনের ব্রয়লে দিয়ে ৩-৪ মিনিট ব্রয়ল করে নিন।
  • শিক কাবাব হয়ে গেলে গরম গরম নান বা পরোটা আর রাইতা দিয়ে  পরিবেশন করুন।

শামি কাবাব


উপকরনঃ
  • ছোলার ডাল - ১ কাপ 
  • গরুর মাংসের কিমা- ৪০০ গ্রাম
  • ডিম - ২ টি ( ফেটান ) 
  • আদা বাটা - ১ চা চামচ
  • রসুন বাটা - ১ চা চামচ
  • জিরার গুঁড়া - ১ চা চামচ
  • ধনিয়া গুঁড়া - ১ চা চামচ
  • গরম মশলার গুঁড়া - ১/২ চা চামচ
  • লাল মরিচের গুঁড়া- ১/২ চা চামচ
  • এলাচ - ৪ টি 
  • দারুচিনি- ১ টুকরা 
  • পেঁয়াজ বাটা - ২ চা চামচ
  • পেঁয়াজ কুঁচি - ২ চা চামচ
  • মরিচ কুঁচি -৪- ৫ টি
  • ব্রেড ক্রাম্ব- আনুমানিক ১ কাপ
  • ধনিয়া পাতা কুঁচি - ১/২ কাপ 
  • লবন- দেড় চা চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী
  • তেল- আনুমানিক ১ কাপ ভাজার জন্য 
পদ্ধতিঃ
  • মাংসের কিমা, ছোলার ডাল, আদাবাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এলাচ, দারুচিনি, লবন এবং পানি  একসাথে সিদ্ধ করুন। সিদ্ধ হয়ে গেলে পানি পুরোপুরি শুকিয়ে নামিয়ে ফেলুন এবং ভাল করে বেটে অথবা ব্লেন্ড করে নিন।
  • এখন একটি বাটিতে বাটা কিমা নিয়ে তেল বাদে বাকি সব উপকরণ দিয়ে একসাথে ভাল করে মিশিয়ে নিন।
  • আপনার পছন্দ মত সেপ এবং সাইজে কাবাব তৈরি করুন।
  • প্যানে মাঝারি আঁচে তেল গরম করে কাবাব গুলো উভয় পাশ বাদামি করে ভেজে তুলুন।

আলু,করল্লা ও চিংড়ি মিশানো ভাজি

উপকরণঃ
  • করল্লা - ২ টি মাঝারি সাইজের ( পাতলা কুঁচি করে কাটা )
  • আলু- ১ টি মাঝারি সাইজের (কুঁচি করে কাটা )
  • চিংড়ি - ১০-১২ টি মাঝারি সাইজের 
  • পেঁয়াজ কুঁচি - ১/৪ কাপ 
  • কাঁচা মরিচ - ৫-৬ টি অথবা আপনার স্বাদ অনুযায়ী ( মাঝখান থেকে চিরে দিন )
  • হলুদের গুঁড়া - ১/২ চা চামচ
  • তেল - আনুমানিক ৬ টেবিল চামচ
  • লবন- ১ চা চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী
পদ্ধতিঃ 
  • চিংড়ি পরিষ্কার করে ধুয়ে রাখুন। 
  • করল্লা কুঁচিতে অল্প লবন মেখে ৫ মিনিট এর মত রেখে ধুয়ে ফেলুন। এটা তিতা কম করতে সাহায্য করবে।
  • প্যানে তেল গরম করে পেঁয়াজ, মরিচ দিয়ে পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজুন। এবার চিংড়ি দিয়ে আরও কিছুক্ষন ভাজুন। 
  • এবার আলু কুঁচি, করল্লা, হলুদ গুঁড়া, লবন দিয়ে ভাল করে নাড়ুন।
  • মাঝারি আঁচে আলু এবং করল্লা সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজুন। 
  • সাদা ভাতের সাথে পরিবেশন করুন। 

পাউরুটির পাকোড়া


উপকরণ:
  • পাউরুটি- ৬ টি/ টুকরা
বেসনের মিস্রনের জন্য:
  • বেসন-৩/৪ কাপ
  • লাল/শুকনা মরিচের গুঁড়া-১/৪ চা-চামচ
  • হলুদ গুঁড়া-১/৪ চা-চামচ
  • গরমমশলা গুঁড়া-১/৪ চা-চামচ
  • লবন-১/৪ চা-চামচ অথবা স্বাধমত
  • পানি-৩/৪ কাপ
আলুর মিস্রনের জন্য:
  • আলু-২টি মাঝারি (সেদ্ধ করে ছিলে নিন
  • লাল/শুকনা মরিচের গুঁড়া-১/২ চা-চামচ
  • জিরার গুঁড়া-১/৪ চা-চামচ
  • ধনিয়া গুঁড়া-১/২ চা-চামচ
  • লবন-১/২ চা-চামচ অথবা স্বাধমত
** তেল-ভাজার জন্যে

প্রণালী :
  • একটি পাত্রে বেসন, লাল/শুকনা মরিচের গুঁড়া,হলুদ গুঁড়া ,গরমমশলার গুঁড়া ও লবন দিয়ে ভাল করে মিশিয়ে নিন। তারপর পানি দিয়ে বেসনের মিশ্রন তৈরি করুন (মিশ্রণটি খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না)। এবার মিশ্রণটি ঢেকে ১৫-২০ মিনিট রেখে দিন।

  • সেদ্ধ আলু ভাল করে চটকে নিন। জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া,লাল/শুকনা মরিচের গুঁড়া(লাল/শুকনা মরিচের বদলে কাঁচামরিচ ব্যবহার করা যেতে পারে) এবং লবন দিয়ে ভালকরে মিশিয়ে একপাশে রাখুন।
  • পাউরুটির পাশের ধারটুকু কেটে নিন। এবার দুই টুকরো পাউরুটি একসাথে নিয়ে পছন্দমত আকারে কেটে নিন।

  • কাটা এক টুকরো পাউরুটির উপর আলুর অল্প মিশ্রন দিযে উপরে অন্য টুকরাটি দিন।তারপর দু-হাতের মুঠোয় নিয়ে হালকা চাপ দিন। এভাবে বাকি টুকরাগুলো তৈরি করুন।

  • এবার একটি কড়াইয়ে তেল গরম দিন। তৈ্রি পাউরুটির পাকোড়াগুলো বেসনের মিশ্রনে ডুবিয়ে তেলে সোনালি করে ভেজে নিলেই তৈ্রি হয়ে যাবে পাউরুটির পাকোড়া।
  • গরম গরম পাকোড়া কেচাপ দিয়ে পরিবেশন করুন।

টরটিলা দিয়ে সবজি সমুচা

উপকরনঃ
  • মেক্সিকান মাঝারি সাইজের টরটিলা -৬-৮ টি  
  • বাঁধাকপি কুঁচি - ৩ কাপ
  • গ্রেট করা গাজর- ২ কাপ
  • সবজি ( বরবটি, মটরশুঁটি, কর্ণ ) - ১ কাপ ( আপনি আপনার পছন্দ মত যেকোনো সবজি দিতে পারেন)
  • পেঁয়াজ কুঁচি - ১ টি মাঝারি 
  • লাল মরিচের গুঁড়া- ১ চা চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী
  • হলুদের গুঁড়া - ১/২ চা চামচ
  • জিরার গুঁড়া - ১ চা চামচ
  • আদা বাটা - ১ চা চামচ
  • রসুন বাটা - ১ চা চামচ
  • স্বাদ লবন -১/২ চা চামচ
  • লবন- ১ চা চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী
  • তেল- ৫ টেবিল চামচ + ডুবো তেলে ভাজার জন্য
** সমুচার কোনা আটকানোর জন্য ২ টেবিল চামচ ময়দা ৪-৫ টেবিল চামচ পানির সাথে গুলে নিন।


পদ্ধতিঃ
  • পাত্রে ৫ টেবিল চামচ তেল গরম করে পেঁয়াজ কুঁচি নরম না হওয়া পর্যন্ত ভাজুন। এরপর সব সবজি, গুঁড়া এবং বাটা মশলা এবং লবন দিয়ে ভাল ভাবে নেড়ে ঢেকে দিন।
  • অল্প আঁচে সবজি  সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। সব্জির পানি শুকিয়ে গেলে ভালভাবে নেড়ে স্বাদ লবন দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নামিয়ে ফেলুন।
  • একটি টরটিলা নিয়ে মাইক্রো ওভেন এ ১০ সেকেন্ড গরম করুন। মাঝখান থেকে কাটুন এবং অর্ধেক অংশের এক কোনা ভাজ করুন। আঙ্গুলের সাহায্যে টরটিলার কোণায় ময়দার গোলা লাগিয়ে পুনরায় ভাজ করে একটি কোণ তৈরি করুন। (নিচের ছবি দেখুন) রান্না করা সবজি কোনের ভিতরে দিয়ে পুনরায় ময়দার গোলা দিয়ে কোনের মুখটি বন্ধ করে দিন। অল্প ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন যাতে বেশি শুকিয়ে না যায়।
  • প্যানে তেল গরম করে উভয় পাশ বাদামি করে ভেজে তুলুন। পেপার টাওএল এর উপরে রেখে অতিরিক্ত তেল শোষণ করিয়ে নিন।
  • কেচাপ দিয়ে গরম গরম পরিবেশন করুন।

নেশেস্তার হালুয়া


উপকরণ :

  • সুজি -২ কাপ
  • পানি-৫ কাপ
  • চিনি-১/২ কাপ বা  স্বাদ অনুযায়ী
  • লবন -১/৪ চা চামচ 
  • ঘি/ বাটার - ১ টেবিল চামচ 
  • কেওড়া জল - ১/৪ চা চামচ (ইচ্ছা )
  • অরেন্জ  ফুড  কালার-১/৪ চা চামচ
  • এলাচের গুঁড়া - ১/৪ চা চামচ
  • দারচিনির গুঁড়া -১/৪ চা চামচ
  • পেস্তাবাদাম কুচি-১/৪ চা চামচ (সাজানোর জন্য)
  • কাগজি বাদাম (এলমন্ড ) কুচি - ২-৩ টুকরা (সাজানোর জন্য)

পদ্ধতি :

  • সুজি পানিতে আনুমানিক ৩ ঘন্টা ভিজিয়ে রাখুন। 
  • পরিবেশনের পাত্রটিতে একটি ঘি মাখিয়ে একপাশে রাখুন। 
  • তারপর একটি পাতলা কাপড় দিয়ে পানিটা ছেঁকে একটি পাত্রে নিন।(এই হালুয়ার জন্য আমাদের সুজির ছাঁকা  পানিটা লাগবে। এই রেসিপিতে ছেঁকে ফেলা সুজিটা  লাগবে না।)
  • এখন পানিসহ পাত্রটি মাঝারি আঁচে চুলায় দিন এবং নাড়তে থাকুন। 
  • একে একে বাদামকুচিগুলো ছাড়া বাকি সব উপকরণ দিন এবং ক্রমাগত নাড়তে থাকুন।
  • হালুয়ার মত ঘন না হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকুন।(প্রায় ৪০-৪৫ মিনিট পর্যন্ত  লাগতে পারে।)
  • যখন হালুয়া পাত্রের পাশ থেকে ভাঁজ হয়ে উঠে আসা শুরু করবে তখন চুলা থেকে নামিয়ে ঘি মাখানো পাত্রে ঢেলে নিন এবং সমানভাবে পাত্রে ছড়িয়ে দিন।এখন হালুয়ার উপরে বাদাম কুচিগুলো ছড়িয়ে দিয়ে ঠান্ডা  হওয়ার জন্য রেখে দিন।
  • হালুয়া সম্পুর্ন ঠান্ডা হয়ে গেলে আপনার পছন্দমত আকারে কেটে পরিবেশন করুন।

- Copyright © টক ঝাল মিষ্টি - Powered by Blogger - Thanks to Johanes Djogan -