মুরগীর মাংসের দোপেঁয়াজা
উপকরনঃ
পদ্ধতিঃ- মুরগী - ১ কেজি
- পেঁয়াজ কুঁচি- ৫০০ গ্রাম
- আদা বাটা - ১ টেবিল চামচ
- রসুন বাটা- ১ টেবিল চামচ
- জিরার গুঁড়া- ১ চা চামচ
- ধনিয়া গুঁড়া - ১ চা চামচ
- লাল মরিচের গুঁড়া - ১ চা চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী
- হলুদের গুঁড়া - ৩/৪ চা চামচ
- এলাচ- ৬ টি pieces
- দারুচিনি - ২ টুকরা
- তেজপাতা - ২ টি
- তেল - আনুমানিক ৩/৪ কাপ
- লবন- ১ চা চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী
- মুরগী কেটে, ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখুন।
- পাত্রে মাঝারি আঁচে তেল গরম করে অর্ধেক পেঁয়াজ কুঁচি দিয়ে বাদামি করে ভেজে তুলে রাখুন। বাকি পেঁয়াজ ঐ তেলের মধ্যে দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন। এরপর এলাচ, দারুচিনি এবং তেজপাতা দিয়ে কিছুক্ষন নেড়ে সমস্ত গুঁড়া এবং বাটা মশলা দিয়ে মশলা ভাল করে কষিয়ে নিন।
- এরপর মুরগীর মাংস দিয়ে ভাল করে নাড়ুন যাতে মশলা ভাল করে মাংসের সাথে মিশে যায়। পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে দিন।
- মাঝারি আঁচে মাংস থেকে বের হওয়া পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করুন।( যদি এর মধ্যে মাংস সিদ্ধ না হয় তাহলে ১ কাপ পানি দিয়ে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করুন।)
- ভেজে রাখা পেঁয়াজ মাংসের মধ্যে দিয়ে দিয়ে ৩-৪ মিনিট মৃদু আঁচে রান্না করুন।
- গরম গরম পরিবেশন করুন।
জলপাইয়ের ঝাল আচার
উপকরণঃ
- জলপাই- ১২-১৪ টি বড় সাইজের
- আস্ত রসুনের কোয়া - ২০-২২ টি
- আদা বাটা- ১ টেবিল চামচ
- সরিষা গুঁড়া- ১ টেবিল চামচ
- আস্ত সরিষা- ১ চা চামচ
- পাঁচ ফোঁড়ন গুঁড়া- ১ টেবিল চামচ
- আস্ত পাঁচ ফোঁড়ন - ১ টেবিল চামচ
- হলুদের গুঁড়া- ১/২ চা চামচ
- লাল মরিচের গুঁড়া- ১ চা চামচ বা স্বাদ অনুযায়ী
- জিরার গুঁড়া- ১/২ চা চামচ
- আস্ত লাল মরিচ - ৪ টি
- তেজপাতা- ২ টি
- ভিনেগার- ১/২ কাপ
- চিনি- ২ চা চামচ( আপনি চাইলে বেশিও দিতে পারেন)
- সরিষার তেল- আনুমানিক ১/২ কাপ
- লবন- ১/২ চা চামচ
পদ্ধতিঃ
- জলপাই সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। ছুরি দিয়ে জলপাই গুলি চারিদিকে চিরে দিন।
- একটি পাত্রে পাঁচ ফোঁড়ন গুঁড়া, সরিষার গুরা,হলুদ,মরিচ এবং জিরার গুঁড়া দিয়ে অল্প ভিনেগার দিয়ে পেস্ট তৈরি করুন। এখন জলপাই দিয়ে ভাল ভাবে মাখিয়ে কিছুক্ষন রেখে দিন।
- পাত্রে তেল গরম করে আস্ত সরিষা, আস্ত পাঁচ ফোঁড়ন, আস্ত লাল মরিচ এবং তেজপাতা দিয়ে কিছুক্ষন নেড়ে আস্ত রসুনের কোয়া, আদা বাটা এবং লবন দিয়ে কিছুক্ষন নাড়ুন। এখন জলপাই এবং বাকি সব বাটা মশলা দিয়ে ভাল ভাবে নাড়ুন। ভিনেগার এবং চিনি দিয়ে আনুমানিক ২ মিনিট এর মত নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জ্বাল কমিয়ে দিন। ১৫-২০ মিনিট রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন। পাত্র থেকে নামিয়ে ঠাণ্ডা করে জারে ভরুন। অনেক দিনের জন্য সংরক্ষন করতে চাইলে মাঝে মাঝে রোদে দিন অথবা ফ্রিজে রাখুন।
জাফরানি পায়েস
উপকরণঃ
- বাসমতী চাল- ১/২ কাপ
- গাজর কুঁচি - ১ কাপ
- দুধ- ২ লিটার
- কনড্যান্স মিল্ক- ১ ক্যান (১৪ আউন্স)
- চিনি- ১/৪ কাপ ( আপনি যদি বেশি মিষ্টি না চান তাহলে প্রয়োজন নেই)
- এলাচ- ৩ টি
- সাফরণ - ১/২ চা চামচ ( ১ টেবিল চামচ পানিতে ভিজিয়ে নিন)
- চাল ধুয়ে ১ কাপ পানিতে ২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর হাত দিয়ে চাল ভেঙে দিন।
- একটি ভারি পাত্রে দুধ জ্বাল দিন। ফুটে উঠলে জ্বাল কমিয়ে মাঝারি আঁচে দিয়ে দিন।
- এরপর চাল, গাজর কুঁচি এবং এলাচ দিয়ে দুধ ঘন হয়ে অর্ধেক হওয়া পর্যন্ত জ্বাল দিতে থাকুন। মাঝে মাঝে নেড়ে দিন যাতে দুধ নিচে পুড়ে না যায়।
- চিনি এবং কনড্যান্স মিল্ক দিয়ে আরও ১০-১২ মিনিট নাড়ুন। সাফরণ দিয়ে নেড়ে দিন এবং আরও আনুমানিক ৫ মিনিট নেড়ে নামিয়ে ফেলুন।
- ঠাণ্ডা করে পরিবেশন করুন।
লাউ ভাজি
উপকরণঃ
- লাউ -১ টি ( আনুমানিক পৌনে ১ কেজি)
- পেঁয়াজ(কুঁচি)- ১ টি বড়
- হলুদের গুঁড়া- ১ চা চামচ
- কাঁচা মরিচ- ৭-৮ টি বা স্বাদ অনুযায়ী ( মাঝখান থেকে চিরে দিন)
- তেল- আনুমানিক ৬ টেবিল চামচ
- লবন- ১ চা চামচ বা স্বাদ অনুযায়ী
পদ্ধতিঃ
- লাউএর খোসা ফেলে ধুয়ে নিন। খুব চিকন এবং লম্বা করে কেটে নিন।
- প্যানে তেল গরম করে পেঁয়াজ কুঁচি দিয়ে নরম না হওয়া পর্যন্ত ভাজুন।কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষন নেড়ে কুঁচি করে কাটা লাউ দিয়ে দিন। একটু নেড়ে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে ভাল ভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন।
- আনুমানিক ১০ মিনিট অথবা লাউ সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন। ঢাকনা খুলে আরও ৩-৪ মিনিট ভেজে নামিয়ে ফেলুন।
- সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন।
কাঁচা টমেটো ভাজি
উপকরণঃ
- কাঁচা টমেটো - ৪ টি মাঝারি সাইজের ( একটি টমেটোকে ৮ টুকরা করে কেটে নিন)
- কাঁচা মরিচ- ৫-৬ টি অথবা আপনার স্বাদ অনুযায়ী
- পেঁয়াজ কুঁচি - ১ টি মাঝারি
- হলুদের গুঁড়া- ১/২ চা চামচ
- চিনি- ১ চা চামচ
- তেল- ৪ চা চামচ
- লবন- ১/২ চা চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী
- টমেটো ধুয়ে কেটে নিন।
- প্যানে তেল গরম করে পেঁয়াজ কুঁচি দিয়ে নরম হওয়া পর্যন্ত নাড়ুন। এখন টমেটো, কাঁচা মরিচ, হলুদের গুঁড়া এবং লবন দিয়ে ভাল করে নেড়ে ধাকনা দিয়ে ধেকে দিন। মাঝারি আঁচে ৫ মিনিট এর মত অথবা টমেটো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।
- এরপর চিনি দিয়ে আরও আনুমানিক ৩-৪ মিনিট ভেজে নামিয়ে ফেলুন।
- সাদা ভাতের সাথে পরিবেশন করুন।
তরমুজের জুস
উপকরনঃ
- তরমুজ (ছোট করে কাটা)- ২ কাপ
- মধু- ১ টেবিল চামচ
- লেবুর রস- ১ টেবিল চামচ
- পানি - ১ কাপ
- বরফকুচি - ৩-৪ টা
- বরফ কুচি ছাড়া বাকি সব উপকরন ব্লেন্ডারের কাপে নিয়ে মিহি করে ব্লেন্ড করে নিন।
- এবার পরিবেশন গ্লাসে জুস নিয়ে বরফকুচি দিয়ে পরিবেশন করুন।
পটল ভাজি
উপকরনঃ
- পটল- ৮-১০ টি
- পেঁয়াজ কুচি- ১ কাপ
- কাঁচা মরিচ - ৪-৫ টি (মাঝখানে চিরে নিন)
- হলুদ গুঁড়া- ১/২ চা চামচ
- তেল- ১/২ কাপ
- লবন- ১/২ চা চামচ
- পটলের খোসা চামচ বা ছুরি দিয়ে হাল্কাভাবে ছাড়িয়ে ধুয়ে নিন এবং দুই ভাগ করে চিরে নিন।
- এবার হলুদ ও লবন দিয়ে পটলগুলা মাখিয়ে ১০ মিনিট মত রাখুন।
- একটি পাত্রে তেল গরম করে তাতে পটলগুলো দিয়ে হাল্কা বাদামি করে ভেজে একটি আলাদা প্লেটে উঠিয়ে নিন।
- এবার তেলে পেঁয়াজ দিয়ে নরম না হওয়া পর্যন্ত ভাজুন। তারপর কাঁচা মরিচ ও ভাজা পটলগুলো দিয়ে হাল্কা আঁচে ২ মিনিট মত ভাজুন।
- ভাজা হয়ে গেলে গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন।
চিংড়ির শাশ্লিক
উপকরণঃ
- চিংড়ি(মাঝারি আকারের)- ২০- ২৫ টা
- ক্যাপ্সিকাম- ১ (১ ইঞ্চি আকারে কিউব করে কাটা)
- পেঁয়াজ- ১ (১ ইঞ্চি আকারে কিউব করে কাটা)
- টমেটো- ২ (১ ইঞ্চি আকারে কিউব করে কাটা)
- লাল মরিচের গুঁড়া- ১/২ চা চামচ
- হলুদের গুঁড়া - ১/২ চা চামচ
- জিরার গুঁড়া- ১/৪ চা চামচ
- রসুন বাটা - ১/২ চা চামচ
- আদা বাটা - ১/২ চা চামচ
- সয়া সস - ১ টেবিল চামচ
- টক দই- ২ টেবিল চামচ
- লবন ১/২ চা চামচ বা স্বাদমত
- তেল - ব্রাশ করার জন্য
- চিংড়িগুলো ভাল করে বেছে ধুয়ে নিন এবং পানি ঝরিয়ে রাখুন।
- সব সব্জিগুলো ধুয়ে কেটে নিন।
- এবার চিংড়িগুলো ও সব্জিগুলো একটি বাটিতে নিয়ে তেল ছাড়া সব উপকরন দিয়ে মাখিয়ে ১০ মিনিট মেরিনেট করে রাখুন।
- বাঁশের বা লোহার শিকে একটা চিংড়ি, একটা ক্যাপ্সিকাম, একটা টমেটো এবং একটা পেঁয়াজ, এভাবে করে গেঁথে নিন আপনার পছন্দনীয় আকারে।
- এবার একটি বেকিং ট্রেতে তেল ব্রাশ করে শিকগুলো পাশে পাশে করে সাজিয়ে দিন। তারপর শিকগুলোর উপরে আবার একটু তেল ব্রাশ করে নিন।
- ৩৫০ ডিগ্রী ফারেনহাইট বা ১৭৫ ডিগ্রী সে এ ওভেন প্রিহিট করে নিন। এবার বেকিং ট্রে টি ওভেনে ঢুকিয়ে ২০-২৫ মিনিট মত বেক করুন। ৮-১০ মিনিট পরে শিকগুলো উল্টিয়ে দিন।
- শাশ্লিক হাল্কা বাদামি রঙ ও একটু পোড়া পোড়া হলে ওভেন থেকে বের করে গরম গরম পরিবেশন করুন যে কোনো সস বা রাইতা দিয়ে।
মুরগির রান ফ্রাই
উপকরণ:
পদ্ধতি:
- মুরগির রান - ১০ টি
- পিঁয়াজ বাটা - ১ টেবিল চামচ
- হলুদ গুড়া - ১/২ টেবিল চামচ
- মরিচ গুড়া - ১ টেবিল চামচ
- আদা বাটা - ১ টেবিল চামচ
- রসুন বাটা - ১ টেবিল চামচ
- জিরা গুড়া - ১/২ টেবিল চামচ
- ধনে গুড়া - ১/২ টেবিল চামচ
- গরম মসলা গুড়া - ১/২ টেবিল চামচ
- টকদই - ২ টেবিল চামচ
- লেবুর রস - ১ টেবিল চামচ
- লবণ - স্বাদ অনুযায়ী
- তেল - ২ কাপ মত
পদ্ধতি:
- রানগুলো ভালভাবে পরিষ্কার করে ধুঁয়ে নিন এবং ছুরি দিয়ে লম্বালম্বি ভাবে কেটে নিন।
- রানের সাথে সব মসলা ভালভাবে মিশিয়ে ২ ঘন্টা রেখে দিন।
- পাত্রে তেল গরম করুন।অল্প আঁচে রানগুলো গাঢ় বাদামি করে ভাজুন।
- পাত্র থেকে নামিয়ে পেপার টিস্যুতে রেখে অতিরিক্ত তেল শোষণ করে নিন।












