জাফরানি পায়েস
উপকরণঃ
- বাসমতী চাল- ১/২ কাপ
- গাজর কুঁচি - ১ কাপ
- দুধ- ২ লিটার
- কনড্যান্স মিল্ক- ১ ক্যান (১৪ আউন্স)
- চিনি- ১/৪ কাপ ( আপনি যদি বেশি মিষ্টি না চান তাহলে প্রয়োজন নেই)
- এলাচ- ৩ টি
- সাফরণ - ১/২ চা চামচ ( ১ টেবিল চামচ পানিতে ভিজিয়ে নিন)
- চাল ধুয়ে ১ কাপ পানিতে ২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর হাত দিয়ে চাল ভেঙে দিন।
- একটি ভারি পাত্রে দুধ জ্বাল দিন। ফুটে উঠলে জ্বাল কমিয়ে মাঝারি আঁচে দিয়ে দিন।
- এরপর চাল, গাজর কুঁচি এবং এলাচ দিয়ে দুধ ঘন হয়ে অর্ধেক হওয়া পর্যন্ত জ্বাল দিতে থাকুন। মাঝে মাঝে নেড়ে দিন যাতে দুধ নিচে পুড়ে না যায়।
- চিনি এবং কনড্যান্স মিল্ক দিয়ে আরও ১০-১২ মিনিট নাড়ুন। সাফরণ দিয়ে নেড়ে দিন এবং আরও আনুমানিক ৫ মিনিট নেড়ে নামিয়ে ফেলুন।
- ঠাণ্ডা করে পরিবেশন করুন।
লাউ ভাজি
উপকরণঃ
- লাউ -১ টি ( আনুমানিক পৌনে ১ কেজি)
- পেঁয়াজ(কুঁচি)- ১ টি বড়
- হলুদের গুঁড়া- ১ চা চামচ
- কাঁচা মরিচ- ৭-৮ টি বা স্বাদ অনুযায়ী ( মাঝখান থেকে চিরে দিন)
- তেল- আনুমানিক ৬ টেবিল চামচ
- লবন- ১ চা চামচ বা স্বাদ অনুযায়ী
পদ্ধতিঃ
- লাউএর খোসা ফেলে ধুয়ে নিন। খুব চিকন এবং লম্বা করে কেটে নিন।
- প্যানে তেল গরম করে পেঁয়াজ কুঁচি দিয়ে নরম না হওয়া পর্যন্ত ভাজুন।কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষন নেড়ে কুঁচি করে কাটা লাউ দিয়ে দিন। একটু নেড়ে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে ভাল ভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন।
- আনুমানিক ১০ মিনিট অথবা লাউ সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন। ঢাকনা খুলে আরও ৩-৪ মিনিট ভেজে নামিয়ে ফেলুন।
- সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন।
কাঁচা টমেটো ভাজি
উপকরণঃ
- কাঁচা টমেটো - ৪ টি মাঝারি সাইজের ( একটি টমেটোকে ৮ টুকরা করে কেটে নিন)
- কাঁচা মরিচ- ৫-৬ টি অথবা আপনার স্বাদ অনুযায়ী
- পেঁয়াজ কুঁচি - ১ টি মাঝারি
- হলুদের গুঁড়া- ১/২ চা চামচ
- চিনি- ১ চা চামচ
- তেল- ৪ চা চামচ
- লবন- ১/২ চা চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী
- টমেটো ধুয়ে কেটে নিন।
- প্যানে তেল গরম করে পেঁয়াজ কুঁচি দিয়ে নরম হওয়া পর্যন্ত নাড়ুন। এখন টমেটো, কাঁচা মরিচ, হলুদের গুঁড়া এবং লবন দিয়ে ভাল করে নেড়ে ধাকনা দিয়ে ধেকে দিন। মাঝারি আঁচে ৫ মিনিট এর মত অথবা টমেটো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।
- এরপর চিনি দিয়ে আরও আনুমানিক ৩-৪ মিনিট ভেজে নামিয়ে ফেলুন।
- সাদা ভাতের সাথে পরিবেশন করুন।
তরমুজের জুস
উপকরনঃ
- তরমুজ (ছোট করে কাটা)- ২ কাপ
- মধু- ১ টেবিল চামচ
- লেবুর রস- ১ টেবিল চামচ
- পানি - ১ কাপ
- বরফকুচি - ৩-৪ টা
- বরফ কুচি ছাড়া বাকি সব উপকরন ব্লেন্ডারের কাপে নিয়ে মিহি করে ব্লেন্ড করে নিন।
- এবার পরিবেশন গ্লাসে জুস নিয়ে বরফকুচি দিয়ে পরিবেশন করুন।
পটল ভাজি
উপকরনঃ
- পটল- ৮-১০ টি
- পেঁয়াজ কুচি- ১ কাপ
- কাঁচা মরিচ - ৪-৫ টি (মাঝখানে চিরে নিন)
- হলুদ গুঁড়া- ১/২ চা চামচ
- তেল- ১/২ কাপ
- লবন- ১/২ চা চামচ
- পটলের খোসা চামচ বা ছুরি দিয়ে হাল্কাভাবে ছাড়িয়ে ধুয়ে নিন এবং দুই ভাগ করে চিরে নিন।
- এবার হলুদ ও লবন দিয়ে পটলগুলা মাখিয়ে ১০ মিনিট মত রাখুন।
- একটি পাত্রে তেল গরম করে তাতে পটলগুলো দিয়ে হাল্কা বাদামি করে ভেজে একটি আলাদা প্লেটে উঠিয়ে নিন।
- এবার তেলে পেঁয়াজ দিয়ে নরম না হওয়া পর্যন্ত ভাজুন। তারপর কাঁচা মরিচ ও ভাজা পটলগুলো দিয়ে হাল্কা আঁচে ২ মিনিট মত ভাজুন।
- ভাজা হয়ে গেলে গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন।
চিংড়ির শাশ্লিক
উপকরণঃ
- চিংড়ি(মাঝারি আকারের)- ২০- ২৫ টা
- ক্যাপ্সিকাম- ১ (১ ইঞ্চি আকারে কিউব করে কাটা)
- পেঁয়াজ- ১ (১ ইঞ্চি আকারে কিউব করে কাটা)
- টমেটো- ২ (১ ইঞ্চি আকারে কিউব করে কাটা)
- লাল মরিচের গুঁড়া- ১/২ চা চামচ
- হলুদের গুঁড়া - ১/২ চা চামচ
- জিরার গুঁড়া- ১/৪ চা চামচ
- রসুন বাটা - ১/২ চা চামচ
- আদা বাটা - ১/২ চা চামচ
- সয়া সস - ১ টেবিল চামচ
- টক দই- ২ টেবিল চামচ
- লবন ১/২ চা চামচ বা স্বাদমত
- তেল - ব্রাশ করার জন্য
- চিংড়িগুলো ভাল করে বেছে ধুয়ে নিন এবং পানি ঝরিয়ে রাখুন।
- সব সব্জিগুলো ধুয়ে কেটে নিন।
- এবার চিংড়িগুলো ও সব্জিগুলো একটি বাটিতে নিয়ে তেল ছাড়া সব উপকরন দিয়ে মাখিয়ে ১০ মিনিট মেরিনেট করে রাখুন।
- বাঁশের বা লোহার শিকে একটা চিংড়ি, একটা ক্যাপ্সিকাম, একটা টমেটো এবং একটা পেঁয়াজ, এভাবে করে গেঁথে নিন আপনার পছন্দনীয় আকারে।
- এবার একটি বেকিং ট্রেতে তেল ব্রাশ করে শিকগুলো পাশে পাশে করে সাজিয়ে দিন। তারপর শিকগুলোর উপরে আবার একটু তেল ব্রাশ করে নিন।
- ৩৫০ ডিগ্রী ফারেনহাইট বা ১৭৫ ডিগ্রী সে এ ওভেন প্রিহিট করে নিন। এবার বেকিং ট্রে টি ওভেনে ঢুকিয়ে ২০-২৫ মিনিট মত বেক করুন। ৮-১০ মিনিট পরে শিকগুলো উল্টিয়ে দিন।
- শাশ্লিক হাল্কা বাদামি রঙ ও একটু পোড়া পোড়া হলে ওভেন থেকে বের করে গরম গরম পরিবেশন করুন যে কোনো সস বা রাইতা দিয়ে।
মুরগির রান ফ্রাই
উপকরণ:
পদ্ধতি:
- মুরগির রান - ১০ টি
- পিঁয়াজ বাটা - ১ টেবিল চামচ
- হলুদ গুড়া - ১/২ টেবিল চামচ
- মরিচ গুড়া - ১ টেবিল চামচ
- আদা বাটা - ১ টেবিল চামচ
- রসুন বাটা - ১ টেবিল চামচ
- জিরা গুড়া - ১/২ টেবিল চামচ
- ধনে গুড়া - ১/২ টেবিল চামচ
- গরম মসলা গুড়া - ১/২ টেবিল চামচ
- টকদই - ২ টেবিল চামচ
- লেবুর রস - ১ টেবিল চামচ
- লবণ - স্বাদ অনুযায়ী
- তেল - ২ কাপ মত
পদ্ধতি:
- রানগুলো ভালভাবে পরিষ্কার করে ধুঁয়ে নিন এবং ছুরি দিয়ে লম্বালম্বি ভাবে কেটে নিন।
- রানের সাথে সব মসলা ভালভাবে মিশিয়ে ২ ঘন্টা রেখে দিন।
- পাত্রে তেল গরম করুন।অল্প আঁচে রানগুলো গাঢ় বাদামি করে ভাজুন।
- পাত্র থেকে নামিয়ে পেপার টিস্যুতে রেখে অতিরিক্ত তেল শোষণ করে নিন।
ভিন্ন স্বাদে গরুর মাংস
উপকরন:
- গরুর মাংস- ২ কেজি
- চালের গুড়া-১/২ কাপ
- পেঁয়াজ কুচি- ১ কাপ
- পেঁয়াজ বাটা- ২ টেবিল-চামচ
- রসুন বাটা- ২ চা চামচ
- আদা বাটা- ২ চা চামচ
- জিরা গুঁড়া- ১ চা চামচ
- ধনে গুঁড়া- ১ চা চামচ
- হলুদ গুঁড়া- দেড় চা চামচ
- শুকনো/লাল মরিচের গুঁড়া- ২ চা চামচ অথবা স্বাধমত
- গরমমশলা গুঁড়া-১ চা চামচ
- এলাচ- ৫-৬ টি
- দারুচিনি- ৩-৪ টুকরা
- তেজপাতা- ৪ টি
- জিরা- ১ চা চামচ( গোটা)
- কাঁচা মরিচ- ৫-৬ টি
- লবন- ২ চা চামচ অথবা স্বাধমত
- তেল- ১ কাপ
প্রনালিঃ
- গরুর মাংস মাঝারি আকারে কেটে, ধুয়ে, পানি ঝরিয়ে নিন।
- মাংসের সাথে গুঁড়া মশলা, বাটা মশলা (চালের গুঁড়া বাদ দিয়ে) ও লবন দিয়ে ভাল করে মিশিয়ে ১/২ ঘন্টা রেখে দিন।
- প্রেসার কুকারে আধা কাপ তেল গরম করে গোটা মশলা দিন। ভাল করে নাড়াচাড়া করে তাতে আধা কাপ কাটা পেঁয়াজ দিয়ে ভাল করে ভাজুন। পেঁয়াজ নরম হয়ে আসলে গরুর মাংস দিয়ে ভাল করে কষিয়ে নিন। পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ১ কাপ গরম পানি দিয়ে ফুটে উঠলে কুকারের ঢাকনা লাগিয়ে দিয়ে ৪ বার সিটি বাজা পর্যন্ত অথবা ১৫ মিনিট মত অপেক্ষা করুন (প্রেসার কুকারভেদে সময় কম বেশি লাগতে পারে)।
- রান্না হয়ে গেলে প্রেসার কুকার ঠান্ডা হওয়া পর্যন্ত সময় দিন। এরপর ঢাকনা খুলে ৪ কাপ গরম পানি দিয়ে আবার সেদ্ধ করুন। একটি পাত্রে আধ কাপ চালের গুড়ায় ১ কাপ গরম পানি দিয়ে ভাল করে মেশান। এরপর মিস্রনটি আস্তে আস্তে মাংসে ঢেলে দিন এবং ক্রমাগত নাড়তে থাকুন যেন নিচে না লেগে যায় ও চালেল গুঁড়া একজায়গায় জমাট বেঁধে না যায়। এরপর ২/৩ মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে নিন।
- এবার একটি বড় পাত্রে বাকি ১/২ কাপ তেল গরম দিয়ে তাতে ২টি তেজপাতা এবং গোটা জিরার ফোঁড়ন দিন। একটু ভাজা হলে বাকি ১/২ কাপ পেঁয়াজ দিয়ে লাল করে ভাজুন। এরপর মাংস দিয়ে ভাল করে মিশিয়ে ৫ মিনিট রান্না করে নামিয়ে নিন।
- গরম গরম পরিবেশন করুন ভিন্ন স্বাদের গরুর মাংস।
বিবিখানা পিঠা
উপকরনঃ
- চালের গুঁড়া- ২ কাপ
- ডিম- ৪ টি(ফেটানো)
- নারিকেল- ১ কাপ(কুরানো)
- চিনি- ১কাপ অথবা স্বাদমত
- গুড়া দুধ- ৩/৪ কাপ
- ঘি- ৩/৪ কাপ
- এলাচ গুড়া-১/২ চা চামচ
- পানি- ১ কাপ
- কিসমিস ও পেশ্তা- সাজানোর জন্যে
- ঘি- ১ টেবিল চামচ পাত্রে গ্লেজ করার জন্যে
- চুলায় একটি পাত্র মাঝারি আঁচে গরম করে তাতে চালের গুড়া ২-৩মিনিট ভেজে নিয়ে আর একটি পাত্রে ঢেলে নিন।
- কিসমিস, পেস্তা এবং ঘি বাদে বাকি সব উপকরন দিয়ে ভাল করে মেশান।
- একটি বেকিং পাত্রে ১ টেবিল চামচ ঘি গ্লেজ করে তাতে মিস্রনটি ঢালুন এবং ২০০ ডিগ্রি ফারেনহাইট তাপে ১ ঘন্টা বেক করুন।(সব ওভেনের তাপ একই হয়না তাই পিঠা হয়েছে কিনা বুঝতে একটি ছুরির মাথা ঢুকান এবং বের করুন। যদি ছুরিতে কিছু লেগে না থাকে বুঝতে হবে পিঠা হয়ে গেছে আর যদি তা না হয় তাহলে আর ৫-১০ মিনিট বেক করে আবার চেক করুন।)
- পিঠা হয়ে গেলে নামিয়ে ইচ্ছেমত আকারে কেটে পেশ্তা ও কিসমিস ছড়িয়ে পরিবেশন করুন।














