পেঁপের সেমাই
Click here for English.
উপকরনঃ
- কাঁচা পেঁপে কুচানো - ২ কাপ
- দুধ- ৫০০ মি.লি.
- চিনি - ১/৪ কাপ বা আপনার স্বাদমত
- এলাচ- ২ টা
- তেজাপাতা - ১টা
- দারচিনি- ১ টা
- লবন- ১ চিমটি
- ঘি -১/২ কাপ
- গুঁড়ো দুধ- ১ টেবিল চামচ (ইচ্ছা)
- কাঠবাদাম (এলমন্ড) কুচি - ১/৪ কাপ
প্রনালিঃ
- একটি পাত্রে ৪ কাপ মত পানি ফুটান। ফুটে উঠলে তাতে কুচানো পেঁপে ও এক চিমটি লবন দিয়ে ১ মিনিট মত ফুটান। তারপর ঝাঁঝরিতে ঢেলে পানি ঝরিয়ে একপাশে রাখুন।
- দুধ সিদ্ধ করে ৩/৪ অংশ মত করে নামিয়ে রাখুন।
- এবার একটি প্যানে ঘি গরম করে তাতে এলাচ, তেজপাতা, দারচিনি, অর্ধেক এলমন্ডকুচি ও সিদ্ধ করে রাখা পেঁপে দিয়ে ৫ মিনিটমত মাঝারি আঁচে ভাজুন।
- ভাজা হয়ে গেলে ধীরে ধীরে দুধ মিশাতে থাকুন আর নাড়তে থাকুন ( দুধ একসাথে পেঁপেতে দিয়ে দিবেন না তাহলে দুধ ফেটে যেতে পারে)।
- তারপর চিনি দিয়ে নেড়ে দিন এবং ৫ মিনিটমত সিদ্ধ করুন।
- শেষে গুঁড়ো দুধ দিয়ে ভালভাবে মিশিয়ে ১ মিনিট পর চুলা বন্ধ করে দিন।
- পরিবেশন পাত্রে সেমাই ঢেলে উপরে বাকি বাদামকুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন সুস্বাদু পেঁপের সেমাই।
আচার মাংস
উপকরণঃ
- গরুর মাংস - ১ কেজি
- পেঁয়াজকুচি - ১ কাপ
- লাল মরিচ গুঁড়া - ১ চা চামচ
- হলুদ গুঁড়া - ১ চা চামচ
- আদা বাটা - ১ টেবিল চামচ
- রসুন বাটা- ১ টেবিল চামচ
- এলাচ - ৭-৮ টা
- দারচিনি - ৪ টুকরা
- তেজপাতা- ৪ টা
- পাঁচ ফোড়ন - ৩ চা চামচ
- টমেটোকুচি - ২ টা বড় আকারের
- টক দই - ১/২ কাপ
- সরিষার তেল - ১/২ কাপ
- লবন - ১ চা চামচ বা স্বাদমত
- গরুর মাংস মাঝারি আকারের করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
- পাত্রে তেল গরম করে এলাচ, দারচিনি, তেজপাতা ও পাঁচ ফোড়ন দিয়ে ১ মিনিট মত নাড়াচাড়া করুন। এবার পেঁয়াজকুচি দিয়ে বাদামি করে ভাজুন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে বাকি মসলাগুলো ও টমেটোকুচি দিয়ে কিছুক্ষন কষিয়ে নিন। মসলা থেকে তেল আলাদা হলে গরুর মাংস দিয়ে দিন এবং ভালকরে মসলার সাথে মেশান।
- মাংসের পানি বের হয়ে শুকিয়ে আসা পর্যন্ত রান্না করুন। মাঝে মাঝে মাংস নেড়ে দিন যেন নিচে লেগে না যায়। এবার ৩ কাপ মত পানি দিয়ে পাত্র ঢেকে দিন। মঝারি আঁচে মাংস সিদ্ধ হয়ে ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করুন। (আপনি চাইলে প্রেশার কুকারও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে মাংস কষানো হয়ে গেলে ২ কাপমত পানি দিন। ফুটে উঠলে কুকারের ঢাকনা দিয় ১৫-১৮ মিনিটমত রান্না করুন।)
- রান্না হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন খিচুড়ি বা পরটা দিয়ে।
মগজের কাবাব
- ছাগলের মগজ-২
- পেঁয়াজকুচি- ১ টা মাঝারি আকারের
- রসুন বাটা - ১ চা চামচ
- আদা বাটা- ১ চা চামচ
- হলুদ গুঁড়া - ১/২ চা চামচ
- জিরা গুঁড়া -১/২ চা চামচ
- গরম মসলা গুঁড়া - ১/২ চা চামচ
- কাঁচামরিচকুচি - ২টা
- ব্রেডক্রাম্ব- ১ কাপ
- ডিম - ২ টা (ফেটিয়ে রাখুন)
- লবন - ১ চা চামচ বা স্বাদমত
- ধনেপাতাকুচি - ২ টেবিল চামচ
- তেল - ডুবো তেলে ভাজার জন্য
পদ্ধতিঃ
- মগজ ভালভাবে ধুয়ে অল্প পানিতে লবন ও হলুদ দিয়ে সিদ্ধ করে নিন। তারপর পানি ঝরিয়ে ঠান্ডা করুন।
- এবার একটি পাত্রে সিদ্ধ করা মগজ নিয়ে তাতে একে একে পেঁয়াজকুচি, কাঁচামরিচকুচি, ধনেপাতাকুচি, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, গরম মসলা গুঁড়া দিয়ে ভালভাবে মাখিয়ে নিন।
- তারপর মিশ্রণ থেকে মাঝারি আকারের গোল করে কাবাব বানিয়ে নিন।
- এবার কাবাবগুলো একটা একটা করে ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। ভাজার সুবিধার জন্য কাবাবগুলোকে একটি প্লেটে একস্তরে সাজিয়ে কিছুক্ষন ডিপফ্রিযে রেখে দিন।
- কড়াই এ তেল গরম গরম করে কাবাব সোনালি বাদামি করে ভেজে নিন।
- ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন মজাদার মগজের কাবাব।
বরবটি ভর্তা
উপকরণঃ
- বরবটি – ৩০০ গ্রাম
- পেঁয়াজকুচি – ১/২ কাপ
- রসুনকুচি – ৩ টি কোয়া
- কাঁচা মরিচ – ৪-৫টি
- হলুদ গুঁড়া – ১/২ চা চামচ
- জিরা গুঁড়া – ১/২ চা চামচ
- লেবুর রস -১ টেবিল চামচ
- লবন – ১/২ চা চামচ অথবা স্বাদ মতো
- সরিষার তেল – ২ টেবিল চামচ
- ধনেপাতাকুচি – ২ টেবিল চামচ (ঐচ্ছিক)
পদ্ধতিঃ
- বরবটি ধুয়ে ১ ইঞ্চি আকারে কেটে এক পাশে রাখুন।
- একটি প্যান তেল গরম করুন। গরম তেলে পেঁয়াজকুচি এবং রসুনকুচি দিয়ে প্রায় ১ মিনিট ভাজুন।
- তারপর বরবটি, কাঁচা মরিচ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, লেবুর রস ও লবণ দিন এবং উপকরণগুলো নরম হয়ে আসা পর্যন্ত মাঝারি তাপে ভাজতে থাকুন ( প্রায় ১০-১২ মিনিটের কাছাকাছি )।
- তারপর ধনে পাতাকুচি দিয়ে চুলা বন্ধ করে দিন।
- রান্না বরবটি ঠাণ্ডা হলে শিলনোড়া বা চপারের সাহায্যে এটি ভর্তা করে নিন।
- বরবটি ভর্তা গরম সাদা ভাতের সাথে পরিবেশন করুন।
ডাল-আলুর চচ্চড়ি
- মসুর ডাল -১ /২ কাপ
- আলু - মাঝারি আকারের ২টি ( প্রায় ৪০০ গ্রাম )
- পেঁয়াজকুচি - ২ টেবিল চামচ
- রসুনকুচি – ৩ টি কোয়া
- আদাকুচি - ১ টেবিল চামচ
- আস্ত লাল মরিচ – ২টি
- তেজ পাতা – ১টি
- মেথি - ১/৪ চা চামচ (নিচের নোট দেখুন )
- মৌরি – ১/৪ চা চামচ (নিচে নোট দেখুন )
- কালো জিরা – ১/৪ চা চামচ (নিচে নোট দেখুন )
- হলুদ গুঁড়া – ১/৪ চা চামচ
- জিরা গুঁড়া -১/২ চা চামচ
- লাল মরিচ গুঁড়া – ১/২ চা চামচ
- লবন – ১ চা চামচ অথবা স্বাদ মতো
- তেল – ৩ টেবিল চামচ
- ধনে পাতাকুচি – ১ টেবিল চামচ (ঐচ্ছিক)
পদ্ধতিঃ
- আলুর খোসা ছাড়িয়ে ধুয়ে নিন এবং তারপর লম্বা করে চিকন করে কেটে এক পাশে রাখুন।
- ডাল ধুয়ে নিন এবং ৪-৫ মিনিটের জন্য তা পানিতে ভিজিয়ে রাখুন, তারপর ডাল পানি থেকে ঝরিয়ে রাখুন।
- একটি সস প্যানে তেল গরম করুন। গরম তেলে মেথি , মৌরি , কালো জিরা , লাল মরিচ এবং তেজ পাতা যোগ করে কয়েক সেকেন্ড নাড়ুন। তারপর রসুনকুচি , আদাকুচি এবং পেঁয়াজকুচি যোগ করে পেঁয়াজ নরম ও হালকা বাদামী হয়ে আসা পর্যন্ত ভাজুন।
- এখন প্যানে ধুয়ে রাখা ডাল, হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, জিরা গুঁড়া দিন এবং ১ মিনিটের মতো ভাজুন। তারপর মিশ্রণটিতে ২-৩ কাপ মত পানি দিন।
- মাঝারি তাপে ডাল রান্না করুন যতক্ষন পর্যন্ত ডাল ৬০% মত রান্না হয়।
- তারপর কাটা আলু ডালের সাথে যোগ করে নেড়ে দিন এবং সস প্যান ঢেকে দিন। আলু নরম হয়ে আসা পর্যন্ত মিশ্রণটি সিদ্ধ করুন (প্রায় ১০ মিনিটের মতো)।
- তারপর ডালের মিশ্রণটির উপর ধনে পাতাকুচি ছড়িয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিন।
- রুটি, পরোটা বা লুচির সাথে গরম গরম ডাল-আলুর চচ্চড়ি পরিবেশন করুন।
ধন্যবাদান্তে:
মাকসুদা হোসেন
(Portland, Oregon, USA)
মাকসুদা হোসেন
(Portland, Oregon, USA)
মরিচা
উপকরণঃ
- কাঁচা মরিচ - ১০-১২ টি (কাঁচা মরিচের বোঁটা রেখে দিন)
- বেসন - ১ / ৪ কাপ
- চালের গুঁড়া - ১ চা চামচ
- হলুদ গুঁড়া - ১ / ৪ চা চামচ
- লাল মরিচের গুঁড়া - ১ / ৪ চা চামচ
- জিরা গুঁড়া - ১ / ৪ চা চামচ
- বেকিং পাউডার - ১ / ৪ চা চামচ
- লবন - ১ / ৪ চা চামচ
- কুসুম গরম পানি - ৩ - ৪ টেবিল চামচের মতো
- তেল- ডুবো তেলে ভাজার জন্য
- একটি বাটিতে বেসন, চালের গুঁড়া, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া , জিরা গুঁড়া, বেকিং পাউডার এবং লবণ নিয়ে ভালো ভাবে মেশান যেন সব উপকরণ সমান ভাবে মিশে যায় ।
- এখন শুকনো মিশ্রনে পানি দিন এবং ভালো ভাবে মিশিয়ে মসৃন ব্যাটার তৈরি করুন ( খেয়াল রাখবেন ব্যাটার যেন বেশি ঘন বা পাতলা না হয়।) মিশ্রণটি ৩০ মিনিটের জন্য এক পাশে রেখে দিন।
- সব কাঁচা মরিচ ধুয়ে টিস্যু দিয়ে মুছে নিন । কাঁচা মরিচের মাঝ বরাবর অল্প একটু কেটে দিন (এভাবে কেটে দিলে ভাজার সময় মরিচ গরম হয়ে উঠলে তাঁতিয়ে উঠবেনা)
- একটি প্যানে মাঝারি তাপে তেল গরম করুন। তেল পর্যাপ্ত পরিমান গরম হলে একটি মরিচ বেসনের মিশ্রনে ডুবিয়ে সাবধানে গরম তেলে ছাড়ুন। এরপর তেলে আরও ৪/৫ টি মরিচ বেসনে ডুবিয়ে দিন এবং উভয় পাশ ভাজতে থাকুন সোনালি-বাদামি রং আসা পর্যন্ত।
- ভাজা হয়ে গেলে মরিচা তেল থেকে তুলে একটি টিস্যুতে নিন যেন তা অতিরিক্ত তেল শুষে নেয়। একই প্রক্রিয়ায় বাকি মরিচাগুলো ভেজে তুলুন।
- ছোলা বা মুড়ি দিয়ে মরিচা উপভোগ করুন ।
আখনি পোলাউ
পোলাউ এর জন্যঃ
| আখনির পানির জন্যঃ
|
পদ্ধতিঃ
- একটি বড় পাত্রে ৪ কাপ পানি নিয়ে তাতে আখনির পানির জন্য যে উপকরণগুলো আছে তা সব দিয়ে ফুটতে দিন। পানি ফুটে উঠলে চুলার আঁচ কম করে তাতে পানি ফুটাতে থাকুন। পানি কমে প্রায় ২ কাপ মত হয়ে আসলে মসলাগুলো ছেঁকে পানিটুকু আলাদা করে রাখুন (এই পানিটা আমরা পোলাউ রান্নায় ব্যবহার করব।)।
- এখন চাল ধুয়ে ছাঁকনিতে ৫ মিনিটমত পানি ঝরার জন্য রাখুন।
- একটি পাত্রে তেল/ঘি গরম করুন। তেল গরম হলে অর্ধেক পেঁয়াজকুচি দিয়ে বাদামি করে ভেজে উঠিয়ে নিন এবং একপাশে রাখুন।
- তারপর বাকি পেঁয়াজকুচিগুলো দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন। তারপর ধুয়ে রাখা চাল, আলুবোখারা ও কিসমিস দিয়ে ৪-৫ মিনিট ভাজুন।
- চাল ভাজা ভাজা হয়ে সুন্দর গন্ধ বের হলে ছেঁকে রাখা আখনি পানিটুকু, লবন ও চিনি দিয়ে দিন এবং ৫-৬ মিনিট বেশি আঁচে রাখুন। তারপর চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে দিন এবং দমে ১৮-২০ মিনিট মত রান্না করুন।
- পোলাউ রান্না হয়ে গেলে উপরে বেরেস্তা করে রাখা পেঁয়াজ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
কলার পাউরুটি
উপকরনঃ
- পাকা কলা- ২-৩ টা
- ডিম- ২ টা
- দুধ - ১/৪ কাপ
- বাটার- ১/২ কাপ (গলিয়ে ঠান্ডা করে রাখুন)
- ময়দা - ১ ও ৩/৪ কাপ
- চিনি - ৩/৪ কাপ
- বেকিং পাউডার- ১ চা চামচ
- বেকিং সোডা - ১/৪ চা চামচ
- লবন - ১/৪ চা চামচ
- দারচিনি গুঁড়া - ১/২ চা চামচ- ১/২ চা চামচ (ইচ্ছা)
- বাদাম (পিকান/ ওয়ালনাট/ কাজুবাদাম/ পেস্তাবাদাম) - ১ কাপ (ইচ্ছা)
পদ্ধতিঃ
- পাউরুটির প্যান বা কাপ কেকের প্যানে হাল্কা তেল বা বাটার ব্রাশ করে তাতে পারচমেন্ট পেপার দিয়ে একপাশে রাখুন।
- বাদাম হাল্কা করে ভেজে নিন এবং ঠান্ডা করে গুঁড়া করে নিন (মিহি করে গুঁড়া করতে হবে না)।
- একটি বড় বাটিতে বাদাম, ময়দা, চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা, দারচিনি গুঁড়া নিয়ে মিশিয়ে নিন।
- অন্য একটি বাটিতে ডিম ফেটিয়ে নিন। পাকা কলা ভর্তা করে ফেটানো ডিমের সাথে মিশান। তারপর দুধ আর ঠান্ডা করে রাখা বাটার দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
- এবার ময়দার মিশ্রনের মাঝে ডিমের মিশ্রণটি ঢেলে দিন এবং সব উপকরন ভালকরে মিশে যাওয়া পর্যন্ত একটি কাঁটাচামচ দিয়ে মিশান।
- তারপর মিশ্রণটি তৈরি করে রাখা প্যানে ঢেলে দিন। (কাপ কেকের প্যানে দিলে কাপগুলো অর্ধেক পর্যন্ত ভরাট করুন, কারন বেক করার পর তা ফুলে উঠবে।)
- ওভেন ৩৫০ ডিগ্রী ফারেনহাইট বা ১৭০ ডিগ্রী সেলসিয়াসে প্রিহিট করে নিন। বেকিং প্যানটি ওভেনের মাঝের তাকে রেখে ৫০-৫৫ মিনিট বা পাউরুটি সোনালী বাদামী রঙ হওয়া পর্যন্ত বেক করুন (পাউরুটি যেন বেশি বেক হয়ে না যায় সেজন্য ৩০-৩৫ মিনিট পর থেকে চেক করা শুরু করুন। একটা টুথপিক পাউরুটির ভেতরে ঢুকিয়ে বের করে আনুন। যদি তার গায়ে কিছু লেগে না থাকে তাহলে বুঝতে হবে পাউরুটি হয়ে গেছে। তখন ওভেন বন্ধ করে দিন।)।
- বেক হয়ে গেলে পাউরুটি ওভেন থেকে বের করে ঠান্ডা করে পরিবেশন করুন।
ক্যাপসিকাম দিয়ে গরুর মাংস
উপকরনঃ
- হাড়ছাড়া গরুর মাংস- ৫০০ গ্রাম
- ক্যাপসিকাম - ২ টা ছোট আকারের (রিং আকারে বা কিউব করে কেটে নিন)
- পেঁয়াজ - ১ ট বড় আকারের (১ ইঞ্ছি কিউব করে কেটে নিন)
- টক দই - ১/৪ কাপ
- আদা বাটা- ১ টেবিল চামচ
- রসুন বাটা- ১ চা চামচ
- লাল মরিচ গুঁড়া - ১ চা চামচ
- হলুদ গুঁড়া - ১/২ চা চামচ
- জিরার গুঁড়া - ১/২ চা চামচ
- গরম মসলা গুঁড়া - ১/ ২ চা চামচ
- জয়ফল গুঁড়া - ১/৪ চা চামচ
- তেজপাতা - ২ টা
- তেল - ৬ টেবিল চামচ + ১ টেবিল চামচ
- লবন - ১ চা চামচ
- গরুর মাংস পাতলা পাতলা করে কেটে নিন।
- সব গুঁড়া মসলা, বাটা মসলা, লবন ও টক দই দিয়ে মাংসগুলো ভাল করে মাখিয়ে ১ ঘন্টা মত ম্যারিনেট করে রাখুন।
- প্যানে ১ টেবিল চামচ তেল গরম করে তাতে ক্যাপসিকাম ও পেঁয়াজগুলো দিন এবং এক চিমটি লবন ছিটিয়ে দিয়ে নাড়ুন। পেঁয়াজ ও ক্যাপসিকাম নরম হয়ে আসলে প্যান থেকে একটি পাত্রে তুলে পাশে রাখুন।
- এবার ৬ টেবিল চামচ মত তেল গরম করে তেজপাতা ও ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে ভালকরে নেড়ে দিন। মাংস সিদ্ধ হয়ে পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করুন।(মাংস সিদ্ধ হওয়ার জন্য দরকার হলে একটু কুসুম গরম পানি দিতে পারেন।)
- মাংস রান্না হয়ে গেলে পরিবেশন পাত্রে ঢেলে নিয়ে উপরে ভাজা ক্যাপসিকাম ও পেঁয়াজগুলো ছড়িয়ে দিন এবং গরম গরম পরিবেশন করুন।




