মিষ্টিকুমড়া দিয়ে পুঁই শাক
উপকরনঃ
- পুঁই শাক - ২০০ গ্রাম
- মিষ্টিকুমড়া (কিউব করে কাটা)- ১ কাপ
- চিংড়ি (মাঝারি আকারের)- ৭- ৮ টা
- রসুনকুচি - ১/২ টেবিল চামচ
- পেঁয়াজকুচি - ২ টেবিল চামচ
- কাঁচা মরিচ(মাঝখানে চিরে নিন)- ৪-৫ টা
- আস্ত জিরা - ১/৪ চা চামচ
- হলুদ গুঁড়া - ১/২ চা চামচ
- লবন - ১ চা চামচ বা সাদ্মত
- চিনি - ১/২ চা চামচ
- তেল - ২ টেবিল চামচ
প্রণালীঃ
- পুঁই শাক ধুয়ে কুচি করে নিন।
- প্যানে তেলে গরম করে জিরার ফোড়ন দিন। তারপর রসুনকুচি ও পেঁয়াজকুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন।
- এবার চিংড়ি ও মিষ্টিকুমড়া দিয়ে লবন ও হলুদ গুঁড়া ছড়িয়ে দিন। মাঝারি আঁচে ৫ মিনিট মত ভাজুন।
- তারপর পুঁই শাককুচি ও কাঁচামরিচ দিয়ে নেড়ে দিন।
- প্যানে ঢাকনা দিয়ে মিষ্টিকুমড়া সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।
- ঢাকনা তুলে চিনি ছড়িয়ে দিয়ে কয়েক সেকেন্ড পর চুলা বন্ধ করে দিন।
- গরম ভাতের সাথে পরিবেশন করুন পুঁই শাক মিষ্টিকুমড়ার তরকারি।
চিচিঙ্গা ভাজি
উপকরনঃ
- চিচিঙ্গা - ২ টা
- ডিম- ২ টা (ফেটানো)
- পেঁয়াজকুচি - ১ টা মাঝারি আকারের
- কাঁচামরিচ - ৫-৬ টা
- হলুদ গুঁড়া - ১/২ চা চামচ
- লবন - ৩/৪ চা চামচ বা স্বাদমত
- চিচিঙ্গা ধুয়ে ছিলে পাতলা করে কেটে নিন (বিচি ফেলে দিন)।
- কড়াই এ তেল গরম করে পেঁয়াজকুচি দিন। পেঁয়াজ একটু নরম হয়ে আসলে চিচিঙ্গা দিয়ে কাঁচামরিচ, হলুদ ও লবন দিয়ে ভালকরে নেড়ে দিন। কিছুক্ষন পর ঢাকনা দিয়ে মাঝারি আঁচে চিচিঙ্গা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।
- তারপর ঢাকনা খুলে ফেটানো ডিম দিয়ে ভাল করে নেড়ে ২-৩ মিনিট পর চুলা বন্ধ করে দিন।
- সাদা ভাত বা রুটির সাথে পরিবেশন করুন গরম গরম ভাজি।
বরবটি ভর্তা
উপকরণঃ
- বরবটি – ৩০০ গ্রাম
- পেঁয়াজকুচি – ১/২ কাপ
- রসুনকুচি – ৩ টি কোয়া
- কাঁচা মরিচ – ৪-৫টি
- হলুদ গুঁড়া – ১/২ চা চামচ
- জিরা গুঁড়া – ১/২ চা চামচ
- লেবুর রস -১ টেবিল চামচ
- লবন – ১/২ চা চামচ অথবা স্বাদ মতো
- সরিষার তেল – ২ টেবিল চামচ
- ধনেপাতাকুচি – ২ টেবিল চামচ (ঐচ্ছিক)
পদ্ধতিঃ
- বরবটি ধুয়ে ১ ইঞ্চি আকারে কেটে এক পাশে রাখুন।
- একটি প্যান তেল গরম করুন। গরম তেলে পেঁয়াজকুচি এবং রসুনকুচি দিয়ে প্রায় ১ মিনিট ভাজুন।
- তারপর বরবটি, কাঁচা মরিচ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, লেবুর রস ও লবণ দিন এবং উপকরণগুলো নরম হয়ে আসা পর্যন্ত মাঝারি তাপে ভাজতে থাকুন ( প্রায় ১০-১২ মিনিটের কাছাকাছি )।
- তারপর ধনে পাতাকুচি দিয়ে চুলা বন্ধ করে দিন।
- রান্না বরবটি ঠাণ্ডা হলে শিলনোড়া বা চপারের সাহায্যে এটি ভর্তা করে নিন।
- বরবটি ভর্তা গরম সাদা ভাতের সাথে পরিবেশন করুন।

