আস্ত মুরগির রোস্ট
উপকরনঃ
- আস্ত রোস্টের মুরগী - ২টা (৫০০ গ্রাম)
- পেঁয়াজ বাটা - ১ টেবিল চামচ
- আদা বাটা - ২ টেবিল চামচ
- রসুন বাটা- ১ ও ১/২ টেবিল চামচ
- কাঁচা মরিচ বাটা- ১ টেবিল চামচ
- কাজু বাদাম বাটা- ১ টেবিল চামচ
- নারিকেল বাটা- ১ টেবিল চামচ
- টক দই (কাঁটা চামচ দিয়ে ভাল করে ফেটিয়ে নিন )- ২ টেবিল চামচ
- জিরা বাটা - ১/২ টেবিল চামচ
- তেজপাতা- ২ টা
- ছোট এলাচ- ৩ টা
- বড় এলাচ- ১ টা
- দারচিনি (১/২ ইঞ্চি আকারের)- ২ টা
- লবঙ্গ - ৪ টা
- লবন ১ চা চামচ বা স্বাদমত
- তেল- ২ টেবিল চামচ + ১/২ কাপ
- পানি - প্রায় ২ কাপ
- পেঁয়াজকুচি - ১/২ কাপ
প্রণালীঃ
- মুরগী ধুয়ে কাপড় বা টিস্যু দিয়ে ভাল করে পানি শুকিয়ে নিন। মুরগীর পা দুটো সুতা দিয়ে বেঁধে নিন।
- বড় একটি পাত্রে মুরগী দুইটা নিয়ে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, কাজু বাদাম বাটা, নারিকেল বাটা, টক দই, জিরা বাটা, তেজপাতা, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, লবন ও ২ টেবিল চামচ তেল দিয়ে ভাল করে মাখিয়ে আধা ঘন্টা মেরিনেট করে রাখুন।
- মখিয়ে রাখা মুরগীতে ২ কাপ মত পানি দিয়ে চুলায় মাঝারি আঁচে রান্না করুন।
- মাংস সিদ্ধ হলে চুলা থেকে নামিয়ে রাখুন।
- এবার অন্য একটি প্যানে ১/২ কাপ তেল গরম করে তাতে রান্না করে রাখা আস্ত মুরগী দিয়ে বাদামি করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে আবার ঝোলের মাঝে রেখে দিন।
- তারপর গরম তেলে পেঁয়াজকুচি দিয়ে বাদামি করে ভাজুন। ভাজা হয়ে গেলে অর্ধেক বেরেস্তা সাজানোর জন্য তুলে রাখুন।
- বাকী পেঁয়াজ বেরেস্তা তেল সহ রান্না করে রাখা মুরগীর উপর ঢেলে দিন।
- তারপর পাত্রটি আবার চুলায় দিয়ে ১০ মিনিট রান্না করুন।
- রান্না হয়ে গেলে পরিবেশন পাত্রে নিয়ে উপরে তুলে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
বেসন মুরগী
উপকরনঃ
- মুরগী - ২ পাউন্ড
- বেসন - ১/২ কাপ
- টক দই - ৪ টেবিল চামচ
- লাল মরিচের গুঁড়া - ১/২ চা চামচ + ১/২ চা চামচ
- হলুদ গুঁড়া - ১/৪ চা চামচ
- জিরার গুঁড়া- ১ চা চামচ
- গরম মশলার গুঁড়া- ১/২ চা চামচ
- আদা বাটা- ১/২ চা চামচ + ১/২ চা চামচ
- রসুন বাটা- ১/২ চা চামচ + ১/২ চা চামচ
- তেল - ৪ টেবিল চামচ + ডুবো তেলে ভাজার জন্য
- লবন- দেড় চা চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী
পদ্ধতিঃ
- মুরগী পরিষ্কার করে ধুয়ে, পানি ঝরিয়ে রাখুন।
- একটি বাটিতে বেসন, টক দই, ১/২ চা চামচ লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ১/২ চা চামচ আদা বাটা, ১/২ চা চামচ রসুন বাটা এবং লবন দিয়ে ভাল করে মেখে নিন। এখন পানি দিয়ে বেসনের গোলা তৈরি করুন। গোলা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না। ৪০ মিনিট এর মত রেখে দিন।
- একটি প্যানে ৪ টেবিল চামচ তেল গরম করে হালকা লবন ছিটিয়ে মুরগীর টুকরা গুলো ভেজে তুলুন। এখন ভাজা মুরগীতে তেল বাদে বাকি সব উপকরণ মিশিয়ে ভাল করে মেখে আধা ঘণ্টা রেখে দিন।
- পাত্রে মাঝারি আঁচে তেল গরম করুন। তেল পর্যাপ্ত গরম হলে একটি একটি মুরগীর টুকরাকে বেসনের গোলায় ডুবিয়ে তেলে ছাড়ুন। অল্প আঁচে সুন্দর বাদামি করে ভেজে তুলুন।
- পেপার টাওএল এ রেখে অতিরিক্ত তেল শোষণ করিয়ে নিন।
মুরগীর মাংসের দোপেঁয়াজা
উপকরনঃ
পদ্ধতিঃ- মুরগী - ১ কেজি
- পেঁয়াজ কুঁচি- ৫০০ গ্রাম
- আদা বাটা - ১ টেবিল চামচ
- রসুন বাটা- ১ টেবিল চামচ
- জিরার গুঁড়া- ১ চা চামচ
- ধনিয়া গুঁড়া - ১ চা চামচ
- লাল মরিচের গুঁড়া - ১ চা চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী
- হলুদের গুঁড়া - ৩/৪ চা চামচ
- এলাচ- ৬ টি pieces
- দারুচিনি - ২ টুকরা
- তেজপাতা - ২ টি
- তেল - আনুমানিক ৩/৪ কাপ
- লবন- ১ চা চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী
- মুরগী কেটে, ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখুন।
- পাত্রে মাঝারি আঁচে তেল গরম করে অর্ধেক পেঁয়াজ কুঁচি দিয়ে বাদামি করে ভেজে তুলে রাখুন। বাকি পেঁয়াজ ঐ তেলের মধ্যে দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন। এরপর এলাচ, দারুচিনি এবং তেজপাতা দিয়ে কিছুক্ষন নেড়ে সমস্ত গুঁড়া এবং বাটা মশলা দিয়ে মশলা ভাল করে কষিয়ে নিন।
- এরপর মুরগীর মাংস দিয়ে ভাল করে নাড়ুন যাতে মশলা ভাল করে মাংসের সাথে মিশে যায়। পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে দিন।
- মাঝারি আঁচে মাংস থেকে বের হওয়া পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করুন।( যদি এর মধ্যে মাংস সিদ্ধ না হয় তাহলে ১ কাপ পানি দিয়ে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করুন।)
- ভেজে রাখা পেঁয়াজ মাংসের মধ্যে দিয়ে দিয়ে ৩-৪ মিনিট মৃদু আঁচে রান্না করুন।
- গরম গরম পরিবেশন করুন।






