ডিমের হালুয়া
উপকরণঃ
- ডিম- ৪ টা
- মাওয়া - ১ কাপ
- কাজু বাদাম- ৪০/৪৫ টা
- দুধ - ১/৪ কাপ
- ৩/৪ কাপ
- জয়ফল গুঁড়া - ১/৪ চা চামচ
- জাফরান/ ফুড কালার - ১ চিমটি (ঐচ্ছিক)
- ঘি/গলানো বাটার - ৪ টেবিল চামচ + ১ টেবিল চামচ (প্যানে ব্রাশ করার জন্য)
- লবন - ১ চিমটি
পদ্ধতিঃ
- সব উপকরন ব্লেন্ডারে নিয়ে মিহি করে ব্লেন্ড করে নিন।
- যেই পাত্রে হালুয়া বসাবেন তাতে ঘি ব্রাশ করে একপাশে রাখুন।
- এবার মিশ্রনটি হাঁড়িতে নিয়ে মাঝারি আঁচে চুলায় দিন এবং নাড়তে থাকুন।
- মিশ্রনটি ক্রমাগত নাড়তে থাকুন যতক্ষন পর্যন্ত তা ঘন হয়ে হাঁড়ির পাশ থেকে আলাদা হয়ে আসছে।
- হালুয়া হয়ে গেলে ঘি ব্রাশ করে রাখা পাত্রে ঢেলে নিন এবং চামচ বা ছুরি দিয়ে উপরটা সমান করে নিন। তারপর তা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন।
- হালুয়া ঠান্ডা হয়ে গেলে পছন্দমত আকারে কেটে পরিবেশন করুন।
ডিম মটরশুঁটির তরকারি
উপকরণ :
|
- প্যান এ তেল গরম হয়ে এলে এলাচ ,তেজপাতা ,দারচিনি, কুচানো পেয়াজ দিয়ে নাড়তে থাকুন পেয়াজ নরম না হওয়া পর্যন্ত।
- সব গুড়া ও বাটা মসলা ও লবন দিয়ে ১ মিনিট নেড়ে মটরশুটি ও টমেটো দিয়ে নেড়ে ১/২ কাপ পানি দিয়ে ঢেকে দিন।
- পানি একদম কমে এলে কুচি করা ডিম দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিন এবং অল্প আঁচে আনুমানিক ৩-৪ মিনিট এর মত রান্না করে চুলা বন্ধ করে দিন।
- ডিম মটরশুটির তরকারি সাদা ভাত, রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন।
ডিমের পোলাও
উপকরণ :
- বাসমতি চাল -২ কাপ
- ডিম- ৫ টি ফেটানো (পোলাও এর জন্য )
- ডিম-২ টি সিদ্ধ (সাজানোর জন্য )
- টমেটো -৩ টি মাঝারি (কুচানো)
- পেঁয়াজ -৩ টি মাঝারি (কুচানো )
- কাঁচা মরিচ - ৫ টি
- লাল মরিচের গুঁড়া -১ চা চামচ
- জিরার গুঁড়া -১ চা চামচ
- আদা বাটা -১টেবিল চামচ
- রসুন বাটা- ১ টেবিল চামচ
- এলাচ -৪/৫ টি
- দারচিনি -২টি
- তেজপাতা -৩ টি
- জয়ফল গুঁড়া -১/২ চা চামচ
- নারকেলের দুধ -২ কাপ
- ফুড কালার-১ চিমটি (২ টেবিল চামচ পানির সাথে মিশিয়ে নিতে হবে )
- ঘি-২ টেবিল চামচ
- তেল -২ চা চামচ
- লবন -দেড় চা চামচ বা আপনার স্বাদ মত
- পানি -আনুমানিক ৩ কাপ
- চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন।
- প্যানে তেল গরম করে ৩ ভাগের ১ ভাগ পেঁয়াজ কুঁচি দিন ।১/৪ চা চামচ লবন দিয়ে ডিম ফেটিয়ে পেঁয়াজ কুঁচি এর মধ্যে দিয়ে ডিমের ঝুরি তৈরি করুন।

- আর একটি পাত্রে ঘি গরম করে তাতে তেজপাতা , এলাচ, ও দারচিনি দিয়ে কিছুসময় নাড়ুন।বাকি পেঁয়াজ কুঁচি তেলে দিয়ে ভাজতে থাকুন হাল্কা বাদামি রঙ না হওয়া পর্যন্ত ।তারপর আদা বাটা, রসুন বাটা, টমেটো কুঁচি, লবন ও সব গুঁড়া মসলা ও নারকেলের দুধ দিন। দুধ ফুটে উঠলে চাল দিয়ে ৫ মিনিট এর মত নাড়ুন।
- তারপর ৩ কাপ গরম পানি দিয়ে নাড়ুন এবং ফুটতে শুরু করলে ঢেকে দিন। পোলাও প্রায় হয়ে এলে ডিমের ঝুরি উপরে ছড়িয়ে দিন। ফুড কালার দিয়ে অল্প আঁচে রেখে দিন.(প্রয়োজনে অল্প গরম পানি পোলাও এ দিতে পারেন )
- চাল ভালোভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন।
- সিদ্ধ ডিম স্লাইচ করে কেটে সাজিয়ে পরিবেশন করুন।( পরিবেশন করার আগে ভালোভাবে মিশিয়ে নিন)।



