আমের পায়েস
উপকরনঃ
- দুধ- ১লিটার
- বাশমতি চাল-১/৪ কাপ
- আমের রস - দেড় কাপ
- চিনি-৩/৪ কাপ অথবা স্বাদমত
- কাজু বাদাম- ৫-৬ টি
- কিসমিস- ৬-৭টি
- এলাচ- ২-৩ টি
- লবন- ১ চিমটি
প্রনালিঃ
- চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন।
- চুলায় দুধ গরম দিন। ফুটে উঠলে আঁচ কমিয়ে দিয়ে সিদ্ধ হতে দিন।
- এবার দুধে চাল, লবন, এলাচ, অর্ধেক কাজুবাদাম ও কিসমিস দিন এবং মাঝে মাঝে নাড়ুন (এতে চাল ভেঙে যাবে এবং পাত্রের নিচে দুধ লেগে বা পুড়ে যাবেনা।)
- চাল সেদ্ধ হলে চিনি মিশিয়ে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মাঝে মাঝে নাড়তে মনে রাখবেন।
- এরপর আমের রস মিশিয়ে ২-৩ মিনিট মৃদু আঁচে রান্না করে নামিয়ে নিন।
- পরিবেশন পাত্রে ঢেলে বাকি বাদাম ও কিসমিস দিয়ে সাজিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।
আমের পুডিং
৪-৫ জনের পরিবেশন উপযোগী
উপকরনঃ
উপকরনঃ
- পাকা আম - ৩ টি বড় সাইজের ( আনুমানিক দেড় কাপ ঘন আমের রস)
- কনড্যান্স মিল্ক- ১০০ মিলিগ্রাম অথবা আপনার স্বাদ অনুযায়ী
- হুইপড ক্রিম - ২০০ মিলিগ্রাম
- জিলেটিন - ৪ টেবিল চামচ
পদ্ধতি:
- ১২ টেবিল চামচ ফুটন্ত গরম পানিতে জিলেটিন দিয়ে সম্পূর্ণ গলে না যাওয়া পর্যন্ত নাড়ুন।
- আম ধুয়ে ছোট করে কেটে নিন। ব্লেন্ডার এ দিয়ে পেস্ট করুন। এর মধ্যে বাকি উপকরণ এবং জিলেটিন দিয়ে পুনরায় ভাল করে ব্লেনড করুন।
- বাটিতে ঢেলে ৩-৪ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।
- ঠাণ্ডা হলে ছোট আমের টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
আমের চাটনি
উপকরনঃ
- কাঁচা আম - ৬০০ গ্রাম
- ভাজা লাল মরিচ গুঁড়া - ১/৪ চা চামচ
- ভাজা পাঁচ ফোড়ন গুঁড়া - ১ চা চামচ
- ভাজা জিরা গুঁড়া - ১/২ চা চামচ
- চিনি- ১/২ কাপ বা স্বাদমত
- সরিষার তেল- ১ টেবিল চা চামচ
- বিট লবণ- ১ চিমটি
- লবণ - ১ চা চামচ
- আম ছিলে গ্রেট করে নিন।
- গ্রেট করা আম মাঝারি আঁচে নরম হওয়া পর্যন্ত সিদ্ধ করুন। তারপর ছাকনিতে পানি ঝরিয়ে রাখুন।
- এবার প্যানে সরিষার তেল গরম করে আমসহ সব মসলা দিয়ে দিন এবং নাড়তে থাকুন। চাটনি ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিন।
- ঠান্ডা করে আমের চাটনি পরিবেশন করুন। অতিরিক্ত চাটনি ফ্রিজে রেখে দিতে পারেন।

