কাঁচাগোল্লা
- দুধ- ১ লিটার
- ভিনেগার- ৪ টেবিল চামচ
- পানি- ৪ টেবিল চামচ
- চিনি- ৪ টেবিল চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী
- মাওয়া - ১ কাপ
- ঘি/ বাটার- দেড় টেবিল চামচ
- লিঙ্ক টিতে ক্লিক করে ছানা বানানোর প্রক্রিয়াটি দেখে নিন।.Making Curd/Chaana(ছানা).
- ছানা খুব বেশি সময় ঝুলিয়ে রাখার প্রয়োজন নেই। ঠাণ্ডা পানির নিচে ছানা ধুয়ে ভাল করে চাপ দিয়ে পানি ঝরিয়ে নিয়ে একটি বাটিতে নিন।
- ছানাটি হাত দিয়ে হালকা মেখে নিন।এরপর ছানার মধ্যে চিনি এবং ৩/৪ কাপ মাওয়া দিয়ে মেখে নিন।( মাওয়া যদি বার হয় তাহলে গ্রেট করে নিন)
- এখন প্যানে ঘি গরম করুন। ঘিয়ে ছানার মিশ্রণ দিয়ে নাড়তে থাকুন। যখন ঘি ভেসে উঠবে এবং ছানা হালুয়ার মত প্যান থেকে উঠে আসবে তখন নামিয়ে ফেলুন। (১০ মিনিট এর বেশি চুলায় রাখবেন না। চুলার ভিন্নতা অনুযায়ী সময়ের পার্থক্য হতে পারে।)
- হাতে সহ্য করার মত ঠাণ্ডা করে নিন। ৭-৮ টি সমান সাইজের বল তৈরি করুন।
- অবশিষ্ট মাওয়া একটি প্লেটে রাখুন। ছানার বল দুই হাতের সাহায্যে গোলাকৃতি করে মাওয়ায় গড়িয়ে নিন।
- তৈরি হয়ে গেল মজাদার কাঁচাগোল্লা।
নুসরাত সাদিয়া
(মন্ট্রিয়াল ,কানাডা )
চমচম
উপকরনঃ
ছানার জন্য:
মাকসুদা হোসেন
(Portland, Oregon, USA)
ছানার জন্য:
- দুধ -২ লিটার
- ভিনেগার (সিরকা)/ লেবুর রস -১ / ৪ কাপ
- পানি ১ /৪ কাপ
- সুজি - ১ চা চামচ
- ময়দা - ২ চা চামচ
- চিনি - ২ চা চামচ
- চিনি - ৪ কাপ
- পানি - ৪ কাপ
- ছানা তৈরির লিঙ্কটা অনুসরন করে ছানা তৈরী করুন। Making Curd/Chaana(ছানা)
- ছানা তৈরী হয়ে গেলে দেড় ঘণ্টার মতো ঝুলিয়ে রাখুন পানি ঝরে যাওয়ার জন্য। তারপর একটি বাটিতে ছানা নিন এবং ছানা নরম না হওয়া পর্যন্ত ( প্রায় ১০-১৫ মিনিটের মতো) ভাল করে মাখান। (আপনি চাইলে ৪০ সেকেন্ডের জন্য ছানা চপার বা ফুড প্রসেসরে দিতে পারেন)
- এবার ছানার সাথে সুজি, ময়দা ও চিনি মিশিয়ে আবার ১০ মিনিটের মতো মাখান। (এই সময়ে চপার ব্যবহার করবেন না,অন্যথায় চিনি থেকে পানি বের হয়ে আসবে।)
- তারপর আপনার পছন্দের আকারের বল তৈরির জন্য ছানা আলাদা করুন (এই ছানার বলগুলো চমচমের আকারের অর্ধেক হবে,কারন সিরাতে দেয়ার পর এই বল দ্বিগুণ আকার ধারন করবে )।
- তারপর একটি ছানার বল হাতে নিয়ে চাপ দিয়ে ঘুরিয়ে চমচমের আকার করুন ।একই ভাবে বাকি বলগুলো তৈরি করুন ।
- একটি বড় প্যানে পানি এবং চিনি নিন এবং মাঝারি তাপে ফুটিয়ে নিন। যখন সিরা ফুটতে শুরু করবে তখন আস্তে আস্তে সবগুলো চমচম সিরাতে দিয়ে দিন এবং প্যানটি ঢেকে দিন ।
- চমচম ৪-৫ ঘন্টা ধরে সিরাতে মাঝারি আঁচে ফোটান অথবা যতক্ষন পর্যন্ত চমচম সোনালি বা বাদামী রং ধারন করছে ততক্ষন পর্যন্ত ফোটান। মাঝে মাঝে চমচম পরীক্ষা করুন, যদি সিরা ঘন হয়ে আসে তাহলে গরম পানি যোগ করুন । ( টিপস: ১ কাপ চিনি থেকে ক্যারামেলে করে তাতে ১ /২ কাপ পানি যোগ করুন এবং এক সাথে ফোটান। তারপর এটি সিরাপের মধ্যে ঢেলে দিন। এই প্রক্রিয়ায় চমচম ২-৩ ঘন্টার মধ্যে সোনালি বা বাদামী রং ধারন করবে । কিন্তু প্রথম প্রক্রিয়াটাই ভালো।)
- চমচম হয়ে গেলে ঠান্ডা করে মাওয়া দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
মাকসুদা হোসেন
(Portland, Oregon, USA)




