সাদা খিচুড়ি

উপকরনঃ

  • চিনিগুঁড়া চাল / বাসমতি চাল- ১ কাপ
  • মুগ ডাল- ১/৪ কাপ
  • মসুর ডাল- ১/৪ কাপ
  • গাজর (কিউব করে কাটা)- ১/৪ কাপ
  • মটরশুঁটি- ১/৪ কাপ
  • পেঁয়াজকুচি- ১/৪ কাপ
  • আদাবাটা- ১ টেবিল চামচ
  • কাঁচামরিচ - ২/৩ টা
  • তেজপাতা - ২ টা
  • দারচিনি - ২ টা
  • এলাচ- ২ টা
  • লবন ১ চা চামচ বা স্বাদমত
  • তেল- ১/৪ কাপ
  • ঘি- ১ টেবিল চামচ
  • সিদ্ধ গরম পানি- ৩ কাপ

প্রণালীঃ

  • মুগ ডাল হাল্কা ভেজে নিন। চাল, ভাজা মুগ ডাল, মসুর ডাল একসাথে ধুয়ে ২০ মিনিটমত ভিজিয়ে রাখুন। তারপর পানি ঝরিয়ে একপাশে রাখুন।
  • বড় পাত্রে তেল গরম করে পেঁয়াজ হাল্কা বাদামি করে ভেজে নিন। তারপর কিউব করে রাখা গাজর ও মটরশুঁটি দিয়ে আরও কিছুক্ষন ভাজুন।
  • এবার তেজপাতা, এলাচ, দারচিনি ও আদাবাটা দিয়ে ১ মিনিটমত ভাজুন। তারপর চাল-ডাল দিয়ে ৩-৪ মিনিট বা সুন্দর ভাজা গন্ধ বের হওয়া পর্যন্ত ভাজুন। ভাজা হয়ে গেলে সিদ্ধ গরম পানি দিন। লবন, কাঁচামরিচ ও ঘি দিয়ে মাঝারি আঁচে ৪-৫ মিনিট রাখুন।
  • তারপর পাত্রে ঢাকনা দিয়ে ২০-২৫ মিনিট কম আঁচে রান্না করুন।রান্না হয়ে গেলে চুলা বন্ধ করে দিন এবং ১০ মিনিট পর ঢাকনা খুলুন।
  • খিচুড়ি সারভিং ডিসে নিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন কাবাব বা চাটনিদিয়ে।

ফ্রাইড রাইস

উপকরণ :
  • বাসমতি চাল - ২ কাপ 
  • চিংড়ি (মাঝারি)-১০/১২ টি 
  • পেঁয়াজ (কিউব করে কাটা )- ১/২ কাপ  
  • ডিম -৩টি (ফেটানো)
  • আদা  বাটা - ২ চা চামচ 
  • রসুন বাটা -২ চা চামচ 
  • গাজর (কিউব করে কাটা)-১/২ কাপ (optional)
  • বরবটি (ছোট করে কাটা )-১/২ কাপ (optional)
  • ফুলকপি (কিউব করে কাটা)-১/২ কাপ(optional)
  • মটরশুটি -১/২ কাপ (optional)
  • সুইট  কর্ণ -১/২ কাপ (optional)
  • কাঁচা মরিচ - ২/৩ টি 
  • টেস্টিং  সল্ট -১/২ চা চামচ
  • লবন - ২ চা চামচ বা আপনার স্বাদ মত 
  • সয়া  সস - ঢেড় টেবিল চামচ 
  • তেল - ১/৪ কাপ 
পদ্ধতি :
  • একটি প্যানে ৩ কাপ পানি সিদ্ধ কারে করে তাতে সব সবজি ও এক চিমটি  লবন দিয়ে ৩-৪ মিনিট সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন। চাল ধুয়ে ৫-৬ কাপ পানিতে সিদ্ধ করে নিন। সিদ্ধ করা ভাতের পানি ফেলে দিয়ে ঠাণ্ডা পানিতে ধুয়ে পানি ভাল করে ঝরিয়ে নিন।
  • প্যান  এ  ১ টেবিল চামচ তেল গরম করে ফেটানো ডিম দিয়ে ডিমের ঝুরি তৈরী করে তুলে রাখুন।
  • এবার বাকি তেল মাঝারি আঁচে গরম করে তাতে পেঁয়াজ কুঁচি দিয়ে নাড়তে থাকুন পেঁয়াজ নরম না হওয়া পর্যন্ত। তারপর তাতে আদা  বাটা, রসুন বাটা ও চিংড়ি দিয়ে ২ মিনিট নাড়ুন। তারপর সব সবজি , কাঁচা মরিচ, লবন, টেস্টিং সল্ট , সয়া সস দিয়ে প্রায় ২ মিনিট এর মত নাড়ুন।   
  • এরপর  ভাত ও ডিমের ঝুরি দিয়ে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিন। 
  • প্যান ঢেকে দিয়ে ১৫/২০ মিনিট অল্প আঁচে রাখুন। পুনরায় নেড়ে চুলা থেকে নামিয়ে উপভোগ করুন সুস্বাদু  ফ্রাইড রাইস। 

মাশালা রাইস

উপকরণঃ
  • পারবয়েলড চালের রান্না করা ভাত- ৫ কাপ
  • টমেটো - ২ টি বড় (কুঁচি করা)
  • ক্যাপসিকাম- ১ টি ( কুঁচি করা)
  • আস্ত জিরা- ১ চা চামচ
  • গোল মরিচের গুড়া- ১ চা চামচ
  • তেজপাতা- ৩ টি
  • এলাচ-৪ টি
  • দারুচিনি- ৩ টি
  • হলুদের গুঁড়া- ১/২ চা চামচ
  • ঘি- ৪ টেবিল চামচ
  • লবন- দেড় চা চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী
পদ্ধতিঃ
  • পাত্রে ঘি গরম করুন। জিরা দিয়ে ফুটে উঠলে এলাচ,দারুচিনি এবং তেজপাতা দিয়ে কিছুক্ষন নেড়ে টমেটো কুঁচি, ক্যাপসিকাম কুঁচি এবং হলুদের গুঁড়া দিয়ে টমেটো গলে যাওয়া পর্যন্ত নাড়ুন।  
  • এখন ভাত,লবন এবং গোলমরিচ দিয়ে ভাল করে নাড়ুন যাতে মশলার সাথে ভাল ভাবে মিশে যায়।
  • মাঝারি আঁচে ৪-৫ মিনিট নেড়ে নামিয়ে পরিবেশন করুন।  

- Copyright © টক ঝাল মিষ্টি - Powered by Blogger - Thanks to Johanes Djogan -