সাবুদানার বড়া

উপকরন:
  • সাবুদানা- ১/২ কাপ
  • আলু- ১ মাঝারি সাইজের
  • কাঁচামরিচ কুচি - ২ টেবিল চামচ
  • পেঁয়াজ কুচি- ১/২ কাপ
  • ধনিয়াপাতা কুচি - ২ টেবিল চামচ(ইচ্ছা)
  • আদা বাটা-১ চা চামচ
  • রসূন বাটা- ১ চা চামচ
  • চালের গুঁড়া- ৩ টেবিল চামচ
  • জিরার গুঁড়া - ১/২ চা চামচ
  • গরম মশলার গুঁড়া - ১/২ চা চামচ
  • চাট মশলার গুঁড়া - ১/২ চা চামচ(ইচ্ছা)
  • লেবুর রস- ২ চা চামচ
  • লবণ- ২ চা চামচ বা স্বাদমত
  • তেল- ডুবু তেলে ভাজার জন্য
প্রণালী :
  1. সাবুদানা পানিতে ২-৩ ঘন্টা ভিজিয়ে রাখুন। 
  2. আলু সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিন।

  3. এবার সাবুদানার পানি ঝরিয়ে আলুর সাথে মেশান।
  4. তেল ছাড়া সব উপকরণ দিয়ে ভাল করে মেশান।
  5. মেশান হলে ছোট ছোট বল মত বানিয়ে একটু চেপে দিন। এভাবে সব চপ বানান।
  6. পাত্রে তেল গরম করুন। তেল গরম হলে ৩-৪ টা  চপ তেলে ছেড়ে উভয় পাশ হালকা বাদামী করে ভেজে তুলুন (ভাজার সময় তাড়াহুড়া করবেন না, তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে।)
  7. ভাজা হয়ে গেলে কিচেন টিস্যুতে তুলে নিন। এভাবে বাকি চপগুলো ভেজে  নিন।
  8. গরম গরম চাটনি বা সস দিয়ে পরিবেশন করুন।

বেগুনি (Eggplant Fry with Besan coating)

Ingredients:
  1. বেগুন- ২০০ গ্রাম (লম্বা বেগুন হলে ভালো হয় )
  2. বেসন-১/২ কাপ 
  3. চালের গুঁড়া- ২ চা চামচ 
  4. হলুদ গুঁড়া- ১/২ চা চামচ 
  5. লাল মরিচের গুঁড়া -১/২ চা চামচ
  6. জিরা গুঁড়া- ১/২ চা চামচ 
  7. বেকিং পাউডার -৩/৪ চা চামচ 
  8. লবন-১/২ চা চামচ 
  9. কুসুম গরম পানি-আনুমানিক ৪-৫ টেবিল চামচ
  10. তেল - ডুবু তেলে ভাজার জন্য 
Procedure:
  1. একটি বাটিতে বেসন, চালের গুঁড়া, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, বেকিং পাউডার ও লবন নিন এবং ভালভাবে মিশিয়ে নিন। এবার অল্প অল্প পানি দিয়ে মিশাতে থাকুন যেন মসৃন একটি মিশ্রন তৈরী হয়। মিশ্রনটি ঢেকে দিয়ে ৩০-৪০ মিনিট রেখে দিন।
  2. বেগুনটি ভালভাবে ধুয়ে পাতলা করে কেটে নিন এবং একটু লবন দিয়ে মাখিয়ে রাখুন।
  3. এবার একটি কড়াইয়ে তেল গরম করুন। তেল গরম হয়ে উঠলে একট বেগুনের টুকরা নিয়ে উভয় পাশ বেসনের মিশ্রনে গড়িয়ে তেলে ছাড়ুন। এভাবে আরো কিছু টুকরা তেলে দিয়ে উভয় পাশ হালকা বাদামী করে ভেজে নিন। ভাজা বেগুনি একটি টিস্যু পেপার এ তুলে নিন যেন অতিরিক্ত তেল শুষে নেয়। বাকি টুকরাগুলোও এভাবে ভেজে তুলুন।
  4. ভাজা হয়ে গেলে গরম গরম কেচাপ বা চাটনি  দিয়ে পরিবেশন করুন।

পাউরুটির পাকোড়া


উপকরণ:
  • পাউরুটি- ৬ টি/ টুকরা
বেসনের মিস্রনের জন্য:
  • বেসন-৩/৪ কাপ
  • লাল/শুকনা মরিচের গুঁড়া-১/৪ চা-চামচ
  • হলুদ গুঁড়া-১/৪ চা-চামচ
  • গরমমশলা গুঁড়া-১/৪ চা-চামচ
  • লবন-১/৪ চা-চামচ অথবা স্বাধমত
  • পানি-৩/৪ কাপ
আলুর মিস্রনের জন্য:
  • আলু-২টি মাঝারি (সেদ্ধ করে ছিলে নিন
  • লাল/শুকনা মরিচের গুঁড়া-১/২ চা-চামচ
  • জিরার গুঁড়া-১/৪ চা-চামচ
  • ধনিয়া গুঁড়া-১/২ চা-চামচ
  • লবন-১/২ চা-চামচ অথবা স্বাধমত
** তেল-ভাজার জন্যে

প্রণালী :
  • একটি পাত্রে বেসন, লাল/শুকনা মরিচের গুঁড়া,হলুদ গুঁড়া ,গরমমশলার গুঁড়া ও লবন দিয়ে ভাল করে মিশিয়ে নিন। তারপর পানি দিয়ে বেসনের মিশ্রন তৈরি করুন (মিশ্রণটি খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না)। এবার মিশ্রণটি ঢেকে ১৫-২০ মিনিট রেখে দিন।

  • সেদ্ধ আলু ভাল করে চটকে নিন। জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া,লাল/শুকনা মরিচের গুঁড়া(লাল/শুকনা মরিচের বদলে কাঁচামরিচ ব্যবহার করা যেতে পারে) এবং লবন দিয়ে ভালকরে মিশিয়ে একপাশে রাখুন।
  • পাউরুটির পাশের ধারটুকু কেটে নিন। এবার দুই টুকরো পাউরুটি একসাথে নিয়ে পছন্দমত আকারে কেটে নিন।

  • কাটা এক টুকরো পাউরুটির উপর আলুর অল্প মিশ্রন দিযে উপরে অন্য টুকরাটি দিন।তারপর দু-হাতের মুঠোয় নিয়ে হালকা চাপ দিন। এভাবে বাকি টুকরাগুলো তৈরি করুন।

  • এবার একটি কড়াইয়ে তেল গরম দিন। তৈ্রি পাউরুটির পাকোড়াগুলো বেসনের মিশ্রনে ডুবিয়ে তেলে সোনালি করে ভেজে নিলেই তৈ্রি হয়ে যাবে পাউরুটির পাকোড়া।
  • গরম গরম পাকোড়া কেচাপ দিয়ে পরিবেশন করুন।

- Copyright © টক ঝাল মিষ্টি - Powered by Blogger - Thanks to Johanes Djogan -