ডিম মটরশুঁটির তরকারি
উপকরনঃ
- ডিম -৪ টা (ভাল করে সিদ্ধ করে কুচি করে নিতে হবে)
- মটরশুঁটি - ১/২ কাপ
- টমেটোকুচি- ২টা
- পেঁয়াজকুচি - ১ টা মাঝারি আকারের
- কাঁচামরিচ- ৩ টা(মাঝখানে চিরে নিন)
- লাল মরিচ গুঁড়া- ১/২ চা চামচ
- হলুদ গুঁড়া - ১/২ চা চামচ
- জিরা গুঁড়া -১/২ চা চামচ
- গরম মসলা গুঁড়া - ১/২ চা চামচ
- আদা বাটা - ১ চা চামচ
- রসুন বাটা- ১ চা চামচ
- এলাচ - ২ টা
- দারচিনি- ২ টা
- তেজপাতা - ১ টা
- তেল -আনুমানিক ৩ টেবিল চামচ
- লবন - ৩/৪ চা চামচ বা স্বাদমত
- পাত্রে তেল গরম করে আস্ত গরম মসলাগুলো দিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করুন। তারপর পেঁয়াজকুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন।
- এবার লবন ও একে একে বাকি সব মসলা দিয়ে ১ মিনিট মত নাড়ুন। তারপর টমেটো ও মটরশুঁটি দিয়ে নাড়ুন।
- ১/২ কাপ পানি দিয়ে ঢাকা দিয়ে দিন। পানি কমে তেল ভেসে উঠলে কুচানো সিদ্ধ ডিম দিয়ে সাবধানে নেড়ে দিন। ৩-৪ মিনিট মাঝারি আঁচে রান্না করে চুলা বন্ধ করে দিন।
- গরম গরম ভাত, রুটি বা পরটার সাথে পরিবেশন করুন ডিম মটরশুঁটির তরকারি।
ডিমের হালুয়া
উপকরণঃ
- ডিম- ৪ টা
- মাওয়া - ১ কাপ
- কাজু বাদাম- ৪০/৪৫ টা
- দুধ - ১/৪ কাপ
- ৩/৪ কাপ
- জয়ফল গুঁড়া - ১/৪ চা চামচ
- জাফরান/ ফুড কালার - ১ চিমটি (ঐচ্ছিক)
- ঘি/গলানো বাটার - ৪ টেবিল চামচ + ১ টেবিল চামচ (প্যানে ব্রাশ করার জন্য)
- লবন - ১ চিমটি
পদ্ধতিঃ
- সব উপকরন ব্লেন্ডারে নিয়ে মিহি করে ব্লেন্ড করে নিন।
- যেই পাত্রে হালুয়া বসাবেন তাতে ঘি ব্রাশ করে একপাশে রাখুন।
- এবার মিশ্রনটি হাঁড়িতে নিয়ে মাঝারি আঁচে চুলায় দিন এবং নাড়তে থাকুন।
- মিশ্রনটি ক্রমাগত নাড়তে থাকুন যতক্ষন পর্যন্ত তা ঘন হয়ে হাঁড়ির পাশ থেকে আলাদা হয়ে আসছে।
- হালুয়া হয়ে গেলে ঘি ব্রাশ করে রাখা পাত্রে ঢেলে নিন এবং চামচ বা ছুরি দিয়ে উপরটা সমান করে নিন। তারপর তা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন।
- হালুয়া ঠান্ডা হয়ে গেলে পছন্দমত আকারে কেটে পরিবেশন করুন।
ডিমের জর্দা
উপকরনঃ
- ডিম - ৩
- পাউডার দুধ - ১/৪ কাপ
- দুধ - ১/৪ কাপ
- চিনি - ৬ টেবিল চামচ বা স্বাদমত
- লবণ - ১ চিমটি
- ঘি/ গলানো বাটার - ৬ টেবিল চামচ
- এলাচ গুঁড়া - ১/৪ চা চামচ
- দারচিনি গুঁড়া- ১/৪ চা চামচ
- কেওড়া - ১ চা চামচ
- জাফরান / অরেঞ্জ ফুড কালার - ১ চিমটি
- কিসমিস - ১২ টা
- বাদামকুচি - ১ টেবিল চামচ
সাজানোর জন্য: (ইচ্ছা)
- কিসমিস - ৬/৭ টা
- বাদামকুচি - ১ টেবিল চামচ
- খেজুরকুচি - ১ টেবিল চামচ
পদ্ধতিঃ
- ঘি/ গলানো বাটার ছাড়া সব উপকরন একটি বাটিতে নিয়ে ভালভাবে বিট করে নিন।
- ডিমের মিশ্রণটি নাড়তে থাকুন আর আস্তে আস্তে ঘি/গলানো বাটার মিশাতে থাকুন। (আপনি যদি বাটার ব্যবহার করেন তাহলে গরম বাটার ডিমের মিশ্রনে মিশাবেন না। বাটার মিশ্রনে মিশানোর আগে ঠান্ডা করে নিন, নাহলে এটি ডিমের মিশ্রনে দানা হয়ে থাকবে।)
- এবার মিশ্রণটি একটি পাত্রে নিয়ে মাঝারি আঁচে চুলায় দিন এবং ক্রমাগত নাড়তে থাকুন। নাড়তে নাড়তে যখন পানি শুকিয়ে দানা দানা হয়ে আসবে তখন চুলা বন্ধ করে জরদা নামিয়ে নিন।
- ডিমের জরদা পরিবেশন পাত্রে নিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।


