চিংড়ি খিচুড়ি
উপকরণ :
- চিংড়ি (মাঝারি আকারের)- ১/২ পাউন্ড
- বাসমতি চাল - ১ কাপ
- মসুর ডাল - ১/২ কাপ
- মুগ ডাল - ১/২ কাপ
- টমেটোকুচি - ১টি বড় আকারের
- পেঁয়াজকুচি - ১ টি মাঝারি আকারের
- কাঁচা মরিচ - ৪-৫ টি
- লাল মরিচের গুঁড়া - ১/২ চা চামচ
- হলুদ গুঁড়া - ১ চা চামচ
- এলাচ - ৫-৬ টি
- দারচিনি - ৪ টি
- তেজপাতা - ৪ টি
- আদা বাটা - ১ টেবিল চামচ
- রসুন বাটা - ১ টেবিল চামচ
- তেল - অনিমানিক ৪ টেবিল চামচ
- লবন - ১ চা চামচ বা স্বাদমত
- চাল ও ডাল একসাথে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিন।
- প্যান এ তেল গরম করে তাতে এলাচ ,দারচিনি ও তেজপাতা দিন। তারপর তাতে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ নরম না হওয়া পর্যন্ত ভাজুন। পেঁয়াজ ভাজা হলে তাতে চিংড়ি দিয়ে আরো ১ মিনিট এর মত ভাজুন। এবার চাল ও ডাল ছাড়া বাকি সব উপকরণ প্যানে দিয়ে প্রায় ৩-৪ মিনিট বা মসলা তেল থেকে আলাদা হওয়া পর্যন্ত ভাজুন।
- তারপর চাল ও ডাল দিয়ে সব উপকরণের সাথে মিশিয়ে আরো ৩-৪ মিনিট নাড়ুন।
- এখন ৪ কাপ গরম পানি দিয়ে পাত্রটি ঢেকে দিন ও মাঝারি আঁচে রান্না করুন। খিচুড়ি প্রায় হয়ে এলে আঁচ একদম কমিয়ে দিন। (প্রয়োজনে সামান্য গরম পানি দিন ) খিচুড়ি পুরাপুরি হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন।
- সালাদ দিয়ে গরম গরম খিচুড়ি পরিবেশন।
চিংড়ির শাশ্লিক
উপকরণঃ
- চিংড়ি(মাঝারি আকারের)- ২০- ২৫ টা
- ক্যাপ্সিকাম- ১ (১ ইঞ্চি আকারে কিউব করে কাটা)
- পেঁয়াজ- ১ (১ ইঞ্চি আকারে কিউব করে কাটা)
- টমেটো- ২ (১ ইঞ্চি আকারে কিউব করে কাটা)
- লাল মরিচের গুঁড়া- ১/২ চা চামচ
- হলুদের গুঁড়া - ১/২ চা চামচ
- জিরার গুঁড়া- ১/৪ চা চামচ
- রসুন বাটা - ১/২ চা চামচ
- আদা বাটা - ১/২ চা চামচ
- সয়া সস - ১ টেবিল চামচ
- টক দই- ২ টেবিল চামচ
- লবন ১/২ চা চামচ বা স্বাদমত
- তেল - ব্রাশ করার জন্য
- চিংড়িগুলো ভাল করে বেছে ধুয়ে নিন এবং পানি ঝরিয়ে রাখুন।
- সব সব্জিগুলো ধুয়ে কেটে নিন।
- এবার চিংড়িগুলো ও সব্জিগুলো একটি বাটিতে নিয়ে তেল ছাড়া সব উপকরন দিয়ে মাখিয়ে ১০ মিনিট মেরিনেট করে রাখুন।
- বাঁশের বা লোহার শিকে একটা চিংড়ি, একটা ক্যাপ্সিকাম, একটা টমেটো এবং একটা পেঁয়াজ, এভাবে করে গেঁথে নিন আপনার পছন্দনীয় আকারে।
- এবার একটি বেকিং ট্রেতে তেল ব্রাশ করে শিকগুলো পাশে পাশে করে সাজিয়ে দিন। তারপর শিকগুলোর উপরে আবার একটু তেল ব্রাশ করে নিন।
- ৩৫০ ডিগ্রী ফারেনহাইট বা ১৭৫ ডিগ্রী সে এ ওভেন প্রিহিট করে নিন। এবার বেকিং ট্রে টি ওভেনে ঢুকিয়ে ২০-২৫ মিনিট মত বেক করুন। ৮-১০ মিনিট পরে শিকগুলো উল্টিয়ে দিন।
- শাশ্লিক হাল্কা বাদামি রঙ ও একটু পোড়া পোড়া হলে ওভেন থেকে বের করে গরম গরম পরিবেশন করুন যে কোনো সস বা রাইতা দিয়ে।
লাউ চিংড়ি
উপকরণঃ
- লাউ - ৫০০ গ্রাম
- চিংড়ি - ২০০ গ্রাম
- পেঁয়াজ বাটা - ৬ চা চামচ ( আপনি পেঁয়াজ বাটার পরিবর্তে ১/২ কাপ পেঁয়াজ কুঁচিও দিতে পারেন)
- রসুন বাটা- ২ চা চামচ
- জিরার গুঁড়া- ৩/৪ চা চামচ
- হলুদের গুঁড়া- ১ চা চামচ
- কাঁচা মরিচ বাটা- ১ চা চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী ( মরিচ বাটার পরিবর্তে আপনি আস্ত কাঁচা মরিচ চিরেও দিতে পারেন)
- লবন - ১ চা চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী
- তেল - ১/৪ কাপ
- ধনিয়া পাতা কুঁচি- ২ টেবিল চামচ (না হলেও চলবে)
পদ্ধতিঃ
- লাউএর খোসা ফেলে ধুয়ে আনুমানিক ১/২ ইঞ্চি পাতলা করে কেটে নিন। চিংড়ি পরিষ্কার করে ধুয়ে রাখুন।
- পাত্রে তেল দিয়ে মাঝারি আঁচে গরম করুন। তেলে সমস্ত গুঁড়া মশলা,বাটা মশলা এবং লবন দিয়ে ভাল করে কষিয়ে নিন। যখন মশলা থেকে তেল আলাদা হয়ে যাবে তখন লাউ এবং চিংড়ি মাছ দিয়ে ভাল করে নাড়ুন। ১০ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন। এরপর দেড় কাপ উষ্ণ গরম পানি দিয়ে ফুটিয়ে তুলুন এবং ঢেকে দিন।
- অল্প আঁচে ১৫- ২০ মিনিট অথবা লাউ সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।
- এখন তরকারীর উপরে ধনিয়া পাতা কুঁচি ছিটিয়ে আরও মিনিট দুএক রান্না করে নামিয়ে ফেলুন। সাদা ভাতের সাথে পরিবেশন করুন।






