আলু ভর্তা

উপকরনঃ
  • আলু - ২ টা মাঝারি আকারের
  • আস্ত লাল মরিচ- ২ টা বা পছন্দমত
  • পেঁয়াজকুচি - ১ টা মাঝারি আকারের
  • সরিষার তেল- ১ চা চামচ
  • লবণ - ১/২ চা চামচ অথবা স্বাদমত
পদ্ধতিঃ 
  • আলু নরম করে সিদ্ধ করে নিন। তারপর আলু ঠান্ডা করে ছিলে ভাল করে ভর্তা করে নিন। 
  • প্যানে অল্প তেল গরম করে তাতে আস্ত মরিচগুলো ১ মিনিট মত ভেজে নিন। 
  • ভাজা মরিচ ও পেঁয়াজকুচি ১ চিমটি লবণ দিয়ে ভালকরে মাখান যেন মরিচ ভেঙ্গে যায়।
  • এবার মাখানো পেঁয়াজ-মরিচ, লবণ ও সরিষার তেল ভর্তা করে রাখা আলুতে দিয়ে ভালভাবে মিশান। আপনি চাইলে সবকিছু মাখানোর পর আলু ভর্তা আবার একটু তেলে ভাজতে পারেন।
  • আলু ভর্তা গরম ভাতের সাথে পরিবেশন করুন।

    আলুর হালুয়া

    উপকরণঃ
    • আলু - ৪টি ( মাঝারি আকৃতির)
    • চিনি - ১ কাপ বা আপনার পছন্দমত
    • ঘি / গলানো মাখন - ৩ টেবিল চামচ
    • দুধ - ১ কাপ
    • গুঁড়া দুধ - ২ টেবিল চামচ
    • এলাচ গুঁড়া - ১/৪ চা চামচ
    • দারুচিনি গুঁড়া - ১/৪ চা চামচ
    • কাঠ বাদাম ( কুঁচি করা ) - ২ টেবিল চামচ + ১ টেবিল চামচ( সাজানোর জন্য )
    • কিসমিস - ১৫ টি
    • কোকো পাউডার - ১ চা চামচ
    • ভ্যানিলা এসেন্স - ১/২ চা চামচ (ঐচ্ছিক)
    • লবন - ১/৪ চা চামচ

    পদ্ধতিঃ
    • আলু ধুয়ে মাঝারি তাপে নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করে নিন। সেদ্ধ হলে আলু ঠান্ডা করে খোসা ছাড়িয়ে ভর্তা করে নিন।
    • একটি প্যানে মাঝারি তাপে ঘি গরম করে তাতে ভর্তা করা আলু, ১ কাপ দুধ, চিনি, এলাচ গুঁড়া এবং লবণ যোগ করুন এবং নেড়ে সব উপাদান ভাল ভাবে মেশান।
    • হালুয়া যখন প্রায় হয়ে আসবে তখন এতে গুঁড়া দুধ, বাদাম, কিশমিশ এবং ভ্যানিলা এসেন্স দিন এবং ক্রমাগত নেড়ে সব উপাদান মিশিয়ে নিন।
    • আলুর মিশ্রণ থেকে ঘি আলাদা হওয়া পর্যন্ত চুলায় নাড়তে থাকুন। হালুয়া হয়ে গেলে তা থেকে ৩ ভাগ করে ২ ভাগ প্যান থেকে নিয়ে ২টি আলাদা প্লেটের উপর রাখুন ( হালুয়া প্লেটে রাখার আগে অল্প ঘি ছড়িয়ে দিন যেন হালুয়া প্লেটে লেগে না যায়।)
    • প্যানের অবশিষ্ট হালুয়ায় কোকো পাউডার যোগ করুন এবং অল্প তাপে ভাল ভাবে মেশান। হালুয়ায় কোকো পাউডার মিশে তা অন্য একটি প্লেটে নিয়ে নিন। 
    • এখন হালুয়ার তিন ভাগ দিয়ে ৩টি পুরু রুটি তৈরি করুন। তারপর কোকো পাউডারের মিশ্রণটি হালুয়ার সাদা মিশ্রনের একটির উপর রাখুন, তারপর সাদা অন্য মিশ্রনটি কোকো পাউডারের মিশ্রণের উপর রাখুন । তারপর এতে হালকা চাপ দিয়ে ৩টি অংশ এক সাথে লাগিয়ে দিন এবং ঠান্ডা হতে রাখুন।
    • একটি ছুরি দিয়ে হালুয়া আপনার ইচ্ছা মতো আকৃতিতে কাটুন ( আপনি চাইলে ছুরিতে অল্প তেল লাগাতে পারেন, এতে হালুয়া মসৃন ভাবে কাটা যাবে ) এবং কাঠ বাদাম, কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

    - Copyright © টক ঝাল মিষ্টি - Powered by Blogger - Thanks to Johanes Djogan -