সরষে বেগুন
উপকরনঃ
- বেগুন - ১ টা মাঝারি আকারের (প্রায় ২০০ গ্রাম)
- লাল মরিচ গুঁড়া - ১/২ চা চামচ
- হলুদ গুঁড়া - ১/২ চা চামচ
- সাদা সরিষা বাটা - ২ টেবিল চামচ
- কাঁচা মরিচ বাটা- ১ চা চামচ
- নারিকেল কুচানো - ১ টেবিল চামচ
- কালিজিরা - ১/২ চা চামচ
- লবন- ১ চা চামচ
- তেল - ১/২ কাপ
প্রণালীঃ
- বেগুন ধুয়ে ১/২ ইঞ্চি আকারের স্লাইস করে নিন।
- বেগুনের টুকরাগুলো বাটিতে নিয়ে লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ও ১/২ চা চামচ লবন দিয়ে ভাল করে মাখিয়ে ১০ মিনিট রেখে দিন।
- প্যানে তেল গরম করে বেগুনের স্লাইসগুলো উভয় পাশে হালকা বাদামি করে ভেজে টিস্যুতে উঠিয়ে নিন অতিরিক্ত তেল শুষে নেওয়ার জন্য (টুকরাগুলো খুব বেশি যেন নরম হয়ে না যায় লক্ষ্য রাখতে হবে)।
- এবার প্যানে বাকি তেল গরম করে তাতে কালিজিরা দিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করে সরিষা বাটা, কাঁচা মরিচ বাটা, কুচানো নারিকেল ও ১/২ চা চামচ লবন দিয়ে কষিয়ে নিন।
- মসলা থেকে তেল আলাদা হয়ে আসলে ১/৪ কাপ মত পানি দিয়ে ভাল করে মসলার সাথে মেশান।
- এবার সাবধানে ভাজা বেগুনগুলো মসলাতে দিয়ে ঢাকা দিয়ে ৩-৪ মিনিট রান্না করুন।
- ঝোল ঘন হয়ে আসলে বেগুনগুলো পরিবেশন পাত্রে তুলে নিন। উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে পোলাও বা খিচুড়ির সাথে পরিবেশন করুন সরষে বেগুন।
ডাল চচ্চড়ি
উপকরনঃ
- মসুর ডাল- ১/২ কাপ
- পেঁয়াজকুচি- ১/৪ কাপ
- কাঁচামরিচ (মাঝখানে চিরে নিন)- ৭-৮ টা
- হলুদ গুঁড়া - ১/৪ চা চামচ
- লবণ- ১/২ চা চামচ
- তেল- ২ টেবিল চামচ
- ধনিয়াপাতাকুচি- ১ টেবিল চামচ (ইচ্ছা)
পদ্ধতিঃ
- ডাল ১৫-২০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। তারপর ভালকরে ধুয়ে রাখুন।
- প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজকুচি ও কাঁচা মরিচকুচি দিয়ে কয়েক সেকেন্ড ভাজুন। তারপর ডাল, হলুদ গুঁড়া ও লবন দিয়ে আরও ৩-৪ মিনিট ভাজুন।
- এবার ৩/৪ কাপ মত পানি দিয়ে ঢাকনা দিয়ে দিন এবং ৪-৫ মিনিট মত মাঝারি আঁচে রান্না করুন। এই সময়ে ডাল সিদ্ধ না হলে আরও কিছুক্ষন চুলায় রাখুন। (লক্ষ রাখবেন ডাল যেন বেশি নরম না হয়ে যায়) ধনিয়াপাতাকুচি উপরে ছড়িয়ে দিয়ে চুলা বন্ধ করে দিন।
- ডাল চচ্চড়ি রুটি বা পরটা দিয়ে পরিবেশন করুন।
মচমচে ফুলকপি
উপকরনঃ
- ফুলকপির ফুল- ১০-১২ টা (১ ইঞ্চি করে কাটা)
- চালের গুঁড়া - ৪ টেবিল চামচ
- কর্ণফ্লাওয়ার - ১ টেবিল চামচ
- জিরা গুঁড়া - ১/২ চা চামচ
- লাল মরিচ গুঁড়া - ১/ ২ চা চামচ
- হলুদ গুঁড়া - ১/৪ চা চামচ
- ডিম - ১ টা
- সয়া সস- ১ চা চামচ
- চিনি - ১/২ চা চামচ
- লবণ - ১/২ চা চামচ + ১ চা চামচ
- পানি - ৩ টেবিল চা চামচ (ব্যাটার বানানোর জন্য)
- তেল- ডুবো তেলে ভাজার জন্য
পদ্ধতিঃ
- একটি বাটিতে চালের গুঁড়া, কর্ণফ্লাওয়ার, জিরা গুঁড়া, লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ১/২ চা চামচ লবণ ও চিনি নিয়ে ভাল করে মিশিয়ে রাখুন।
- অন্য একটি বাটিতে ডিম বিট করে তাতে সয়া সস ও পানি দিয়ে মিশিয়ে নিন।
- এবার ডিমের মিশ্রনটি চালের গুঁড়ার মিশ্রনের সাথে দিয়ে ব্যাটার বানিয়ে নিন এবং ১০-১২ মিনিট রেখে দিন।
- একটি পাত্রে পানি ও ১ চা চামচ লবণ দিয়ে ফুটাতে দিন। পানি ফুটে উঠলে তাতে ফুলগুলো দিয়ে দিন এবং ৫-৬ মিনিট বা ফুল হাল্কা নরম না হওয়া পর্যন্ত সিদ্ধ করুন।তারপর ছাকনিতে ফুলগুলো পানি ঝরিয়ে রাখুন।
- এবার প্যানে ভাজার জন্য তেল গরম করুন। তেল গরম হলে একটি ফুল ব্যাটারে ডুবিয়ে সাবধানে তেলে ছাড়ুন। সব পাশ হাল্কা বাদামী করে ভেজে তুলুন। (ভাজার সময় তাড়াহুড়া করবেন না, তাহলে মচমচে হয়ে উঠবে না) ভাজা হয়ে গেলে পেপার টাওয়েলে বা টিস্যুতে তুলে নিন। এভাবে সব ফুলগুলো ভেজে গরম গরম নাস্তায় অথবা খিচুড়ির সাথে পরিবেশন করুন।

