মগজের কাবাব


উপকরণঃ
  • ছাগলের মগজ-২
  • পেঁয়াজকুচি- ১ টা মাঝারি আকারের
  • রসুন বাটা - ১ চা চামচ  
  • আদা বাটা- ১ চা চামচ
  • হলুদ গুঁড়া - ১/২ চা চামচ 
  • জিরা গুঁড়া -১/২ চা চামচ 
  • গরম মসলা গুঁড়া - ১/২ চা চামচ
  • কাঁচামরিচকুচি - ২টা
  • ব্রেডক্রাম্ব- ১ কাপ 
  • ডিম - ২ টা (ফেটিয়ে রাখুন)
  • লবন - ১ চা চামচ বা স্বাদমত 
  • ধনেপাতাকুচি - ২ টেবিল চামচ
  • তেল - ডুবো তেলে ভাজার জন্য
পদ্ধতিঃ
  • মগজ ভালভাবে ধুয়ে অল্প পানিতে লবন ও হলুদ দিয়ে সিদ্ধ করে নিন। তারপর  পানি ঝরিয়ে ঠান্ডা করুন। 
  • এবার একটি পাত্রে সিদ্ধ করা মগজ নিয়ে তাতে একে একে পেঁয়াজকুচি, কাঁচামরিচকুচি, ধনেপাতাকুচি, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, গরম মসলা গুঁড়া দিয়ে ভালভাবে মাখিয়ে নিন। 
  • তারপর মিশ্রণ থেকে মাঝারি আকারের গোল করে কাবাব বানিয়ে নিন।
  • এবার কাবাবগুলো একটা একটা করে ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। ভাজার সুবিধার জন্য কাবাবগুলোকে একটি প্লেটে একস্তরে সাজিয়ে কিছুক্ষন ডিপফ্রিযে রেখে দিন। 
  • কড়াই এ তেল গরম গরম করে কাবাব সোনালি বাদামি করে ভেজে নিন।
  • ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন মজাদার মগজের কাবাব।

মগজ ভাজি

উপকরনঃ
  • খাসির মগজ- ২৫০ গ্রাম
  • পেঁয়াজ কুঁচি- ১ কাপ
  • হলুদ গুঁড়া- ১/৪ চা চামচ
  • আস্ত লাল মরিচ- ৫-৬ টি মাঝখান থেকে চিরে দিন
  • এলাচ- ৩-৪ টুকরা
  • দারুচিনি- ২ টুকরা
  • তেজপাতা- ২ টি 
  • তেল- আনুমানিক ৫ টেবিল চামচ
  • লবন- ৩/৪ চা চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী
পদ্ধতিঃ
  • মগজ গরম পানিতে ৫ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। ১ চিমটি হলুদের গুঁড়া ও ১/২ চা চামচ লবন দিয়ে হালকা করে মেখে নিন।
  • প্যানে তেল গরম করে মগজ দিয়ে ৫ মিনিট ভেজে নামিয়ে ফেলুন। 
  • ঐ তেলে এলাচ, দারুচিনি এবং তেজপাতা দিয়ে নাড়ুন। এরপর পেঁয়াজ কুঁচি, লাল মরিচ এবং লবন দিয়ে পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত নাড়ুন। 
  • এর মধ্যে ভাজা মগজ দিয়ে আরও আনুমানিক ১০ মিনিট এর মত মাঝারি আঁচে ভেজে নামিয়ে ফেলুন।

- Copyright © টক ঝাল মিষ্টি - Powered by Blogger - Thanks to Johanes Djogan -