সাদা খিচুড়ি
উপকরনঃ
- চিনিগুঁড়া চাল / বাসমতি চাল- ১ কাপ
- মুগ ডাল- ১/৪ কাপ
- মসুর ডাল- ১/৪ কাপ
- গাজর (কিউব করে কাটা)- ১/৪ কাপ
- মটরশুঁটি- ১/৪ কাপ
- পেঁয়াজকুচি- ১/৪ কাপ
- আদাবাটা- ১ টেবিল চামচ
- কাঁচামরিচ - ২/৩ টা
- তেজপাতা - ২ টা
- দারচিনি - ২ টা
- এলাচ- ২ টা
- লবন ১ চা চামচ বা স্বাদমত
- তেল- ১/৪ কাপ
- ঘি- ১ টেবিল চামচ
- সিদ্ধ গরম পানি- ৩ কাপ
প্রণালীঃ
- মুগ ডাল হাল্কা ভেজে নিন। চাল, ভাজা মুগ ডাল, মসুর ডাল একসাথে ধুয়ে ২০ মিনিটমত ভিজিয়ে রাখুন। তারপর পানি ঝরিয়ে একপাশে রাখুন।
- বড় পাত্রে তেল গরম করে পেঁয়াজ হাল্কা বাদামি করে ভেজে নিন। তারপর কিউব করে রাখা গাজর ও মটরশুঁটি দিয়ে আরও কিছুক্ষন ভাজুন।
- এবার তেজপাতা, এলাচ, দারচিনি ও আদাবাটা দিয়ে ১ মিনিটমত ভাজুন। তারপর চাল-ডাল দিয়ে ৩-৪ মিনিট বা সুন্দর ভাজা গন্ধ বের হওয়া পর্যন্ত ভাজুন। ভাজা হয়ে গেলে সিদ্ধ গরম পানি দিন। লবন, কাঁচামরিচ ও ঘি দিয়ে মাঝারি আঁচে ৪-৫ মিনিট রাখুন।
- তারপর পাত্রে ঢাকনা দিয়ে ২০-২৫ মিনিট কম আঁচে রান্না করুন।রান্না হয়ে গেলে চুলা বন্ধ করে দিন এবং ১০ মিনিট পর ঢাকনা খুলুন।
- খিচুড়ি সারভিং ডিসে নিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন কাবাব বা চাটনিদিয়ে।
আখনি পোলাউ
পোলাউ এর জন্যঃ
| আখনির পানির জন্যঃ
|
পদ্ধতিঃ
- একটি বড় পাত্রে ৪ কাপ পানি নিয়ে তাতে আখনির পানির জন্য যে উপকরণগুলো আছে তা সব দিয়ে ফুটতে দিন। পানি ফুটে উঠলে চুলার আঁচ কম করে তাতে পানি ফুটাতে থাকুন। পানি কমে প্রায় ২ কাপ মত হয়ে আসলে মসলাগুলো ছেঁকে পানিটুকু আলাদা করে রাখুন (এই পানিটা আমরা পোলাউ রান্নায় ব্যবহার করব।)।
- এখন চাল ধুয়ে ছাঁকনিতে ৫ মিনিটমত পানি ঝরার জন্য রাখুন।
- একটি পাত্রে তেল/ঘি গরম করুন। তেল গরম হলে অর্ধেক পেঁয়াজকুচি দিয়ে বাদামি করে ভেজে উঠিয়ে নিন এবং একপাশে রাখুন।
- তারপর বাকি পেঁয়াজকুচিগুলো দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন। তারপর ধুয়ে রাখা চাল, আলুবোখারা ও কিসমিস দিয়ে ৪-৫ মিনিট ভাজুন।
- চাল ভাজা ভাজা হয়ে সুন্দর গন্ধ বের হলে ছেঁকে রাখা আখনি পানিটুকু, লবন ও চিনি দিয়ে দিন এবং ৫-৬ মিনিট বেশি আঁচে রাখুন। তারপর চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে দিন এবং দমে ১৮-২০ মিনিট মত রান্না করুন।
- পোলাউ রান্না হয়ে গেলে উপরে বেরেস্তা করে রাখা পেঁয়াজ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
মরিচ ভর্তা
উপকরণঃ
- কাঁচামরিচ - ১২-১৫ টা
- পেঁয়াজকুচি- ২ টেবিলচামচ
- লবন - ১/২ চা চামচ বা স্বাদমত
- সরিষার তেল- ১/২ চা চামচ
পদ্ধতিঃ
- একটি প্যানে কাঁচামরিচ নিয়ে টেলে নিন। কাঁচামরিচ নরম ও হাল্কা পোড়া পোড়া হয়ে আসলে চুলা বন্ধ করে ঠান্ডা হতে রাখুন।
- বাটিতে কাঁচামরিচ, পেয়াজকুচি, লবন ও সরিষার তেল নিয়ে একটি চামচ বা হাত দিয়ে ভাল করে মাখিয়ে নিন। আপনি চাইলে চপারে দিয়েও মরিচ ভর্তা করে নিতে পারেন।
- মরিচ ভর্তা গরম ভাত বা খিচুড়ির সাথে পরিবেশন করুন।
