কলার পাউরুটি

উপকরনঃ
  • পাকা কলা- ২-৩ টা
  • ডিম- ২ টা
  • দুধ - ১/৪ কাপ
  • বাটার- ১/২ কাপ (গলিয়ে ঠান্ডা করে রাখুন)
  • ময়দা - ১ ও ৩/৪ কাপ
  • চিনি - ৩/৪ কাপ
  • বেকিং পাউডার- ১ চা চামচ
  • বেকিং সোডা - ১/৪ চা চামচ
  • লবন - ১/৪ চা চামচ
  • দারচিনি গুঁড়া - ১/২ চা চামচ- ১/২ চা চামচ (ইচ্ছা)
  • বাদাম (পিকান/ ওয়ালনাট/ কাজুবাদাম/ পেস্তাবাদাম) - ১ কাপ (ইচ্ছা)
পদ্ধতিঃ
  • পাউরুটির প্যান বা কাপ কেকের প্যানে হাল্কা তেল বা বাটার ব্রাশ করে তাতে পারচমেন্ট পেপার দিয়ে একপাশে রাখুন।
  • বাদাম হাল্কা করে ভেজে নিন এবং ঠান্ডা করে গুঁড়া করে নিন (মিহি করে গুঁড়া করতে হবে না)।
  • একটি বড় বাটিতে বাদাম, ময়দা, চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা, দারচিনি গুঁড়া নিয়ে মিশিয়ে নিন।
  • অন্য একটি বাটিতে ডিম ফেটিয়ে নিন। পাকা কলা ভর্তা করে ফেটানো ডিমের সাথে মিশান। তারপর দুধ আর ঠান্ডা করে রাখা বাটার দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
  • এবার ময়দার মিশ্রনের মাঝে ডিমের মিশ্রণটি ঢেলে দিন এবং সব উপকরন ভালকরে মিশে যাওয়া পর্যন্ত একটি কাঁটাচামচ দিয়ে মিশান।
  • তারপর মিশ্রণটি তৈরি করে রাখা প্যানে ঢেলে দিন। (কাপ কেকের প্যানে দিলে কাপগুলো অর্ধেক পর্যন্ত ভরাট করুন, কারন বেক করার পর তা ফুলে উঠবে।)
  • ওভেন ৩৫০ ডিগ্রী ফারেনহাইট বা ১৭০ ডিগ্রী সেলসিয়াসে প্রিহিট করে নিন। বেকিং প্যানটি ওভেনের মাঝের তাকে রেখে ৫০-৫৫ মিনিট বা পাউরুটি সোনালী বাদামী রঙ হওয়া পর্যন্ত বেক করুন (পাউরুটি যেন বেশি বেক হয়ে না যায় সেজন্য ৩০-৩৫ মিনিট পর থেকে চেক করা শুরু করুন। একটা টুথপিক পাউরুটির ভেতরে ঢুকিয়ে বের করে আনুন। যদি তার গায়ে কিছু লেগে না থাকে তাহলে বুঝতে হবে পাউরুটি হয়ে গেছে। তখন ওভেন বন্ধ করে দিন।)।
  • বেক হয়ে গেলে পাউরুটি ওভেন থেকে বের করে ঠান্ডা করে পরিবেশন করুন।

ফ্রেঞ্চ টোস্ট

ঝাল টোস্টঃ
উপকরনঃ
  • ডিম- ২
  • পাউরুটি -৪ টুকরা
  • পেঁয়াজকুচি - ২ টেবিল চামচ
  • কাঁচামরিচকুচি - ১ টেবিল চামচ
  • দুধ - ১ টেবিল চামচ (ইচ্ছা)
  • লবন - ১/২ চা চামচ
  • চিনি - ১/৪ চা চামচ
  • তেল- ৪ টেবিল চামচ
পদ্ধতিঃ
  • তেল ছাড়া সব উপকরন বাটিতে নিয়ে ভালকরে বিট করুন।
  • এবার একটি প্যানে ১ টেবিল চামচ তেল গরম করুন। একটি পাউরুটি বিট করা ডিমে ডুবান এবং কিছু পেঁয়াজকুচি ও কাঁচামরিচকুচি ডিম থেকে পাউরুটির উপর ছড়িয়ে দিন। তারপর সাবধানে তা গরম তেলে দিন। ৩০-৪০ সেকেন্ড বা সুন্দর বাদামী রঙ আসা পর্যন্ত ভাজুন। তারপর অপর পাশ উল্টিয়ে বাদামী রঙ আসা পর্যন্ত ভাজুন।
  • ভাজা হয়ে গেলে কিচান টিস্যুতে উঠিয়ে নিন। একইভাবে বাকি পাউরুটিগুলো ভাজুন।
  • সব ভাজা হয়ে গেলে গরম গরম কেচাপ দিয়ে পরিবেশন করুন।
মিষ্টি টোস্টঃ
উপকরনঃ
  • ডিম- ২
  • পাউরুটি -৪ টুকরা
  • চিনি - ৩ টেবিল চামচ
  • দুধ - ১ টেবিল চামচ (ইচ্ছা)
  • লবন - ১/৮ চা চামচ
  • তেল- ৪ টেবিল চামচ
পদ্ধতিঃ
  • তেল ছাড়া সব উপকরন বাটিতে নিয়ে ভালকরে বিট করুন।
  • এবার একটি প্যানে ১ টেবিল চামচ তেল গরম করুন। একটি পাউরুটি বিট করা ডিমে ডুবান এবং সাবধানে তা গরম তেলে দিন। ৩০-৪০ সেকেন্ড বা সুন্দর বাদামী রঙ আসা পর্যন্ত ভাজুন। তারপর অপর পাশ উল্টিয়ে বাদামী রঙ আসা পর্যন্ত ভাজুন।
  • ভাজা হয়ে গেলে কিচান টিস্যুতে উঠিয়ে নিন। একইভাবে বাকি পাউরুটিগুলো ভাজুন।
  • সব ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।

শাহী টুকরা (Shahi Tukra)

উপকরণ:
  • পাউরুটি - ২ টুকরা
  • দুধ - ৪ কাপ
  • কনডেন্স মিল্ক - ১/২ কাপ
  • এলাচ গুড়া - ১/৪ চা চামচ
  • ডিম - ১
  • চিনি - ১ টেবিল চামচ
  • লবন - ১/৪ চা চামচ
  • তেল - ৪ টেবিল চামচ
  • Oil - 4 Tbs
  • বাদাম (কাটা) - ১/৪ কাপ
পদ্ধতি:
  • একটি পাত্রে ১ টেবিল চামচদুধ আলাদা করে রেখে বাকি দুধ একটি প্যানএ নিন। এতে এলাচ গুড়া যোগ করে সিদ্ধ করুন এবং প্রায় এক কাপে নিয়ে আসুন। সিদ্ধ করার সময় ক্রমাগত নাড়তে থাকুন, অথবা দুধ পুড়ে যেতে পারে।
  • এরপর কনডেন্স মিল্ক যোগ করে আবার সিদ্ধ করুন।
  • এখন পাউরুটির টুকরাগুলু একটি প্যান  বা টোস্টার-এ হালকা বাদামী রং করে টোস্ট করুন। টুকরাগুলুকে ৪ টি চতুষ্কোণ টুকরায় অথবা ২ টি ত্রিভুজাকার টুকরায় কাটুন।
  • এখন আলাদা করে রাখা দুধে ডিমটি যোগ করে ফেটিয়ে নিন। এর সাথে চিনি আর লবন ভালকরে মিশান।
  • একটি পাত্রে তেল নিয়ে মাঝারি তাপে গরম করুন। তেল গরম হলে একটি পাউরুটির টুকরা ডিমের মিশনে হালকা করে চুবিয়ে তেলে  দিন এবং দুই পাশ বাদামি রং না আশা পর্যন্ত ভাজুন। ভাজা হলে এটি তুলে একটি পেপার টাওয়েলে রাখুন। একইভাবে বাকি টুকরাগুলু ভেজে নিন।
  • সব ভাজা পাউরুটি একটি থালায় নিয়ে একসারিতে সাজান। তারপর সিদ্ধ করা দুধের অর্ধেক এর উপর ঢেলে দিয়ে ঢাকনা দিন এবং ১০ মিনিট অপেক্ষা করুন।
  • এখন বাকি অর্ধেক দুধ পাউরুটির উপর ছড়িয়ে দিন এবং বাদাম ছিটিয়ে সাজান। 
  •  আপনার শাহী টুকরা পরিবেশনের জন্য প্রস্তুত।

- Copyright © টক ঝাল মিষ্টি - Powered by Blogger - Thanks to Johanes Djogan -