রকমারি ফলের চাটনি

উপকরনঃ

  • কাঁচা আম (কিউব করে কাটা) - ১ কাপ
  • আনারস (কিউব করে কাটা)- ১ কাপ
  • টমেটো (কিউব করে কাটা)-  ১ ও ১/২ কাপ 
  • আলু বোখারা- ৭-৮ টা 
  • কিসমিস - ১০-১৫ টা
  • আস্ত লাল মরিচ (অর্ধেক করে কেটে নিন) - ৩-৪ টা
  • পাঁচ ফোড়ন - ১/২ চা চামচ
  • গোল মরিচ - ১/৪ চা চামচ
  • লাল মরিচ গুঁড়া - ১/২ চা চামচ
  • লবন ১ চা চামচ বা স্বাদমত
  • চিনি - ২ টেবিল চামচ
  • তেল - ৪ টেবিল চামচ

প্রণালীঃ

  • পাত্রে তেল গরম করে পাঁচ ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড পর আস্ত লাল মরিচ দিন এবং কয়েক সেকেন্ড ভাজুন।
  • এবার কাঁচা আম, আনারস, টমেটো একে একে দিন। গোলমরিচ গুঁড়া, লবন, লাল মরিচ গুঁড়া দিয়ে ভাল করে নেড়ে দিন। অল্প একটু পানি দিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে ফলগুলো নরম হয়ে আসা পর্যন্ত রান্না করুন।
  • ঢাকনা খুলে ভাল করে নেড়ে দিন যেন ফলগুলো ভাঙ্গা ভাঙ্গা হয়ে যায়। এবার আলু বোখারা, কিসমিস ও চিনি দিয়ে নেড়ে দিন। ঢাকনা দিয়ে আরও ৫ মিনিটমত রান্না করে চুলা বন্ধ করে দিন।
  • রকমারি ফলের এই চাটনি উপভোগ করুন খিছুড়ি, পোলাও বা বিরিয়ানীর সাথে।
ধন্যবাদান্তে  
গোপা রানী নন্দী 
South Carolina, USA

আমের চাটনি

উপকরনঃ
  • কাঁচা আম - ৬০০ গ্রাম
  • ভাজা লাল মরিচ গুঁড়া - ১/৪ চা চামচ
  • ভাজা পাঁচ ফোড়ন গুঁড়া - ১ চা চামচ
  • ভাজা জিরা গুঁড়া - ১/২ চা চামচ
  • চিনি- ১/২ কাপ বা স্বাদমত
  • সরিষার তেল- ১ টেবিল চা চামচ
  • বিট লবণ- ১ চিমটি 
  • লবণ - ১ চা চামচ
পদ্ধতিঃ
  • আম ছিলে গ্রেট করে নিন।
  • গ্রেট করা আম মাঝারি আঁচে নরম হওয়া পর্যন্ত সিদ্ধ করুন। তারপর ছাকনিতে পানি ঝরিয়ে রাখুন।
  • এবার প্যানে সরিষার তেল গরম করে আমসহ সব মসলা দিয়ে দিন এবং নাড়তে থাকুন। চাটনি ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিন।
  • ঠান্ডা করে আমের চাটনি পরিবেশন করুন। অতিরিক্ত চাটনি ফ্রিজে রেখে দিতে পারেন।

- Copyright © টক ঝাল মিষ্টি - Powered by Blogger - Thanks to Johanes Djogan -