চটপটি


উপকরনঃ
  • ডাবলি বুট -১ ও ১/২ কাপ (৫/৬ ঘন্টা ভিজিয়ে রাখুন)
  • আলু - ২ টা মাঝারি আকারের (সিদ্ধ করে গ্রেট করে রাখুন)
  • টমেটো- ১ টা (কুচি করে নিন)
  • ডিম- ২ টা (সিদ্ধ করে পাতলা করে স্লাইস করে রাখুন)
  • শসা-২ টা (কুচি করে রাখুন)
  • পেঁয়াজকুচি- ২ টা মাঝারি আকারের
  • আস্ত জিরা -৩ চা চামচ
  • আস্ত লাল মরিচ - ২-৩ টা
  • আস্ত গোল মরিচ - ৬-৭ টা
  • কাঁচামরিচকুচি - ১ টেবিল চামচ
  • ধনেপাতাকুচি - ১/২ কাপ
  • টেস্টিং সল্ট - ১/২ চা চামচ (ইচ্ছা)
  • তেঁতুল - ১০০ গ্রাম
  • হলুদ গুঁড়া -১/২ চা চামচ
  • চিনি- ১ চা চামচ
  • লবন ১ চা চামচ বা স্বাদমত
  • তেল- ২ টেবিল চামচ
প্রণালীঃ
  • আস্ত জিরা, আস্ত গোল মরিচ, আস্ত লাল মরিচ টেলে নিয়ে গুঁড়া করে রাখুন।
  • এক কাপ পানিতে তেঁতুল দিয়ে হাল্কা সিদ্ধ করুন। তারপর তাতে চিনি, এক চিমটি লবন ও ১/৪ চা চামচ ভেজে গুঁড়া করে রাখা মসলা দিয়ে আরও ৫ মিনিটমত সিদ্ধ করুন। ঠান্ডা করে ছেঁকে নিয়ে সসটা আলাদা করে রাখুন। 
  • ভিজিয়ে রাখা বুট লবণ ও হলুদ দিয়ে নরম হওয়া পর্যন্ত সিদ্ধ করুন। খেয়াল রাখবেন যেন বেশি নরম না হয়ে যায়। বুটে ১/২ কাপ মত পানি রাখুন।
  • প্যানে তেল গরম করে পেঁয়াজকুচি বাদামি করে ভেজে নিয়ে সিদ্ধ বুটে দিন। একে একে গ্রেট করে রাখা সিদ্ধ আলু, পেঁয়াজকুচি, কাঁচামরিচকুচি, টেস্টিং সল্ট, বাকি গুঁড়া মসলা, ২ টেবিল চামচ তেঁতুলের সস ও  সিদ্ধ ডিমকুচির ১/৩ ভাগ দিয়ে মিশিয়ে নিন। আরও ২-৩ মিনিট রান্না করে বুট সারভিং প্লেটে নিয়ে নিন। 
  • উপরে শসাকুচি, ডিমকুচি, ধনেপাতাকুচি সাজিয়ে গরম গরম পরিবেশন করুন। স্বাদমত তেঁতুলের সস দিয়ে উপভোগ করুন দারুন মজাদার চটপটি। 
ধন্যবাদান্তে
অনন্যা সরকার
(Columbia, SC, USA)

চটপটি

উপকরণ:
  • চটপটির ডাল - দেড় কাপ (সারা রাত ভিজিয়ে রাখুন)
  • আলু- ২ টি মাঝারি ( সিদ্ধ করে গ্রেট করুন)
  • টমেটো কুঁচি - ১ টি বড় 
  • ডিম - ২ টি (সিদ্ধ করে পাতলা স্লাইস করে কাটুন)
  • সসা কুঁচি  - ২ টি 
  • পেঁয়াজ কুঁচি- ২ টি মাঝারি সাইজের
  • আস্ত জিরা - ৩ চা চামচ
  • আস্ত লাল মরিচ- ২-৩ টি
  • গোল মরিচ - ৬-৭ টি 
  • কাঁচা মরিচ কুঁচি- ৫-৬ টি
  • ধনিয়া পাতা কুঁচি - ১/২ কাপ
  • টেস্টিং সল্ট বা স্বাদ লবন - ১/২ চা চামচ
  • তেতুল- ১০০ গ্রাম
  • হলুদ গুঁড়া- ১/২ চা চামচ
  • চিনি- ১ চা চামচ
  • লবন - দেড় চা চামচঅথবা আপনার স্বাদ অনুযায়ী
  • তেল- ২ টেবিল চামচ
পদ্ধতিঃ
  • গরম প্যানে জিরা,লাল মরিচ এবং গোল মরিচ তেল ছাড়া ভাজুন। প্যান থেকে নামিয়ে ঠাণ্ডা করে গুঁড়া করুন।
  • প্যানে তেল গরম করুন। পেঁয়াজ কুঁচি দিয়ে হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন।
  • ১ কাপ পানিতে তেতুল দিয়ে হালকা ফুটিয়ে তুলুন। এর মধ্যে চিনি এবং ১ চিমটি গুঁড়া করে রাখা মশলার গুঁড়া দিয়ে আরও ৫ মিনিট ফুটান। ঠাণ্ডা করে ভাল করে তেতুল গুলে ছেঁকে নিন। 
  • রাতে ভিজিয়ে রাখা চটপটির ডাল লবন এবং হলুদের গুঁড়া দিয়ে নরম হওয়া পর্যন্ত সিদ্ধ করুন। ডাল যাতে একেবারে গলে না যায় সেদিকে খেয়াল রাখবেন। আবার একেবারে যাতে শুকিয়ে না যায়। এখন ভাজা পেঁয়াজ , আলু, টমেটো, কাঁচা মরিচ,অবশিষ্ট মশলার গুঁড়া, টেস্টিং সল্ট, ২ টেবিল চামচ তেতুলের জুস এবং ১/৩ ভাগ সিদ্ধ ডিম চটপটির মধ্যে দিয়ে দিন। ভাল করে নেড়ে মিশিয়ে দিন এবং ৩-৪ মিনিট রান্না করুন।.
  • চুলা থেকে নামিয়ে সসা কুঁচি, স্লাইসড ডিম এবং ধনিয়া পাতা কুঁচি দিয়ে পরিবেশন করুন। স্বাদ অনুযায়ী তেতুলের সস দিন।  

ধন্যবাদান্তেঃ 
অনন্যা সরকার

- Copyright © টক ঝাল মিষ্টি - Powered by Blogger - Thanks to Johanes Djogan -