রকমারি ফলের চাটনি
উপকরনঃ
- কাঁচা আম (কিউব করে কাটা) - ১ কাপ
- আনারস (কিউব করে কাটা)- ১ কাপ
- টমেটো (কিউব করে কাটা)- ১ ও ১/২ কাপ
- আলু বোখারা- ৭-৮ টা
- কিসমিস - ১০-১৫ টা
- আস্ত লাল মরিচ (অর্ধেক করে কেটে নিন) - ৩-৪ টা
- পাঁচ ফোড়ন - ১/২ চা চামচ
- গোল মরিচ - ১/৪ চা চামচ
- লাল মরিচ গুঁড়া - ১/২ চা চামচ
- লবন ১ চা চামচ বা স্বাদমত
- চিনি - ২ টেবিল চামচ
- তেল - ৪ টেবিল চামচ
প্রণালীঃ
- পাত্রে তেল গরম করে পাঁচ ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড পর আস্ত লাল মরিচ দিন এবং কয়েক সেকেন্ড ভাজুন।
- এবার কাঁচা আম, আনারস, টমেটো একে একে দিন। গোলমরিচ গুঁড়া, লবন, লাল মরিচ গুঁড়া দিয়ে ভাল করে নেড়ে দিন। অল্প একটু পানি দিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে ফলগুলো নরম হয়ে আসা পর্যন্ত রান্না করুন।
- ঢাকনা খুলে ভাল করে নেড়ে দিন যেন ফলগুলো ভাঙ্গা ভাঙ্গা হয়ে যায়। এবার আলু বোখারা, কিসমিস ও চিনি দিয়ে নেড়ে দিন। ঢাকনা দিয়ে আরও ৫ মিনিটমত রান্না করে চুলা বন্ধ করে দিন।
- রকমারি ফলের এই চাটনি উপভোগ করুন খিছুড়ি, পোলাও বা বিরিয়ানীর সাথে।
ধন্যবাদান্তে
গোপা রানী নন্দী
South Carolina, USA
আচার মাংস
উপকরণঃ
- গরুর মাংস - ১ কেজি
- পেঁয়াজকুচি - ১ কাপ
- লাল মরিচ গুঁড়া - ১ চা চামচ
- হলুদ গুঁড়া - ১ চা চামচ
- আদা বাটা - ১ টেবিল চামচ
- রসুন বাটা- ১ টেবিল চামচ
- এলাচ - ৭-৮ টা
- দারচিনি - ৪ টুকরা
- তেজপাতা- ৪ টা
- পাঁচ ফোড়ন - ৩ চা চামচ
- টমেটোকুচি - ২ টা বড় আকারের
- টক দই - ১/২ কাপ
- সরিষার তেল - ১/২ কাপ
- লবন - ১ চা চামচ বা স্বাদমত
- গরুর মাংস মাঝারি আকারের করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
- পাত্রে তেল গরম করে এলাচ, দারচিনি, তেজপাতা ও পাঁচ ফোড়ন দিয়ে ১ মিনিট মত নাড়াচাড়া করুন। এবার পেঁয়াজকুচি দিয়ে বাদামি করে ভাজুন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে বাকি মসলাগুলো ও টমেটোকুচি দিয়ে কিছুক্ষন কষিয়ে নিন। মসলা থেকে তেল আলাদা হলে গরুর মাংস দিয়ে দিন এবং ভালকরে মসলার সাথে মেশান।
- মাংসের পানি বের হয়ে শুকিয়ে আসা পর্যন্ত রান্না করুন। মাঝে মাঝে মাংস নেড়ে দিন যেন নিচে লেগে না যায়। এবার ৩ কাপ মত পানি দিয়ে পাত্র ঢেকে দিন। মঝারি আঁচে মাংস সিদ্ধ হয়ে ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করুন। (আপনি চাইলে প্রেশার কুকারও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে মাংস কষানো হয়ে গেলে ২ কাপমত পানি দিন। ফুটে উঠলে কুকারের ঢাকনা দিয় ১৫-১৮ মিনিটমত রান্না করুন।)
- রান্না হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন খিচুড়ি বা পরটা দিয়ে।
আপেলের আচার
উপকরনঃ
- আপেল - ৩ টা
- আস্ত লাল মরিচ- ৬/৭ টা
- ভিনেগার- ৩/৪ কাপ
- চিনি- ১ কাপ বা স্বাদমত
- এলাচ- ৩ টা
- দারচিনি- ২টা
- তেজপাতা- ২ টা
- আদাকুচি - ১ টেবিল চামচ
- লবন- ১/২ চা চামচ বা স্বাদমত
- আপেল ভাল করে ধুয়ে মুছে নিন। তারপর প্রতিটি আপেল ৮ টুকরা করে কেটে রাখুন।
- আচারে ঝাল চাইলে আস্ত মরিচগুলো হাল্কা টেলে নিয়ে কয়েকটুকরা করে রাখুন।
- এবার একটি পাত্রে (ভারি তলাযুক্ত পাত্র হলে ভাল হয়) আপেল, এলাচ, দারচিনি, তেজপাতা, আদাকুচি ও লবন দিয়ে কম আঁচে চুলায় দিন। ঢাকনা দিয়ে আপেল কিছুটা নরম হয়ে উঠা পর্যন্ত রান্না করুন।
- আপেল নরম হয়ে উঠলে ভিনেগার দিয়ে দিন এবং ৫-৬ মিনিট রান্না করুন। তারপর চিনি, মরিচের টুকরাগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিন এবং মাঝারি আঁচে চুলায় রাখুন। মাঝে মাঝে নেড়ে দিন যেন নিচে লেগে না যায়।
- আচারের পানি শুকিয়ে ঘন হয়ে উঠলে চুলা বন্ধ করে দিন।
- ঠান্ডা করে শুকনো বয়ামে উঠিয়ে নিন এবং পরিবেশন করুন খিচুড়ি, পোলাউ বা বিরিয়ানির সাথে।



