চটপটি


উপকরনঃ
  • ডাবলি বুট -১ ও ১/২ কাপ (৫/৬ ঘন্টা ভিজিয়ে রাখুন)
  • আলু - ২ টা মাঝারি আকারের (সিদ্ধ করে গ্রেট করে রাখুন)
  • টমেটো- ১ টা (কুচি করে নিন)
  • ডিম- ২ টা (সিদ্ধ করে পাতলা করে স্লাইস করে রাখুন)
  • শসা-২ টা (কুচি করে রাখুন)
  • পেঁয়াজকুচি- ২ টা মাঝারি আকারের
  • আস্ত জিরা -৩ চা চামচ
  • আস্ত লাল মরিচ - ২-৩ টা
  • আস্ত গোল মরিচ - ৬-৭ টা
  • কাঁচামরিচকুচি - ১ টেবিল চামচ
  • ধনেপাতাকুচি - ১/২ কাপ
  • টেস্টিং সল্ট - ১/২ চা চামচ (ইচ্ছা)
  • তেঁতুল - ১০০ গ্রাম
  • হলুদ গুঁড়া -১/২ চা চামচ
  • চিনি- ১ চা চামচ
  • লবন ১ চা চামচ বা স্বাদমত
  • তেল- ২ টেবিল চামচ
প্রণালীঃ
  • আস্ত জিরা, আস্ত গোল মরিচ, আস্ত লাল মরিচ টেলে নিয়ে গুঁড়া করে রাখুন।
  • এক কাপ পানিতে তেঁতুল দিয়ে হাল্কা সিদ্ধ করুন। তারপর তাতে চিনি, এক চিমটি লবন ও ১/৪ চা চামচ ভেজে গুঁড়া করে রাখা মসলা দিয়ে আরও ৫ মিনিটমত সিদ্ধ করুন। ঠান্ডা করে ছেঁকে নিয়ে সসটা আলাদা করে রাখুন। 
  • ভিজিয়ে রাখা বুট লবণ ও হলুদ দিয়ে নরম হওয়া পর্যন্ত সিদ্ধ করুন। খেয়াল রাখবেন যেন বেশি নরম না হয়ে যায়। বুটে ১/২ কাপ মত পানি রাখুন।
  • প্যানে তেল গরম করে পেঁয়াজকুচি বাদামি করে ভেজে নিয়ে সিদ্ধ বুটে দিন। একে একে গ্রেট করে রাখা সিদ্ধ আলু, পেঁয়াজকুচি, কাঁচামরিচকুচি, টেস্টিং সল্ট, বাকি গুঁড়া মসলা, ২ টেবিল চামচ তেঁতুলের সস ও  সিদ্ধ ডিমকুচির ১/৩ ভাগ দিয়ে মিশিয়ে নিন। আরও ২-৩ মিনিট রান্না করে বুট সারভিং প্লেটে নিয়ে নিন। 
  • উপরে শসাকুচি, ডিমকুচি, ধনেপাতাকুচি সাজিয়ে গরম গরম পরিবেশন করুন। স্বাদমত তেঁতুলের সস দিয়ে উপভোগ করুন দারুন মজাদার চটপটি। 
ধন্যবাদান্তে
অনন্যা সরকার
(Columbia, SC, USA)

মরিচা

উপকরণঃ
  • কাঁচা মরিচ - ১০-১২ টি (কাঁচা মরিচের বোঁটা রেখে দিন)
  • বেসন - ১ / ৪ কাপ
  • চালের গুঁড়া - ১ চা চামচ
  • হলুদ গুঁড়া - ১ / ৪ চা চামচ
  • লাল মরিচের গুঁড়া - ১ / ৪ চা চামচ
  • জিরা গুঁড়া - ১ / ৪ চা চামচ
  • বেকিং পাউডার - ১ / ৪ চা চামচ
  • লবন - ১ / ৪ চা চামচ
  • কুসুম গরম পানি - ৩ - ৪ টেবিল চামচের মতো
  • তেল- ডুবো তেলে ভাজার জন্য
পদ্ধতিঃ
  • একটি বাটিতে বেসন, চালের গুঁড়া, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া , জিরা গুঁড়া, বেকিং পাউডার এবং লবণ নিয়ে ভালো ভাবে মেশান যেন  সব উপকরণ সমান ভাবে মিশে যায় ।
  • এখন শুকনো মিশ্রনে পানি দিন এবং ভালো ভাবে মিশিয়ে মসৃন ব্যাটার তৈরি করুন ( খেয়াল রাখবেন ব্যাটার যেন বেশি ঘন বা পাতলা না হয়।) মিশ্রণটি ৩০ মিনিটের জন্য এক পাশে রেখে দিন।
  • সব কাঁচা মরিচ ধুয়ে টিস্যু দিয়ে মুছে নিন । কাঁচা মরিচের মাঝ বরাবর অল্প একটু কেটে দিন (এভাবে কেটে দিলে ভাজার সময় মরিচ গরম হয়ে উঠলে তাঁতিয়ে উঠবেনা)
  • একটি প্যানে মাঝারি তাপে তেল গরম করুন। তেল পর্যাপ্ত পরিমান গরম হলে একটি মরিচ  বেসনের মিশ্রনে ডুবিয়ে সাবধানে গরম তেলে ছাড়ুন। এরপর তেলে আরও ৪/৫ টি মরিচ বেসনে ডুবিয়ে দিন এবং উভয় পাশ ভাজতে থাকুন সোনালি-বাদামি রং আসা পর্যন্ত।
  • ভাজা হয়ে গেলে মরিচা তেল থেকে তুলে একটি টিস্যুতে নিন যেন তা অতিরিক্ত তেল শুষে নেয়। একই প্রক্রিয়ায় বাকি মরিচাগুলো ভেজে তুলুন।
  • ছোলা বা মুড়ি দিয়ে মরিচা উপভোগ করুন ।

হালিম

উপকরনঃ
  • গরুর মাংস ( ছোট করে কাটা)- ১ কেজি 
  • গম (আস্ত)- ১কাপ
  • চাল- ১ কাপ
  • মুগ ডাল- ১/২ কাপ
  • চনার ডাল- ১/২ কাপ
  • মশুরের ডাল- ১/২ কাপ
  • মটরের ডাল- ১/২ কাপ
  • পেঁয়াজ কুচি- ৪ টি মাঝারি আকারের
  • পেঁয়াজ বাটা- ৩ টেবিল চামচ
  • রসুন বাটা- ২ চা চামচ
  • আদা বাটা- ২ চাচামচ
  • জিরা গুঁড়া- ২ চা চামচ
  • ধনিয়া গুঁড়া-২ চা চামচ
  • হলুদ গুঁড়া- ৩ চা চামচ
  • শুকনো/লাল মরিচের গুঁড়া- ২ চা চামচ অথবা স্বাধমত
  • গরমমশলা গুঁড়া- ১ টেবিল চামচ
  • কাল গোলমরিচ গুড়া-১/২ চা চামচ
  • লবন- ২ চা চামচ অথবা স্বাধমত
  • তেল- ১/২ কাপ
  • ঘি/তেল- ১/২ কাপ
  • লেবু- ২টি
  • ধনিয়া পা্তা কুচি- ১/২ কাপ সাজানোর জন্যে
প্রণালীঃ
  • গম ২ ঘন্টা ভিজিয়ে রাখুন।
  • গরুর মাংশ ধুয়ে পরিস্কার করে পানি ঝরিয়ে নিন। পেঁয়াজ, আদা আর রসুন বাটা, হলুদ গুড়া, শুকনা/লাল মরিচের গুড়া, গরম মসলা, জিরা, ধনিয়া, গোলমরিচের গুড়া ও লবন দিয়ে ভাল করে মিশিয়ে ৩০মিনিট রেখে দিন।
  • প্রেসার কুকারে ১/২ কাপ তেল দিয়ে মাংসের মিস্রন দিয়ে দিন এবং কষাতে থাকুন। পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। পানি শুকিয়ে গেলে ২ কাপ গরম পানি দিয়ে ফুটে উঠলে ঢাকনা লাগিয়ে দিন। ৪-৫টি সিটি বাজলে অথবা ১৫ মিনিট পর নামিয়ে নিন। যদি বেশি ঝোল থেকে যায় চুলার আঁচ বাড়িয়ে ঝোল কমিয়ে নিন। চুলা থেকে নামিয়ে একপাশে রাখুন।
  • ভিজানো গমে ১০কাপ পানি ও ১/২ চা-চামচ লবন দিয়ে মাঝারি আঁচে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।
  • চাল এবং সব ডাল ১ চা-চামচ লবন ও ১২ কাপ পানি দিয়ে সেদ্ধ করুন। এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।
  • মাংস একটি বড় পাত্রে নিয়ে মাঝারি আঁচে চুলায় দিন। এবার গমের মিস্রন দিয়ে ভাল করে মিশিয়ে ২ মিনিট রান্না করুন।
  • এরপর চাল-ডালের মিস্রন দিয়ে ২-৩ মিনিট রান্না করুন। ক্রমাগত নাড়তে থাকুন যেন সবকিছু ভাল করে মিশে যায় এবং নিচে লাগে না যায়।
  • অন্য একটি পাত্রে ১/২ কাপ তেল বা ঘি গরম করে পেঁয়াজ বেরেস্তা করুন।
  • অর্ধেক বেরেস্তা সাজানোর জন্য তুলে নিয়ে বাকি বেরেস্তা তেলসহ হালিমে দিয়ে দিন। হাল্কা আঁচে ১০-১৫ মিনিট রান্না করুন(ইচ্ছে হলে সব মসলা অল্প অল্প আরও দিতে পারেন)
  • এখন হালিম নামিয়ে উপরে ধনিয়া পাতা কুচি, বেরেস্তা আর লেবু কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

- Copyright © টক ঝাল মিষ্টি - Powered by Blogger - Thanks to Johanes Djogan -